রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভুবনেশ্বরে হোমিওপ্যাথি সংক্রান্ত জাতীয় বিজ্ঞান সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: 25 NOV 2026 4:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫  নভেম্বর  ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ (২৫ নভেম্বর, ২০২৬) ওড়িশার ভুবনেশ্বরে হোমিওপ্যাথি সংক্রান্ত জাতীয় বিজ্ঞান সম্মেলনে যোগ দেন।

ভাষণে রাষ্ট্রপতি বলেন যে, ভারতের বৈচিত্র্যময় স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হোমিওপ্যাথি। দীর্ঘ সময় ধরে ভারতে এর একটি বিস্তৃত প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে উঠেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও জনস্বাস্থ্য নেটওয়ার্কের মাধ্যমে এটি সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে গেছে।

রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন যে, হোমিওপ্যাথির ভবিষ্যৎ নির্ভরযোগ্যতা ও একাডেমিক অবস্থান অনেকাংশেই নির্ভর করবে এর গবেষণার বৈজ্ঞানিক সততা এবং প্রাপ্ত ক্লিনিক্যাল প্রমাণের গুণমানের ওপর। তিনি গবেষণা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পেশাজীবী সংগঠনগুলোকে একটি শক্তিশালী গবেষণাসংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ‘ন্যাশনাল সায়েন্টিফিক কনভেনশন অন হোমিওপ্যাথি’ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ বলে তিনি মনে করেন। বিশেষ করে তরুণ গবেষক ও পেশাজীবীদের—এই সুযোগটির পূর্ণ সদ্ব্যবহার করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেছেন যে, চিকিৎসা পেশার জন্য কেবল প্রাতিষ্ঠানিক যোগ্যতাই যথেষ্ট নয়; এর চেয়েও বেশি কিছুর প্রয়োজন। এই পেশায় প্রয়োজন বুদ্ধিবৃত্তিক শৃঙ্খলা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সততা, সহানুভূতি এবং আজীবন শেখার মানসিকতা। তিনি হোমিওপ্যাথির তরুণ চিকিৎসকদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার এবং শেখার প্রক্রিয়া কখনোই থামিয়ে না দেওয়ার আহ্বান জানান। 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10581_20261125_16300501.pdf?_gl=1*11tdk44*_up*MQ..*_ga*MTE0NTg0NDcwMy4xNzk1NjA2MTg4*_ga_Q414Y0X6EE*czE3OTU2MDYxODgkbzEkZzAkdDE3OTU2MDYxODgkajYwJGwwJGgw*_ga_QJJ6LZ8LHV*czE3OTU2MDYxODgkbzEkZzAkdDE3OTU2MDYxODgkajYwJGwwJGgw

 


SC/AC/NS…


(রিলিজ আইডি: 2341404) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Odia