প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ১৫০০ মিটার টি১২/১৩ বিভাগে স্বর্ণপদক জয়ে সৌম্যকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
19 OCT 2026 10:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ১৫০০ মিটার টি১২/১৩ বিভাগে স্বর্ণপদক জয়ী সৌম্যকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই বিভাগে ব্যক্তিগত সেরা সময় করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ পোস্ট করেছে:
“সত্যিই এক স্বর্ণালী আত্মপ্রকাশ!
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ সৌম্য এক দুর্দান্ত ছাপ রেখেছেন; তিনি মহিলাদের ১৫০০ মিটার টি১২/১৩ বিভাগে স্বর্ণপদক জিতেছেন এবং সেই সঙ্গে ব্যক্তিগত সেরা সময়ও গড়েছেন!
প্রথম যোগদানে এমন অসাধারণ সাফল্য তাঁর প্রতিভা, নিষ্ঠা ও সংকল্পের পরিচয় দেয়। তাঁকে অভিনন্দন: প্রধানমন্ত্রী @narendramodi”
https://x.com/PMOIndia/status/2112218758303596962?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112218758303596962%7Ctwgr%5E86aa8a0f3b47982bc07d891b37c09c74a67a73fd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325319reg%3D3lang%3D1
SC/AB/NS
(রিলিজ আইডি: 2325421)
ভিজিটরের কাউন্টার : 3