প্রকাশিত:
30 OCT 2026 4:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ অক্টোবর, ২০২৬
বায়ুদূষণ প্রতিরোধ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আজ নতুন দিল্লিতে নবনির্মিত সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র (১৩সি) পরিদর্শন করলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। এর নাম রাখা হয়েছে প্ল্যাটফর্ম ফর এয়ার কোয়ালিটি ভিজিলেন্স অ্যান্ড অ্যানালিটিক্স ফর এনসিআর (পিএভিএএন-পবন)। সেখানকার প্রযুক্তিগত কাঠামো এবং প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। পবন১৩সি-তে ৩০-রও বেশি এপিআই এবং ডেটা স্ট্রিম সংযুক্ত রয়েছে – যার মধ্যে রয়েছে বায়ুর গুণমান, নিঃসরণ, উপগ্রহ চিত্র ইত্যাদি নানা বিষয় সংক্রান্ত তথ্য প্রবাহ। এছাড়াও নতুন দিল্লির ১১১টি বায়ু দূষণ নজরদারি কেন্দ্রের তথ্যও সন্নিবিষ্ট হয় এই কেন্দ্রে; যারমধ্যে রয়েছে বিভিন্ন শিল্পকেন্দ্র ও নির্মাণ কেন্দ্র থেকে নিঃসৃত দূষিত বায়ু সংক্রান্ত তথ্যাদি।
সাংবাদিকদের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী বলেন, বায়ুদূষণ প্রতিরোধে প্রাসঙ্গিক তথ্যের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ অনন্ত জরুরি একটি বিষয়। এক্ষেত্রে সমন্বিত প্রয়াস জরুরি। জাতীয় রাজধানী অঞ্চলে ৫ থেকে ২০ নভেম্বর নির্মাণ কাজ বন্ধ রাখা হবে।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিএকিউএম-এর চেয়ারপার্সন শ্রী রাজেশ ভার্মা, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারপার্সন তথা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ আমনদীপ গর্গ প্রমুখ।
SC / AC /AG