প্রকাশিত:
16 NOV 2026 4:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬
ভারত-মায়ানমার নৌ মহড়া ইমনেক্স-২৬-এর অষ্টম সংস্করণ ১৪ নভেম্বর ২০২৬-এ বিশাখাপত্তনমে সমাপ্ত হল, এর বন্দর ও সমুদ্র পর্যায়গুলি সফলভাবে সমাপ্ত হওয়ার পরে।
বঙ্গোপসাগরে সমুদ্র পর্যায়টি মহড়ার কার্যগত সমাপ্তি ঘটালো যেখানে ভারতীয় নৌ জাহাজ আইএনএস রানা এবং আইএনএস সুমেধা কাজ করল মায়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস কিং সিন ফিউ শিনের পাশাপাশি।
বন্দর পর্যায়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই), একে অপরের জাহাজ পরিদর্শন, পেশাদারি আলোচনা ও খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে দুই নৌবাহিনীর কর্মীদের মধ্যে কার্যকরী জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হল।
সমুদ্র পর্যায় ছিল সমন্বিত সামুদ্রিক কৌশল এবং কার্যকরী কুচকাওয়াজ, যা প্রক্রিয়াকে সুক্ষ্ম করার, কৌশলগত সমন্বয় বৃদ্ধি এবং অংশগ্রহণকারী দুই পক্ষের মধ্যে আন্তঃকার্যক্ষমতা জোরদার করার সুযোগ এনে দিল।
ইমনেক্স-২৬ অংশগ্রহণকারী জাহাজ এবং কর্মীদের কার্যকরী বোঝাপড়াকে সমন্বিত করতে এবং একে অপরের ক্ষমতা এবং পদ্ধতির সঙ্গে পরিচিতি বাড়াতে একটি মূল্যবান প্ল্যাটফর্ম প্রদান করেছে। মহড়াটি দ্বিপাক্ষিক নৌবাহিনীর সম্পৃক্ততাকে আরও এগিয়ে নিয়ে গেল এবং এটি ভারতের নিউচ্যুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস রিজিয়নস বা মহাসাগর এবং নেবারহুড ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
SC/AP/SKD