প্রকাশিত:
23 NOV 2026 2:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দারিদ্র্যের বিরুদ্ধে ভারতের লড়াই কীভাবে সারা দেশের মানুষের জীবন বদলে দিচ্ছে মন্ত্রী তা তাঁর নিবন্ধে তুলে ধরেছেন।
শ্রী মোদী এক্স-এ লিখেছেন :
প্রয়োজন থেকে শুরু করে জীবিকার নতুন সুযোগ — দারিদ্র্যের বিরুদ্ধে ভারতের লড়াই সারা দেশের মানুষের জীবন বদলে দিচ্ছে!
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী @nsitharaman লিখেছেন, প্রধানমন্ত্রী @narendramodi-র নেতৃত্ব কীভাবে দারিদ্র্য দূরীকরণে তাৎক্ষণিক সাহায্যের পরিবর্তে দারিদ্র্যের বাধাগুলিকে দূর করার ওপর গুরুত্ব দিয়েছে।
বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, ব্যাঙ্কিং পরিষেবা এবং উদ্যোগপতি হওয়ার সুযোগ পাওয়ায় কোটি কোটি পরিবারের অগ্রগতি এবং গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক অংশগ্রহণের হার যে বাড়ছে, তা তিনি এই নিবন্ধে তুলে ধরেছেন।
https://x.com/PMOIndia/status/2124728336853471596?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2124728336853471596%7Ctwgr%5E9ee13863434be519e35378659b242b1dd86261c8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2340296reg%3D48lang%3D1
SC/AB/DM