ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার চতুর্থ পর্যায়ে (জুলাই-নভেম্বর, ২০২১) সরকার ১৯৮.৭৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করেছে

এই কর্মসূচির চতুর্থ পর্যায়ে আটটি রাজ্য ইতিমধ্যেই খাদ্যশস্য সংগ্রহ শুরু করেছে, এখনও পর্যন্ত ১.০৬ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগৃহীত হয়েছে
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার তৃতীয় পর্যায়ে (মে-জুন, ২০২১) সরকার সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলকে ৭৭.৪২ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করেছে
এই কর্মসূচির তৃতীয় পর্যায়ে মে-জুন, ২০২১ পর্যন্ত সময়ে ২৩টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল পুরো বরাদ্দ সংগ্রহ করেছে

প্রকাশিত: 29 JUN 2021 4:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুন, ২০২১

 

করোনা ভাইরাসের ফলে অর্থনীতিতে যে বাধা-বিপত্তি দেখা দিয়েছে তাতে দরিদ্র মানুষের সমস্যা দূর করতে সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই) কর্মসূচির কথা ঘোষণা করে। এই কর্মসূচিতে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় সমস্ত সুফলভোগীকে মে ও জুন মাসে ব্যক্তিপিছু মাসিক ৫ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে বন্টন করা হয়েছে।

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও পাঁচ মাস, অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এজন্য কর্মসূচির চতুর্থ পর্যায়ে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে আরও ১৯৮.৭৮ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার চতুর্থ পর্যায়ে (জুলাই-নভেম্বর, ২০২১ পর্যন্ত) ইতিমধ্যেই আটটি রাজ্য তাদের প্রাপ্য খাদ্যশস্য সংগ্রহ শুরু করেছে। গতকাল পর্যন্ত এই রাজ্যগুলি ১.০৬ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করেছে।

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার তৃতীয় (মে-জুন, ২০২১ পর্যন্ত) পর্যায়ে গতকাল পর্যন্ত ভারতীয় খাদ্য নিগম ৩৬টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলকে বিনামূল্যে ৭৭.৪২ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহ করেছে। পশ্চিমবঙ্গ সহ ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের প্রাপ্য বরাদ্দের পুরোটাই সংগ্রহ করেছে। এই কর্মসূচির আওতায় প্রাপ্য বরাদ্দের খাদ্যশস্য সংগ্রহের শেষ তারিখ আগামী ৩০ জুন।

ভারতীয় খাদ্য নিগম (এফসিআই) সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সুষ্ঠুভাবে খাদ্যশস্য সরবরাহ করছে। নিগম দৈনিক ভিত্তিতে গড়ে প্রায় ৪৫টি রেকে করে গত ১ মে থেকে ২,৬০৮টি খাদ্যশস্য বোঝাই রেক বিভিন্ন রাজ্যে পাঠিয়েছে।

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার সফল রূপায়ণের জন্য ভারতীয় খাদ্য নিগম ইতিমধ্যেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্যের মজুত নিশ্চিত করেছে। বর্তমানে কেন্দ্রীয় পুলের আওতায় ৫৯১ লক্ষ মেট্রিক টন গম এবং ২৯৫ লক্ষ মেট্রিক টন চাল সহ মোট ৮৮৬ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য রয়েছে।

 

CG/BD/DM/


(রিলিজ আইডি: 1731411) ভিজিটরের কাউন্টার : 175
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil