প্রকাশিত:
16 NOV 2026 9:37AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ নভেম্বর ২০২৬
মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে আজ বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গয়াল এবং মিশরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ড. মোহাম্মদ ফরিদ সালেহ ‘ভারত-মিশর যৌথ বাণিজ্য কমিটি’-এর সপ্তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত্য করেন। এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এটিই মন্ত্রীপর্যায়ের প্রথম বৈঠক।
উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্যে বৈচিত্র্য আনা, মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বাণিজ্য সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলার ওপর জোর দেওয়া হয়েছে। দু দেশের মন্ত্রী একটি ‘যৌথ কর্মীগোষ্ঠী’ গঠনের বিষয়ে সম্মত হয়েছেন- যা ‘প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট’ (অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি) বা ‘ফ্রি ট্রেড এগ্রিমেন্ট’ (মুক্ত বাণিজ্য চুক্তি)-এর শর্তাবলী নিয়ে কাজ করবে।
এর আগে তাঁরা দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। সেখানে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহজতর করা এবং দীর্ঘমেয়াদী শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
ভারত-মিশর বাণিজ্যের প্রসারের বিষয়েও পর্যালোচনা হয়। দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে (এপ্রিল ২০২৫–মার্চ ২০২৬) বাণিজ্যিক আদান-প্রদান ৩৫% বৃদ্ধি পেয়ে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এছাড়া, ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে বাণিজ্য ৬৫% বৃদ্ধি পেয়ে ৫.০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩.০৮ বিলিয়ন ডলার।
উভয় পক্ষই ‘ইনভেস্ট ইন্ডিয়া’ এবং মিশরের ‘জেনারেল অথরিটি ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফ্রি জোনস’-এর মধ্যকার কাঠামো চুক্তিকে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে। এর আওতায় বিনিয়োগ সংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং ব্যবসায়িক সংযোগ স্থাপনের সুবিধার্থে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাবও রয়েছে।
পরবর্তী যৌথ বাণিজ্য কমিটির বৈঠক ২০২৮ সালে নয়াদিল্লিতে অথবা উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে আয়োজন করার বিষয়ে ঐকমত্য হয়েছে।
https://x.com/PiyushGoyal/status/2122017064038932688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2122017064038932688%7Ctwgr%5Eeeeb2418512ec9cc8d16640d1e8fd27197264c25%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336726reg%3D48lang%3D2
https://x.com/PiyushGoyal/status/2122014518125772885?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2122014518125772885%7Ctwgr%5Eeeeb2418512ec9cc8d16640d1e8fd27197264c25%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336726reg%3D48lang%3D2
https://x.com/PiyushGoyal/status/2122004595669098758?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2122004595669098758%7Ctwgr%5Eeeeb2418512ec9cc8d16640d1e8fd27197264c25%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336726reg%3D48lang%3D2
https://x.com/PiyushGoyal/status/2121962530935546015?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121962530935546015%7Ctwgr%5Eeeeb2418512ec9cc8d16640d1e8fd27197264c25%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336726reg%3D48lang%3D2
https://x.com/PiyushGoyal/status/2121961374972825986?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121961374972825986%7Ctwgr%5Eeeeb2418512ec9cc8d16640d1e8fd27197264c25%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336726reg%3D48lang%3D2
https://x.com/PiyushGoyal/status/2121929002940256603?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121929002940256603%7Ctwgr%5Eeeeb2418512ec9cc8d16640d1e8fd27197264c25%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336726reg%3D48lang%3D2
SC/AC/NS….