প্রকাশিত:
31 OCT 2026 10:51AM by PIB Kolkata
নতুন দিল্লি ৩১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের লৌহপুরুষ এবং ঐক্যবদ্ধ ভারতের রূপকার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, সর্দার প্যাটেল একটি শক্তিশালী, সমৃদ্ধ ও সক্ষম ভারত গড়ে তোলার জন্য তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার প্রচেষ্টায় তাঁর আদর্শ আজও এক বিরাট প্রেরণার উৎস।
প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন :
“অখণ্ড ভারতের পথপ্রদর্শক, দেশের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর জন্মজয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। একটি শক্তিশালী, সমৃদ্ধ ও সক্ষম ভারত গড়ে তোলার জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। মাতৃভূমির সেবায় তাঁর ত্যাগ ও নিষ্ঠা উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে এক বিরাট প্রেরণার উৎস।”
https://x.com/narendramodi/status/2116343211539218539?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2116343211539218539%7Ctwgr%5E7c701999acdc8d53684af54e7a53e52cc42481cc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2F
http://PressReleasePage.aspx%3FPRID%3D2330739reg%3D3lang%3D1
MH/SB/DM....