সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
অসবর্ণ বিবাহ সহায়তা প্রকল্পের মাধ্যমে নতুন অধ্যায়ের নির্মাণ
প্রকাশিত:
15 OCT 2026 2:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ অক্টোবর, ২০২৬
বিবাহ দুটি মানুষের নিছক মিলন নয়। সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং মর্যাদার ধারণাকে দৃঢ়ভাবে প্রোথিত করায় এই প্রথার বড় ভূমিকা রয়েছে। আদিত্য সাধু সওয়ান্ত এবং খুশি পারভিন শাহা-র অসবর্ণ বিবাহ সেই মূল্যবোধেরই বার্তা দেয়।
২০২৬-এর ১লা জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এই দম্পতি আর্থিক এবং সামাজিক প্রতিকূলতার মুখোমুখি হন। দৈনন্দিন প্রয়োজনটুকু মেটানোও বেশ কঠিন হয়ে পড়ে তাদের পক্ষে। এই বিপদের সময় সরকারের অসবর্ণ বিবাহ সহায়তা প্রকল্প তাঁদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ায়।
প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থের সুবাদে তাঁরা প্রাত্যহিক প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতের কর্ম পরিকল্পনাও গড়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এখানেই অসবর্ণ বিবাহ সহায়তা প্রকল্পের সার্থকতা। সরকারকে সাধুবাদ জানাচ্ছেন নতুন দম্পতি।
SC / AC /AG
(রিলিজ আইডি: 2323905)
ভিজিটরের কাউন্টার : 8