তথ্যওসম্প্রচারমন্ত্রক

আকাশবাণী সংগীত সম্মেলনকে এরপর থেকে ভারতরত্ন পণ্ডিত ভীমসেন জোশী আকাশবাণী সংগীত সম্মেলন বলা হবে

প্রকাশিত: 06 FEB 2021 7:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২১ 
 
ঐতিহ্যবাহী আকাশবাণী সংগীত সম্মেলনকে এরপর থেকে ভারতরত্ন পণ্ডিত ভীমসেন জোশী আকাশবাণী সংগীত সম্মেলন বলা হবে। 
 
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাওড়েকর আজ পুনেতে আয়োজিত পণ্ডিত ভীমসেন জোশী শতবর্ষ স্মরণ অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেছেন।
 
 আকাশবাণী   নিয়মিত সংগীত সম্প্রচার ছাড়াও ধ্রুপদী সংগীত শ্রোতাদের জন্য আকাশবাণী সংগীত সম্মেলনের আয়োজন করে থাকে। এখানে সারাদেশের বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন  করে থাকেন।
 
অনুষ্ঠানে শ্রী জাওড়েকর জানান, দূরদর্শন এবং আকাশবাণী  পণ্ডিত ভীমসেন জোশীর বিশাল সংগীতের ভাণ্ডারের দরজা সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে । এই রেকর্ডিংগুলি এখন ইউটিউবে পাওয়া যায় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক শ্রোতাদের কাছে এই সংগীত পৌঁছে দিতে সর্বত প্রয়াস চালিয়ে যাচ্ছে ।
 
তিনি বলেন সংগীতের বিভিন্ন রূপ রয়েছে এবং তা  প্রেরণার শক্তি যোগায় । পণ্ডিত ভীমসেন জোশীর আশীর্বাদ ধন্য আর্য সংগীত প্রসারক মণ্ডল ৬৭ বছর ধরে  কোন অন্তরায় ছাড়াই অনুষ্ঠান করে গেছেন। পণ্ডিতজী সকলের কাছে প্রিয় ছিলেন।শ্রী জাওড়েকর জানান  বিদেশেও তিনি যে ভাবে অনুষ্ঠান করেছেন, তেমনি সর্বস্তরের মানুষের জন্যও সংগীত অনুষ্ঠান উপস্থাপন করেছেন। 
 
২০০৯ সালে  পণ্ডিত ভীমসেন জোশীকে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়।
 
পণ্ডিত ভীমসেন জোশীর জন্ম ১৯২২ সালের ৪ ফেব্রুয়ারি কর্ণাটকের ধরওয়াদ জেলার  গাদাগে। পুনে তাঁর কর্মভূমি, যেখানে তিনি খায়াল রচনার খ্যাতির পাশাপাশি ভজন ও অভঙ্গ সংগীতে খ্যাতি অর্জন করেন।
 
 এ দিন অনুষ্ঠানে বরিষ্ঠ  নেতা শরদ পাওয়ার এবং শ্রী বিনয় সহস্রবুদ্ধেও উপস্থিত ছিলেন।
 
 পণ্ডিত জোশীর শিষ্য উপেন্দ্র ভাট এবং আনন্দ ভাটে এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
 
***
 
 
 
CG/SS 

(রিলিজ আইডি: 1695978) ভিজিটরের কাউন্টার : 125
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Tamil , Kannada