রেলমন্ত্রক
কর্নাটকের মুখ্যমন্ত্রী শ্রী বিএস ইয়াদুরিআপ্পা এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল দক্ষিণ পশ্চিম রেলের শিবমোগ্গা শাখায় তিনটি সড়ক সেতুর শিলান্যাস করেছেন
प्रविष्टि तिथि:
15 FEB 2021 4:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
কর্নাটকের মুখ্যমন্ত্রী শ্রী বিএস ইয়াদুরিআপ্পা এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল দক্ষিণ পশ্চিম রেলের শিবমোগ্গা শাখায় আজ তিনটি সড়ক সেতুর শিলান্যাস করেছেন। এই রেলপথে তিনটি লেভেল ক্রসিং এর পরিবর্তে এই তিনটি সড়ক সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে দুটি শিবমোগ্গা এবং অন্যটি মহীশূর ডিভিশনের ভদ্রাবতীতে হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এর শিলান্যাস করলেও কর্নাটকের মুখ্যমন্ত্রী শিলান্যাস স্থলে উপস্থিত ছিলেন।
শ্রী ইয়াদুরিআপ্পা এই প্রকল্পের অনুমোদন দেওয়ায় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, কর্নাটকে রেলের বিভিন্ন প্রকল্প রূপায়নের ক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী তিনটি সড়ক সেতুর শিলান্যাস করে বলেন, এগুলির নির্মাণকাজ শেষ হলে সময় অনেক বাঁচবে এবং নিরাপদ যাতায়াত হবে। তিনি বলেন, শিবমোগ্গা থেকে শিকারিপুরা হয়ে রানিবেন্নুর পর্যন্ত ১০৩ কিলোমিটার দীর্ঘ রেললাইন তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
নতুন তিনটি সড়ক সেতু নির্মাণের জন্য ১১৫ কোটি টাকার মতো খরচ হবে।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1698267)
आगंतुक पटल : 184