57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৭তম ইফি-তে অডিও বর্ণনা ও ক্লোজড ক্যাপশনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্রচর্চাকে উৎসাহিত করছে ইন্ডিয়ান প্যানোরামা

প্রকাশিত: 27 NOV 2026 3:55PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342672Views: 5

গোয়া, ২৭ নভেম্বর ২০২৬

 

চলচ্চিত্র এক সর্বজনীন ভাষা, যা গল্প, আবেগ ও অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষকে একসূত্রে বাঁধে। চলচ্চিত্রের মনোমুগ্ধকর দৃশ্যপট ও নীরব অভিব্যক্তির মধ্যে দিয়ে অনেকেই এর জাদুকরী আবেদন উপভোগ করেন। কিন্তু প্রকৃত অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্রচর্চার অর্থ হল, দর্শকদের প্রত্যেকের কাছে এই দৃশ্যমান ও অদৃশ্য মুহূর্তগুলিকে সমানভাবে উপভোগ্য করে তোলা। অন্তর্ভুক্তির এই ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ২০২৬-এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগ বিভিন্ন ধরনের বিশেষ সুবিধার প্রয়োজন রয়েছে এমন দর্শকদের জন্য চলচ্চিত্র উপভোগের সুযোগ আরও প্রসারিত করছে।

 

সিনেডাবস -এর সহযোগিতায় এই উদ্যোগের আওতায় আইনক্স-২তে প্রদর্শিত ২৫টি নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে শ্রাব্য বর্ণনা (Audio Description বা AD) এবং ক্লোজড ক্যাপশন (Closed Captions বা CC)-এর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরাও চলচ্চিত্রের কাহিনির সঙ্গে আকর্ষণীয় ও অর্থবহ উপায়ে যুক্ত হতে পারবেন। বিভিন্ন ধরনের বিশেষ সুবিধার প্রয়োজন রয়েছে এমন দর্শকদের কাছে চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতাকে বাস্তব করে তোলার লক্ষ্যে IFFI-র বৃহত্তর প্রয়াসেরই একটি অংশ এই উদ্যোগ।

৫৭তম IFFI গর্বের সঙ্গে ‘সবার বিনোদন’ এই আদর্শকে তুলে ধরছে। বৈচিত্র্য, সহজলভ্যতা ও অন্তর্ভুক্তিকে উদযাপন করে এমন একটি চলচ্চিত্র উৎসব গড়ে তুলতে প্রচলিত সীমারেখা অতিক্রমের প্রয়াস নেওয়া হয়েছে। এই ভাবনাকে বাস্তবায়িত করতে সিনেডাবস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দর্শকরা নিজেদের স্মার্টফোনে হেডফোন ব্যবহার করে ছবি দেখার সময় অডিও বর্ণনা ও ক্লোজড ক্যাপশনের সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে উৎসব হয়ে উঠছে সত্যিকার অর্থেই সকলের অংশগ্রহণমূলক অভিজ্ঞতা, যা প্রত্যেকের কাছে সমানভাবে উপভোগ্য।

 

এই ব্যবস্থার মাধ্যমে শ্রাব্য বর্ণনা দৃশ্যের গুরুত্বপূর্ণ বিবরণ—যেমন চরিত্রের কার্যকলাপ, পরিবেশ, মুখের অভিব্যক্তি এবং সংলাপে প্রকাশিত হয় না এমন অন্যান্য বিষয়—কণ্ঠের মাধ্যমে তুলে ধরে। অন্যদিকে, সংলাপ, শব্দপ্রভাব এবং অন্যান্য প্রাসঙ্গিক শব্দসংকেতকে লিখিত আকারে পর্দায় উপস্থাপন করে ক্লোজড ক্যাপশন। এর ফলে শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের কাছে চলচ্চিত্র আরও সুগম হয়ে উঠছে।

 

এই বিশেষ ব্যবস্থাগুলি নিয়মিত ছবি প্রদর্শনের পাশাপাশি কার্যকর থাকে। ফলে যৌথভাবে ছবি উপভোগের অভিজ্ঞতায় কোনও বিঘ্ন না ঘটিয়েই দর্শকরা একই সময়ে চলচ্চিত্রের কাহিনি অনুসরণ করতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে ৫৭তম IFFI-র ইন্ডিয়ান প্যানোরামা বিভাগ চলচ্চিত্রের জাদুকরী অভিজ্ঞতা সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক অর্থবহ পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে বিশেষ সুবিধার প্রয়োজন নির্বিশেষে প্রত্যেকেই চলচ্চিত্র উপভোগ করতে পারেন।

 

এই উদ্যোগের আওতায় প্রদর্শিত ২৫টি চলচ্চিত্র হল:

1. ধুরন্ধর 

2. উরুম 

3. থাই কিঝাভি 

4. রুবি-কিউব 

5. বারাণসী 

6. সূর্যমুখী 

7. সিং গীতম 

8. ওহ মাই ডগ 

9. পাগলা ঘোড়া 

10. আদি অনন্ত 

11. লালো - কৃষ্ণ সদা সহায়তে 

12. দ্য গ্রেট গ্র্যান্ড সুপারহিরো এলিয়েনস কা আগমন 

13. বাপ্যা 

14. দেউল বন্ধ ২ 

15. কৃষ্ণাবতারম 

16. মানা শঙ্কর বর প্রসাদ গারু (পান্ডাগা কি বাস্তুনারু) 

17. স্ক্রল 

18. কবীর স্যার কা আখরি লেসন 

19. প্রত্যাবর্তন 

20. হনুমান অংশ

21. সেভ মিচার 

22. স্লেজ 

23. দ্য কেরালা স্টোরি ২ গোজ বিয়ন্ড 

24. চেন্নাই লাভ স্টোরি 

25. টিঘি 

 

চলচ্চিত্র প্রদর্শনের সঙ্গে বিশেষভাবে সুগম্যতার সুবিধাগুলিকে সংযুক্ত করার মাধ্যমে ইন্ডিয়ান প্যানোরামা নিশ্চিত করতে চাইছে, যাতে ইন্দ্রিয়গত সীমাবদ্ধতা কখনও দর্শকদের চলচ্চিত্রশিল্পের অভিজ্ঞতা লাভের পথে বাধা হয়ে না দাঁড়ায়। এই উদ্যোগ IFFI ২০২৬-এর মূল ভাবনা ‘সীমানাহীন গল্প’ (Stories Without Borders)-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে যে, বিভিন্ন ভিন্নতা সত্ত্বেও মানুষকে একসূত্রে যুক্ত করার অসাধারণ ক্ষমতা রয়েছে চলচ্চিত্রের।

 

SC....


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342672
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026