প্রকাশিত:
23 NOV 2026 9:35PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৩ নভেম্বর ২০২৬
উদ্বোধন / ভিত্তিপ্রস্তর স্থাপন / জাতির উদ্দেশে প্রকল্প উৎসর্গ :
অযোধ্যা ও জনকপুরের মধ্যে সরযূ-কমলা এক্সপ্রেস রেল পরিষেবা চালু।
বনবাসায় একটি নতুন ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভৈরহাওয়া, সুনৌলি ও দোধারা চাঁদনিতে আইসিপি নির্মাণকাজের অগ্রগতি।
ভারতের ধারচুলা এবং নেপালের দারচুলার মধ্যে একটি নতুন আন্তঃসীমান্ত যান চলাচলযোগ্য সেতুর উদ্বোধন।
লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্পের (৬৬৯ মেগাওয়াট) ভিত্তিপ্রস্তর স্থাপন।
মোতিহারি–আমলেখগঞ্জ তেল পাইপলাইনের (এমএপিএল) দ্বিতীয় পর্যায় জাতির উদ্দেশে উৎসর্গ।
প্রস্তাবিত শিলিগুড়ি–ঝাপা পেট্রোলিয়াম পাইপলাইনের ঝাপা পেট্রোলিয়াম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন।
ঘোষণাসমূহ :
নেপালের পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়তার জন্য ১৫,০০০ কোটি টাকা (নেপালি মুদ্রায় ২৪,০০০ কোটি টাকা) উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা।
নেপালের ট্রানজিট পণ্য পরিবহণের জন্য ভারতের অতিরিক্ত দুটি বন্দরের ব্যবহারের সুযোগ প্রদান—দীনদয়াল বন্দর (কান্ডলা, গুজরাট) এবং পারাদ্বীপ বন্দর (ওড়িশা)।
নেপালের চিতওয়ানে একটি কৃষি-শিল্প পার্ক স্থাপন।
নেপালে একটি আইআইটি ক্যাম্পাস স্থাপন।
প্রস্তাবিত রক্সৌল–কাঠমান্ডু বিদ্যুতায়িত ব্রডগেজ রেলপথের চূড়ান্ত অবস্থান সমীক্ষা সম্পন্ন করা।
সমঝোতাপত্র :
ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি এবং নেপাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মধ্যে শিক্ষাগত ও গবেষণামূলক সহযোগিতার জন্য সমঝোতাপত্র স্বাক্ষর।
ভারতের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় (আরআরইউ) এবং নেপালের ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির (এনপিএ) মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
ভারতের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তরের অধীন ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স এবং নেপাল সরকারের ফেডারেল বিষয়ক ও সাধারণ প্রশাসন মন্ত্রকের অধীন নেপাল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের মধ্যে নেপালের সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মসূচি সংক্রান্ত সমঝোতাপত্র স্বাক্ষর।
আয়ুর্বেদ এবং অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত সরকার ও নেপাল সরকারের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
দক্ষিণ এশিয়া উপগ্রহ ব্যবহারের জন্য স্যাটেলাইট যোগাযোগ (স্যাটকম) নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং নেপাল সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রকের (এমওআইসি) মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
সুস্থায়ী নগর উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত সরকার ও নেপাল সরকারের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
পশুপালন ও মৎস্যসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত সরকার ও নেপাল সরকারের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর।
SC/MP/DM