বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
লক্ষ্মৌয় সিএসআইআর- সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইন্সটিটিউটের ৭০তম বর্ষপূর্তি উদযাপন
প্রকাশিত:
17 FEB 2021 6:23PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন বলেছেন সস্তার ওষুধ উদ্ভাবনের ক্ষেত্রে সিএসআইআর- সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডঃ বর্ধন সিএসআইআর-এর সহ সভাপতিও। তিনি বলেছেন এই প্রতিষ্ঠান স্টেরয়েড মু্ক্ত জন্ম নিরোধক বড়ি- সেন্টক্রোমান এবং সেরিব্রাল ম্যালেরিয়ার জীবনদায়ী ওষুধ আর্তিথের উদ্ভাবন করেছে। আজ প্রতিষ্ঠানের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী বক্তব্য রাখছিলেন। এই প্রতিষ্ঠানের গবেষণা ও মানব সম্পদের গুণমানের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেছেন শুধু ওষুধ উদ্ভাবনই নয় মানব জাতির কল্যাণে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপলক্ষ্যে অটল ন্যাশনাল কলোকুইম অন হেল্থ কেয়ার অ্যান্ড ইনোভেশন শীর্ষক একগুচ্ছ বক্তৃতামালার সূচনা করা হয়। প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর বিজ্ঞানের বিষয়ে ভাবনাকে স্মরণ করে বিশিষ্ট ব্যক্তিরা এই বক্তৃতামালায় অংশ নেবেন। মন্ত্রী এই উপলক্ষ্যে কমন রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট হাবের উদ্বোধন করেছেন। ওষুধের বিষয়ে গবেষণায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ পুরস্কার ‘সিডিআইআই পুরস্কার ২০২১’এর প্রাপকদের নামও আজ ঘোষণা করা হয়েছে।
***
CG/CB/NS
(রিলিজ আইডি: 1698882)
ভিজিটরের কাউন্টার : 262