প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

পুজোর মরশুমে শহরের মহিলা ও শিশুদের নিরাপত্তা মজবুত করতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় ও কলকাতা পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিশেষ কর্মসূচি

প্রকাশিত: 07 OCT 2026 3:43PM by PIB Kolkata

কলকাতা, ৭ অক্টোবর, ২০২৬ 

 

কলকাতা পুলিশ এবং রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় (আরআরইউ)-এর যৌথ উদ্যোগে “নারী ও শিশু সুরক্ষা, শিকার-কেন্দ্রিক তদন্ত এবং সমন্বিত ফৌজদারি বিচার ব্যবস্থা (Women and Child Safety, Victim-Centred Investigation and Coordinated Criminal Justice Response)” বিষয়ে দু’দিনের একটি বিশেষ সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি (৫-৬ অক্টোবর, ২০২৬) কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয়। কলকাতা পুলিশের ১২৫ জন কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উৎসবের মরশুম এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের আগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মহিলা, শিশু এবং অন্যান্য ঝুঁকিপ্রবণ গোষ্ঠীর নিরাপত্তার জন্য সামনের সারিতে থাকা পুলিশ কর্মীদের প্রস্তুতি আরও মজবুত করা। প্রশিক্ষণে পকসো (POCSO), ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (বিএসএ), আঘাত-অবগত তদন্ত, পুলিশের প্রাথমিক প্রতিক্রিয়া, ঝুঁকি মূল্যায়ন, ডিজিটাল ও ফরেনসিক প্রমাণ, সাইবার অপরাধ, প্রতিরোধমূলক নজরদারি, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া-সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরের পর কলকাতা পুলিশের সঙ্গে এটি প্রথম বড় প্রশিক্ষণ কর্মসূচি। এই উদ্যোগ পেশাদার, বৈজ্ঞানিক ও দ্রুত সাড়া দিতে সক্ষম পুলিশি ব্যবস্থা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করে।

সমাপ্তি অধিবেশনে কলকাতার পুলিশ কমিশনার শ্রী অজয় নন্দ মহিলা ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ মোকাবিলায় সহমর্মিতা, সংবেদনশীলতা এবং ট্রমা-সচেতন প্রতিক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন। আরআরইউ-এর সহযোগিতায় ধারাবাহিক বিশেষ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
এই কর্মসূচি উৎসবের মরশুমে কলকাতা পুলিশের প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে এবং জননিরাপত্তার জন্য আগাম পরিস্থিতি অনুধাবন, পেশাদার পুলিশি ব্যবস্থা এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়ার গুরুত্বকে সুদৃঢ় করেছে।

 


****

SSS/RP/7.10.26........


(রিলিজ আইডি: 2320261) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English