প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

‘লাখপতি দিদি’ উদ্যোগ গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে কি ভূমিকা নিচ্ছে তা নিয়ে প্রাক্তন গ্রামোন্নয়ন সচিব শৈলেশ কুমার সিং-এর লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 16 NOV 2026 3:53PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন গ্রামোন্নয়ন সচিব শ্রী শৈলেশ কুমার সিং-এর লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

নিবন্ধটিতে ‘লাখপতি দিদি’ উদ্যোগ গ্রামীণ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী থেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে কীভাবে সাহায্য করছে তা তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছে :

“স্বনির্ভর গোষ্ঠী থেকে সফল উদ্যোক্তা — গ্রামীণ মহিলারা ক্ষমতায়নের এক নব ইতিহাস রচনা করছেন!

প্রাক্তন গ্রামোন্নয়ন সচিব শ্রী শৈলেশ কুমার সিং লিখেছেন, কীভাবে ‘লাখপতি দিদি’ উদ্যোগ গ্রামীণ মহিলাদের স্থায়ী আয় এবং বৃহত্তর আর্থিক স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সাহায্য করছে।

তিনি দেখিয়েছেন কীভাবে দক্ষতা, আর্থিক সহায়তা, বাজারের সুযোগ এবং সামাজিক প্রতিষ্ঠানগুলি মহিলাদের নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে, অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করছে।”

সূত্র: hindustantimes.com/opinion/rural-…

https://x.com/PMOIndia/status/2122225414190014504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2122225414190014504%7Ctwgr%5Ef99e14eaa81f312ac779265b870b7fda1dfab108%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336908reg%3D48lang%3D2

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2337036) ভিজিটরদের কাউন্টার : 6