PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ভারতের রপ্তানি ক্ষেত্রে আঞ্চলিক প্রসার

আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধিতে এগিয়ে আফ্রিকা ও এশিয়া

প্রকাশিত: 21 NOV 2026 12:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ নভেম্বর ২০২৬

 

২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভারতের পণ্য রপ্তানি উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এর মধ্যে আফ্রিকায় রপ্তানি সবচেয়ে বেশি ৪৪ শতাংশ বেড়েছে। এরপরেই রয়েছে এশিয়া, যেখানে রপ্তানিতে বেড়েছে ২১ শতাংশ। আমেরিকায় রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ। ইউরোপ এবং সিআইএস ও বাল্টিক অঞ্চলে রপ্তানি বেড়েছে যথাক্রমে ৮ শতাংশ ও ৭ শতাংশ।

ইঞ্জিনিয়ারিং পণ্য, বৈদ্যুতিন পণ্য এবং পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিভিন্ন অঞ্চল ও পণ্যের ক্ষেত্রে এই বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের ক্রমবর্ধমান চাহিদা এবং রপ্তানির বিস্তারের পরিচয় দেয়।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভারতের রপ্তানি বৃদ্ধি

২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্বের প্রধান অঞ্চলগুলিতে ভারতের পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে। রপ্তানি বৃদ্ধির নিরিখে এগিয়ে রয়েছে আফ্রিকা ও এশিয়া।

এশিয়ায় ভারতের রপ্তানি ২১ শতাংশ বেড়ে ৮৫.৮৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১০৩.৮৪ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে। আফ্রিকায় রপ্তানি ৪৪ শতাংশ বেড়ে ২১.৮৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। আমেরিকায় রপ্তানি ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৬৬.৮২ বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫১.০৪ বিলিয়ন মার্কিন ডলার। সিআইএস ও বাল্টিক অঞ্চলে ৭ শতাংশ বেড়ে রপ্তানির পরিমাণ হয়েছে ৩.৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

বিভিন্ন দেশের বাজারে চাহিদা এবং নানা ধরনের পণ্যের রপ্তানি এই বৃদ্ধিতে সাহায্য করেছে। ইঞ্জিনিয়ারিং পণ্য, বৈদ্যোতিন পণ্য, পেট্রোলিয়ামজাত পণ্য এবং রাসায়নিক দ্রব্য বিভিন্ন অঞ্চলে ভারতের রপ্তানির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

বিভিন্ন অঞ্চলে রপ্তানির চিত্র

এশিয়া : চিন ও সিঙ্গাপুরের হাত ধরে রপ্তানি ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল

এশিয়ায় ভারতের রপ্তানি ২১ শতাংশ বেড়ে ৮৫.৮৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১০৩.৮৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

প্রধান রপ্তানি গন্তব্যগুলি হল :

- চিন ও সিঙ্গাপুর : এই দুটি দেশ ভারতের বৃহত্তম রপ্তানি বাজার। চিনে রপ্তানির পরিমাণ ১১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার এবং সিঙ্গাপুরে ১১.০৭ বিলিয়ন মার্কিন ডলার। চিনে রপ্তানি বেড়েছে ৩৬ শতাংশ। সিঙ্গাপুরে এই বৃদ্ধি দ্বিগুণেরও বেশি, ১০৩ শতাংশ।
- মালেশিয়া ও হংকং :  এই দুটি বাজারেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। মালেশিয়ায় রপ্তানি ৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার এবং হংকংয়ে ৫.১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মালয়েশিয়ায় রপ্তানি বেড়েছে ৮৩ শতাংশ এবং হংকংয়ে ৩৭ শতাংশ।
- অন্যান্য বাজার: বাংলাদেশে রপ্তানি হয়েছে ৫.৬৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। নেপালে ৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলার, জাপান ও অস্ট্রেলিয়ায় প্রায় ৪.১০ বিলিয়ন মার্কিন ডলার করে, শ্রীলঙ্কায় ৩.৯৪ বিলিয়ন মার্কিন ডলার, দক্ষিণ কোরিয়ায় ৩.৯১ বিলিয়ন মার্কিন ডলার, ভিয়েতনামে ৩.৮৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ওমানে ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

পণ্যের ভিত্তিতে রপ্তানির চিত্র :

ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানির পরিমাণ ২৭.৪৭ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে। এই ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ২২ শতাংশ। এরপর রয়েছে পেট্রোলিয়ামজাত পণ্য। এর রপ্তানি ২৮ শতাংশ বেড়ে ১৭.০৫ বিলিয়ন মার্কিন ডলারে এসঃ পৌঁছেছে।

বৈদ্যুতিন পণ্যের রপ্তানি প্রায় দ্বিগুণ বেড়ে ১০.৫৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৯১ শতাংশ। রত্ন ও অলঙ্কারের রপ্তানি হয়েছে ৯.৫৯ বিলিয়ন মার্কিন ডলারের। জৈব ও অজৈব রাসায়নিকের রপ্তানি বেড়ে হয়েছে ৬.১৭ বিলিয়ন মার্কিন ডলার।


আমেরিকা : মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদা ও উচ্চমূল্যের উৎপাদিত পণ্যের হাত ধরে রপ্তানি ৬৬.৮২ বিলিয়ন মার্কিন ডলার

আমেরিকায় ভারতের রপ্তানি ১৩ শতাংশ বেড়ে ৫৯.৩০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৬৬.৮২ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।

প্রধান রপ্তানি গন্তব্যগুলি হল : 

- মার্কিন যুক্তরাষ্ট্র : এই অঞ্চলে ভারতের বৃহত্তম রফতানি বাজার। রফতানির পরিমাণ ৫০.৮০ বিলিয়ন মার্কিন ডলার। বৃদ্ধি হয়েছে ১১ শতাংশ।
- ব্রাজিল, মেক্সিকো ও কানাডা: এই তিনটি দেশে রফতানির পরিমাণ যথাক্রমে ৪.৩৩ বিলিয়ন, ৩.৪৫ বিলিয়ন এবং ২.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। ব্রাজিলে রফতানি বেড়েছে ১৪ শতাংশ, মেক্সিকোতে ২৬ শতাংশ এবং কানাডায় ১৮ শতাংশ।
- অন্যান্য বাজার : কলম্বিয়া ও চিলিতেও ভারতের রফতানি বেড়েছে।

পণ্যের ভিত্তিতে রফতানির চিত্র :

ইঞ্জিনিয়ারিং পণ্যের রফতানি ২১ শতাংশ বেড়ে ১৯.১৯ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে। বৈদ্যুতিন পণ্যের রফতানি ২৩ শতাংশ বেড়ে হয়েছে ১৫.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

ওষুধ ও ওষুধজাত পণ্যের রফতানি হয়েছে ৬.৫৯ বিলিয়ন মার্কিন ডলারের। এছাড়া জৈব ও অজৈব রাসায়নিকের রফতানি ৪.১৭ বিলিয়ন মার্কিন ডলার, রত্ন ও অলঙ্কারের রফতানি ৩.৩৫ বিলিয়ন মার্কিন ডলার এবং পেট্রোলিয়ামজাত পণ্যের রফতানি ৩.১৬ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।

ইউরোপ : ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক পণ্যের হাত ধরে রফতানি ৫১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল

ইউরোপে ভারতের রফতানি ৮ শতাংশ বেড়ে ৪৭.০৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫১.০৪ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।

প্রধান রফতানি গন্তব্যগুলি হল :

- যুক্তরাজ্য ও জার্মানি: ইউরোপে ভারতের বৃহত্তম রফতানি বাজার যুক্তরাজ্য। সেখানে রফতানির পরিমাণ ৭.৩২ বিলিয়ন মার্কিন ডলার। এরপরেই রয়েছে জার্মানি। সেখানে রফতানি হয়েছে ৬.৩৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। জার্মানিতে রফতানি বেড়েছে ১২ শতাংশ।
- স্পেন ও ইতালি: স্পেনে রফতানি ৪৫ শতাংশ বেড়ে ৪.৬৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইতালিতে ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার।
- ফ্রান্স ও তুরস্ক: ফ্রান্সে রফতানি হয়েছে ৩.৭৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তুরস্কে রফতানি ৭২ শতাংশ বেড়ে ৩.৬৩ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।

পণ্যের ভিত্তিতে রফতানির চিত্র :

ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানির পরিমাণ ১৫.৮৮ বিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ১২ শতাংশ। বৈদ্যুতিন পণ্যের রফতানি ৫২ শতাংশ বেড়ে ৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।

জৈব ও অজৈব রাসায়নিকের রফতানি বেড়ে ৪.০৬ বিলিয়ন মার্কিন ডলার এবং ওষুধ ও ওষুধজাত পণ্যের রফতানি ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রত্ন ও অলঙ্কারের রফতানিও ১৯ শতাংশ বেড়ে ২.২০ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।

 আফ্রিকা : পেট্রোলিয়াম ও ইঞ্জিনিয়ারিং পণ্যের হাত ধরে রফতানি বেড়ে ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলার

আফ্রিকায় ভারতের রফতানি ৪৪ শতাংশ বেড়ে ২১.৮৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩১.৪২ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।

প্রধান রফতানি গন্তব্যগুলি হল :

- দক্ষিণ আফ্রিকা: আফ্রিকায় ভারতের বৃহত্তম রফতানি বাজার। সেখানে রফতানি হয়েছে ৫.৬৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বৃদ্ধি হয়েছে ৫২ শতাংশ।
- তানজানিয়া ও কেনিয়া: তানজানিয়ায় রফতানি হয়েছে ৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য এবং কেনিয়ায় ৩.৬৩ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তানজানিয়ায় রফতানি বেড়েছে ১২১ শতাংশ। কেনিয়ায় এই বৃদ্ধি দ্বিগুণেরও বেশি, ১০১ শতাংশ।
- মিশর: মিশরে রফতানি ৭৩ শতাংশ বেড়ে ৩.২৫ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।
- নাইজেরিয়া ও মোজাম্বিক: এই দুই দেশেও ভারতের রফতানি বেড়েছে। নাইজেরিয়ায় রফতানি হয়েছে ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য এবং মোজাম্বিকে ১.৩১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

পণ্যের ভিত্তিতে রফতানির চিত্র:

আফ্রিকায় ভারতের রফতানির ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান পেট্রোলিয়ামজাত পণ্যের। এর রফতানি ১৩৭ শতাংশ বেড়ে ১১.৮৫ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে। অর্থাৎ, এই ক্ষেত্রে রফতানি দ্বিগুণেরও বেশি হয়েছে।

ইঞ্জিনিয়ারিং পণ্যের রফতানি ২৯ শতাংশ বেড়ে ৭.৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ওষুধ ও ওষুধজাত পণ্যের রফতানি হয়েছে ২.৫৮ বিলিয়ন মার্কিন ডলারের। জৈব ও অজৈব রাসায়নিকের রফতানি বেড়ে হয়েছে ১.৪১ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া, প্লাস্টিক ও লিনোলিয়াম এবং মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের রফতানিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

সিআইএস ও বাল্টিক অঞ্চল: রফতানি বেড়ে ৩.৩৬ বিলিয়ন মার্কিন ডলার

সিআইএস ও বাল্টিক অঞ্চলে ভারতের রফতানি ৭ শতাংশ বেড়ে ৩.১৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩.৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

প্রধান রফতানি গন্তব্যগুলি হল:

- রাশিয়া : এই অঞ্চলে ভারতের বৃহত্তম রফতানি বাজার। রাশিয়ায় রফতানি ৭ শতাংশ বেড়ে ২.৩৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- জর্জিয়া: জর্জিয়ায় রফতানি হয়েছে ০.২৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
- আর্মেনিয়া ও কাজাখস্তান: এই দুই দেশেও ভারতের রফতানি বেড়েছে।

পণ্যের ভিত্তিতে রফতানির চিত্র:

জৈব ও অজৈব রাসায়নিকের রফতানি ৩৩ শতাংশ বেড়ে ০.৩৭ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে। মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্যের রফতানি ৩৬ শতাংশ বেড়ে হয়েছে ০.৩৬ বিলিয়ন মার্কিন ডলার। বৈদ্যুতিন পণ্যের রফতানি ০.২৪ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।

অভ্র, কয়লা এবং অন্যান্য আকরিক ও খনিজের রফতানি হয়েছে ০.১৭ বিলিয়ন মার্কিন ডলারের। সামুদ্রিক পণ্যের রফতানি বেড়ে ০.১৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বিভিন্ন বাজার ও পণ্যে রফতানির বিস্তার

বিশ্বের বিভিন্ন অঞ্চলে রফতানির এই পরিসংখ্যান ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান বিস্তার এবং বৈচিত্র্যের পরিচয় দেয়। এশিয়া এখনও ভারতের বৃহত্তম রফতানি বাজার হিসেবে বিবেচিত হয়। এই অঞ্চলে রফতানির পরিমাণ ১০৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আমেরিকায় ৬৬.৮২ বিলিয়ন মার্কিন ডলার এবং ইউরোপে ৫১.০৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। অন্যদিকে, আফ্রিকায় রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, জার্মানি এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় বাজারগুলিতে ভারতের রফতানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, মালেশিয়া, স্পেন, ইতালি, তানজানিয়া এবং কেনিয়াতেও রফতানির উল্লেখযোগ্য প্রসার ঘটেছে।

বিভিন্ন পণ্যের নিরিখে ইঞ্জিনিয়ারিং পণ্য, বেদ্যুতিন পণ্য এবং পেট্রোলিয়ামজাত পণ্যের রফতানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন ধরনের পণ্যের ক্ষেত্রে এই বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্য রফতানির ক্রমবর্ধমান বিস্তার ও বৈচিত্র্যকে তুলে ধরে।

তথ্যসূত্র

Ministry of Commerce and Industry

Click here to see pdf 

 

****
SSS/AS...21.11.2026


(রিলিজ আইডি: 2340139) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati