57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

২০২৬-এর ইফি-তে ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো-র ষষ্ঠ পর্বে সিনেমা তৈরির উদীয়মান প্রতিভার সন্ধান

প্রকাশিত: 25 NOV 2026 1:57PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341307Views: 3

গোয়া, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

একটি গল্পের চলচ্চিত্রায়ন সংক্রান্ত উদ্যোগ ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো (সিএমওটি)-র ষষ্ঠ পর্বের সমাপ্তি ঘটল আজ। ১০০ জন উদীয়মান তরুণ চলচ্চিত্র নির্মাতা তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখলেন এই উদ্যোগে। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৭তম পর্বে দেশের বিভিন্ন প্রান্তের এই তরুণ চলচ্চিত্র নির্মাতারা পাঁচটি দলে ভাগ হয়ে ১৫টি বিভাগে কাজ করেছেন। 

এ বছরের সিএমওটি বিজয়ী হয়েছেন রেড টিমের মোহক গান্ধী তাঁর ছবি ‘ওয়ান লাস্ট স্টপ’-এর জন্য। তাঁকে ৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়েছে। গ্রিন টিমের তামান্না ঠাকুর তাঁর ‘আ লিটল সামথিং’ চলচ্চিত্রটির জন্য রানার্স-আপ নির্বাচিত হয়েছেন। তিনি শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কারও পেয়েছেন।

৪৮ ঘন্টার মধ্যে একটি গল্পের চলচ্চিত্রায়নের এই চ্যালেঞ্জ যাঁরা গ্রহণ করেছেন, তাঁদের অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রভাত বলেছেন, উদীয়মান প্রতিভা এবং চলচ্চিত্র শিল্পের মধ্যে সিএমওটি সেতুবন্ধের কাজ করে। এ বছরের এই উদ্যোগের মূল ভাবনা ছিল – ‘রুটস অ্যান্ড উইংস : অনারিং আওয়ার রুটস, এমব্রেসিং আওয়ার ফিউচার’ অর্থাৎ, আমাদের অতীতকে শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া। ফেস্টিভ্যাল ডিরেক্টর আশুতোষ গোয়ারিকর অংশগ্রহণকারী সব দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, চলচ্চিত্র এককভাবে তৈরি হয় না, বিভিন্ন সৃজনশীল শাখার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঐক্যবদ্ধ প্রয়াস এটি।

২১ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রতি দলে ২০ জন করে সদস্য ছিলেন। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো ও বেইজ দলের সদস্যরা ৪৮ ঘন্টার মধ্যে একটি গল্পের থেকে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। ২০২১ সালে সিএমওটি শুরু হয়। এর মধ্য দিয়ে বিনোদন শিল্পের সঙ্গে উদীয়মান সৃজনশীল পেশাদারদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। 

বিস্তারিত পড়তে এই লিঙ্কে ক্লিক করুন -

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

SC/CB/DM...


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341307
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026