ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

কেন্দ্রীয় খাদ্যভাণ্ডারে খাদ্যশস্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত ক্ষমতা রয়েছে

প্রকাশিত: 12 FEB 2021 3:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২১
 
২০২০ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত গম ও চাল মিলিয়ে  খাদ্যশস্য মজুতের মোট পরিমাণ ছিল ৫২৯.২৯ লক্ষ মেট্রিক টন। ভারতের খাদ্য নিগম (এফসিআই) এবং  মালিকানাধীন ও ভাড়া নেওয়া সংগ্রহস্থল সহ রাজ্য স্তরের প্রতিষ্ঠানসমূহের খাদ্যশস্য মজুতের ক্ষমতা ৮৯৯.১৯ লক্ষ মেট্রাক টন। সুতরাং জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় খাদ্যভাণ্ডারগুলিতে খাদ্যশস্য সংরক্ষণের পর্যাপ্ত ক্ষমতা রয়েছে।
 
খরিপ অথবা রবি বিপণন মরসুমে দেশে চাল ও গম উৎপাদন ক্রমশই বেড়েছে। ২০১৯-২০ মরসুমে গম উৎপাদন হয়েছে ১০৩৫.৯৬ মেট্রিক টন  এবং ধান উৎপাদন হয়েছে ১১৮৪.২৫ মেট্রিক টন।
 
এফসিআই বৈজ্ঞানিক উপায়ে খাদ্যশস্য মজুত করে রাখে। তার ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার পরিমাণ কমে এসেছে।
 
রাজ্যসভায় আজ কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রী দানভে রাওসাহেব দাদারাও লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন।
 
***
 
 
 
CG/SS 

(রিলিজ আইডি: 1697601) ভিজিটরের কাউন্টার : 106
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , Manipuri