পোস্ট করার দিনক্ষণ:
27 OCT 2026 4:04PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৬
টেলি যোগাযোগ দফতর, অন্যান্য রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা, স্বশাসিত সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলির সঙ্গে একযোগে বিশেষ অভিযান ৬ ক্ষেত্রে চূড়ান্ত সপ্তাহে প্রবেশের মুখে উল্লেখযোগ্যা সাফল্যের নজির গড়েছে। বিভিন্ন ক্ষেত্রে জন অভিযোগ নিষ্পত্তি লক্ষ্য সীমাকে ছাপিয়ে গেছে। সেইসঙ্গে রাজস্ব আদায় এবং স্থান ব্যবস্থাপনার প্রসার ঘটেছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দফতর, কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রক ২৬/১০/২০২৬ দিনটিকে পরিচ্ছন্নতা প্রসারের দিন হিসেবে উদযাপন করে। এই উপলক্ষ্যে তারা দেশজুড়ে টেলি যোগাযোগ দফতরগুলিতে পরিচ্ছন্নতা অভিযান চালায়। এই সুনির্দিষ্ট দিনে অফিসকে জঞ্জাল মুক্ত করে স্থান ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ অভিযান চালানো হয়। সেইসঙ্গে দফতর ২,২৭০টি জন অভিযোগের নিষ্পত্তি করেছে। আরও ৬৪০টি এই জাতীয় জন অভিযোগ যা ড্যাসবোর্ডে প্রচারাভিযানে যুক্ত হয়েছিল তারও নিষ্পত্তি করা হয়েছে। বাতিল জিনিষপত্র বিক্রি করে ২.০৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ই-বর্জ্য নিষ্কাষণে ২.১৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। অফিসের দফতরগুলিতে ৮০,৭২৪ বর্গফুট এলাকাকে আবর্জনামুক্ত করে পরিষ্কার করা হয়েছে। লক্ষ্যসীমা ছিল ৪৫,০০০ বর্গফুট। এইসব উল্লিখিত সাফল্যের মধ্যে দিয়েই প্রতিফলিত হয় যে ধারাবাহিক এই কর্মপ্রয়াস এক নির্ণায়ক দিক হয়ে প্রতিফলিত হয়েছে।