PIB Backgrounder
azadi ka amrit mahotsav

আসিয়ান থেকে ইউরোপ: মুক্ত বাণিজ্য চুক্তির অংশীদার ও অন্যান্য বাজারে ভারতের রপ্তানিতে গতি সঞ্চার

প্রকাশিত: 18 NOV 2026 3:54PM by PIB Kolkata

১৮ নভেম্বর, ২০২৬

 

২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) গুরুত্বপূর্ণ অংশীদার এবং প্রধান বাণিজ্যিক বাজারগুলিতে ভারতের রপ্তানিতে সামগ্রিক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।

 আসিয়ানভুক্ত দেশগুলিতে রপ্তানি ৫৮ শতাংশ বেড়ে ২৮.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, সাফটা (SAFTA) অংশীদার দেশগুলিতে রপ্তানি ২২ শতাংশ বেড়ে ১৫.২৯ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি ৫ শতাংশ বেড়ে ৩৮.৭৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জাপান, দক্ষিণ কোরিয়া ও ওমানে রপ্তানির উল্লেখযোগ্য বৃদ্ধি এবং ইউরোপের অন্যান্য বাজারেও অগ্রগতি বিশ্ববাজারে ভারতের রপ্তানির পরিধি সম্প্রসারণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রতিফলন।

ভূমিকা 

২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) অংশীদার এবং প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলির বাজারে রপ্তানির ক্ষেত্রে সামগ্রিক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। আসিয়ান, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং ইউরোপের একাধিক বাজারে রপ্তানির উল্লেখযোগ্য সাফল্য ভারতের বাণিজ্যের ক্রমবর্ধমান ভৌগোলিক বৈচিত্র্যের প্রতিফলন।
প্রধান রপ্তানি গন্তব্যগুলির মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ওমান, ইতালি ও স্পেনে উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। সামগ্রিক রপ্তানি বৃদ্ধিতে আসিয়ান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পাশাপাশি, প্রতিবেশী দক্ষিণ এশিয়ার বাজারগুলিতেও ধারাবাহিক বৃদ্ধি দেখা গেছে।
ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য-সহ উন্নত দেশগুলির বাজারেও এই সময়ে ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এই বাজারগুলিতে রপ্তানির সাফল্য ভারতের রপ্তানির ক্রমবর্ধমান ভৌগোলিক বিস্তার এবং সম্প্রসারিত বাণিজ্যিক সম্পর্কের দিকটি তুলে ধরে।

রপ্তানি বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে আসিয়ান

২০২৬–২৭ অর্থবর্ষের প্রথমার্ধে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন (আসিয়ান)-এর সদস্য দেশগুলিতে ভারতের রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। সিইসিএ (CECA) কাঠামোর আওতায়, আসিয়ানভুক্ত দেশগুলিতে রপ্তানি ৫৮ শতাংশ বেড়েছে। ২০২৫–২৬ অর্থবর্ষের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ১৭.৭৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৬–২৭ অর্থবর্ষের একই সময়ে তা ২৮.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
সিঙ্গাপুর এই অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য রপ্তানিকেন্দ্রিক বাজার হিসেবে উঠে এসেছে। সিঙ্গাপুরে ভারতের রপ্তানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ১০৩ শতাংশ বেড়ে তা ৫.৪৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১১.০৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মালয়েশিয়াতেও উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। এই সময়ে দেশটিতে ভারতের রপ্তানি ৮৩ শতাংশ বেড়ে ৩.০৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ভিয়েতনামে রপ্তানি ৩৬ শতাংশ বেড়ে ৩.৮৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ায় রপ্তানি ৩৬ শতাংশ বেড়ে ২.৯৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। থাইল্যান্ডও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। দেশটিতে রপ্তানির পরিমাণ ছিল ২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
সাফটা (SAFTA) অংশভুক্ত দেশগুলিতে রপ্তানি ২২ শতাংশ বৃদ্ধি 

২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (SAFTA)-এর অংশীদার দেশগুলিতেও ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সাফটা-ভুক্ত বাজারগুলিতে মোট রপ্তানি ২২ শতাংশ বেড়েছে। বস্তুত, ১২.৫৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে তা ১৫.২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
শ্রীলঙ্কা রপ্তানি বৃদ্ধির অন্যতম প্রধান বাজার হিসেবে উঠে এসেছে। দেশটিতে রপ্তানি ৭৩ শতাংশ বেড়ে ২.২৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩.৯৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নেপালে রপ্তানি ১৯ শতাংশ বেড়ে ৩.৬৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ভুটানেও রপ্তানিতে ১৬ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। দেশটিতে রপ্তানির পরিমাণ বেড়ে ৭১১.৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
দক্ষিণ এশিয়ার অপেক্ষাকৃত ছোট বাজারগুলির মধ্যে মালদ্বীপে রপ্তানিতে উল্লেখযোগ্য ৫২ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। রপ্তানির পরিমাণ ২২২.২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৩৩৭.৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ সাফটা-ভুক্ত দেশগুলির মধ্যে ভারতের বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। দেশটিতে রপ্তানির পরিমাণ ছিল ৫.৬৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২ শতাংশ বৃদ্ধির প্রতিফলন।

জাপান ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বৃদ্ধির মাধ্যমে পূর্ব এশিয়ার বাজারে গতি সঞ্চার
২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভারতের রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। এশিয়ার বিভিন্ন বাজারে সামগ্রিক বাণিজ্য সম্প্রসারণে এই বৃদ্ধি প্রশংসনীয় অবদান রেখেছে।
জাপানে রপ্তানি ৪০ শতাংশ বেড়েছে। এই সময়ে রপ্তানির পরিমাণ ২.৯২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৪.১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
একইভাবে, দক্ষিণ কোরিয়ায় রপ্তানি ২৪ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, ৩.১৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে তা ৩.৯১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় রপ্তানির উল্লেখযোগ্য বৃদ্ধির পাশাপাশি, এই দুই বাজারে রপ্তানির সাফল্য এশিয়ার বাণিজ্যিক অংশীদার দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যের সামগ্রিক অগ্রগতিকে আরও শক্তিশালী করেছে।

ইএফটিএ-ভুক্ত বাজারগুলিতে রপ্তানির ইতিবাচক বৃদ্ধি অব্যাহত
২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA)-র অংশীদার দেশগুলিতে ভারতের রপ্তানি প্রায় ৫ শতাংশ বেড়েছে। ৯৮০.২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে তা ১.০৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

ইএফটিএ-ভুক্ত দেশগুলির মধ্যে সুইজারল্যান্ড ভারতের বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। দেশটিতে রপ্তানি ১১ শতাংশ বেড়ে ৭৫৮.৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নরওয়েতেও রপ্তানির ইতিবাচক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। রপ্তানি ১৪ শতাংশ বেড়ে ২৬৪.০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নরওয়েতেও রপ্তানির ইতিবাচক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। রপ্তানি ১৪ শতাংশ বেড়ে ২৬৪.০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলিতে রপ্তানির ধারাবাহিক বৃদ্ধি 

ইউরোপের একাধিক প্রধান রপ্তানি গন্তব্যে বৃদ্ধির ফলে ইউরোপীয় ইউনিয়নে (EU) ভারতের মোট রপ্তানি ৫ শতাংশ বেড়েছে। ৩৬.৯৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে তা ৩৮.৭৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। 

স্পেন অন্যতম উল্লেখযোগ্য রপ্তানি বাজার হিসেবে উঠে এসেছে। দেশটিতে রপ্তানি ৪৫ শতাংশ বেড়ে ৩.২৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪.৬৮ বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছেছে।
ইতালিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। দেশটিতে ভারতের রপ্তানি ২৫ শতাংশ বেড়ে ৩.৬৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

জার্মানি ইউরোপের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। দেশটিতে রপ্তানি ১২ শতাংশ বেড়ে ৬.৩৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ফ্রান্সে রপ্তানি ৯ শতাংশ বেড়ে ৩.৭৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া ও চেক প্রজাতন্ত্র-সহ ইউরোপের কয়েকটি অপেক্ষাকৃত ছোট বাজারেও এই সময়ে রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।

নতুন প্রজন্মের বাণিজ্যিক অংশীদার দেশগুলিও রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখছে
আসিয়ান, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও ইউরোপের প্রধান বাজারগুলির পাশাপাশি, ২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অন্যান্য কয়েকটি বাণিজ্যিক অংশীদার দেশেও ভারতের রপ্তানিতে ইতিবাচক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।
ওমানে রপ্তানিতে উল্লেখযোগ্য ৪৭ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। ২.২৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে রপ্তানির পরিমাণ ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ শতাংশ বেড়েছে। ৩.৬৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে তা ৪.১০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
যুক্তরাজ্যেও ভারতের রপ্তানিতে ইতিবাচক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। ৬.৮৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৭ শতাংশ বেড়ে রপ্তানির পরিমাণ ৭.৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মরিশাসে রপ্তানিতে উল্লেখযোগ্য ৪৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। এই সময়ে রপ্তানির পরিমাণ বেড়ে ৩৪৬.২ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

নতুন প্রজন্মের বাণিজ্যিক অংশীদার দেশগুলির অবদানেও রপ্তানিতে গতি সঞ্চার

২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের রপ্তানির সাফল্য একাধিক মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) অংশীদার দেশ এবং প্রধান বাণিজ্যিক গন্তব্যগুলিতে ধারাবাহিক বৃদ্ধির প্রতিফলন। সিঙ্গাপুরে রপ্তানি দ্বিগুণ হওয়া এবং মালয়েশিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় রপ্তানির উল্লেখযোগ্য বৃদ্ধির ফলে, আসিয়ান একটি বিশেষ গতিশীল অঞ্চল হিসেবে উঠে এসেছে।
শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপে রপ্তানির ইতিবাচক বৃদ্ধির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাজারগুলিও এই সম্প্রসারণে অবদান রেখেছে। একই সময়ে, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, অস্ট্রেলিয়া এবং ইউরোপের একাধিক বাজারে রপ্তানি বৃদ্ধি ভারতের রপ্তানি গন্তব্যগুলির ক্রমবর্ধমান ভৌগোলিক বিস্তারকে তুলে ধরেছে।
প্রচলিত ও উদীয়মান বাজারগুলিতে রপ্তানির সামগ্রিক বৃদ্ধি ভারতের রপ্তানি ক্ষেত্রের ক্রমবর্ধমান বৈচিত্র্য এবং এশিয়া, ইউরোপ ও বিশ্বের অন্যান্য প্রধান বাজারের সঙ্গে সংযোগ সুদৃঢ় হয়ে ওঠা বাণিজ্যিক সম্পর্কেরই প্রতিফলন।

তথ্যবিবরণী

Ministry of Commerce and Industry

Click to see pdf


*******
SSS/RP.......


(রিলিজ আইডি: 2338039) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी