লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

জি. ভি. মভলঙ্করের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য লোকসভার স্পিকারের

প্রকাশিত: 27 NOV 2026 1:45PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৭ নভেম্বর ২০২৬

 

লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা আজ সংবিধান সদনের সেন্ট্রাল হলে লোকসভার প্রথম স্পিকার গণেশ বাসুদেব মভলঙ্করের জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, সংসদ সদস্যগণ, প্রাক্তন সংসদ সদস্যবৃন্দ, লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

 

১৮৮৮ সালের ২৭ নভেম্বর বরোদায় (বর্তমান গুজরাত) জন্মগ্রহণকারী শ্রী মভলঙ্কর ভারতের সংসদীয় প্রতিষ্ঠানগুলিকে গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৩৭ সালে আহমেদাবাদ থেকে বম্বে আইনসভার সদস্য হিসেবে তাঁর সংসদীয় যাত্রার সূচনা হয় এবং ১৯৪৬ সাল পর্যন্ত তিনি সেখানে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তিনি ষষ্ঠ কেন্দ্রীয় আইনসভায় সভাপতিত্ব করেন এবং স্বাধীনতার প্রাক্কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরগুলিতে সেই আইনসভাকে দিকনির্দেশনা প্রদান করেন।

 

১৯৪৭ সালের পর শ্রী মভলঙ্কার গণ পরিষদের স্পিকার এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে প্রথম লোকসভা গঠিত হলে, ১৫ মে ১৯৫২ তারিখে তিনি সর্বসম্মতিক্রমে এর স্পিকার নির্বাচিত হন। ১৯৫৬ সালের ২৭ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু পর্যন্ত তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন। তাঁর দূরদৃষ্টি, শৃঙ্খলাবোধ এবং নিষ্ঠা আজও ভারতীয় সংসদের কার্যপদ্ধতি ও ঐতিহ্যকে দিক নির্দেশনা প্রদান করে।

 

শ্রী মাধব সাতওয়ালেকারের আঁকা শ্রী মভলঙ্করের প্রতিকৃতিটি সংবিধান সদনের লবিতে শোভা পাচ্ছে। ১৯৫৬ সালের ৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই প্রতিকৃতিটির আবরণ উন্মোচন করেন।

 

https://x.com/ombirlakota/status/2126189056187076910?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2126189056187076910%7Ctwgr%5E5e649d53fcaae32f8a584010630cd2a149ba08c3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2342461reg%3D48lang%3D1

 

 

 SC/MP/CS


(রিলিজ আইডি: 2342670) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada