আদিবাসীবিষয়কমন্ত্রক

ভারতের আদিবাসী সমবায় বিপণন ফেডারেশন, ট্রাইফেড, নকশার ক্রমবিকাশ এবং কারিগরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্র্যাফট ভিলেজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে

প্রকাশিত: 17 MAR 2021 12:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ মার্চ, ২০২১
 
আদিবাসীদের জীবন ও জীবিকা নির্বাহ এবং তাদের ক্ষমতায়নের লক্ষ্যে ভারতের আদিবাসী সমবায় বিপণন ফেডারেশন বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। সেই লক্ষ্যেই ফেডারেশনের পক্ষ থেকে একটি ক্র্যাফট ভিলেজের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
ভারতের আদিবাসী সমবায় বিপণন ফেডারেশানের কার্য নির্বাহী পরিচালক শ্রী অনুপম ত্রিবেদি এবং ওই ক্রাফট ভিলেজের প্রতিষ্ঠাতা শ্রীমতি ইতি ত্যাগির মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে।
 
আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে দুটি সংস্থা যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।
 
***
 
 
CG/ SB

(রিলিজ আইডি: 1705595) ভিজিটরের কাউন্টার : 184
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi