জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা করবেন সর্বানন্দ সোনোয়াল

প্রকাশিত: 04 OCT 2026 9:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ অক্টোবর, ২০২৬ 

 

কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রা সূচনা করবেন আগামীকাল। আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মা প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। 
আসাম পেট্রো কেমিকেলস্‌ লিমিটেড (এপিসিএল) উৎপাদিত মিথানল বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার প্যাঙ্গন বন্দরে প্রথম যাত্রা করবে। এই যাত্রা হবে জাতীয় জলপথ-২ (ব্রহ্মপুত্র নদ) এবং ভারত – বাংলাদেশ প্রোটোকল রুট ধরে। স্বাধীনতার পর এই প্রথম ডিব্রুগড় থেকে জাহাজ মারফৎ বিদেশের কোনও বন্দরে পণ্য পরিবহণ করা হচ্ছে। 
স্বাধীনতার পূর্বে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্ব বাজারে সমুদ্রপথে পণ্য রপ্তানীর মূল যোগসূত্র ছিল উজানি আসাম। ডিব্রুগড় ছিল এলাকার প্রধান নদী বন্দর। আগামীকাল এই পণ্যবাহী জাহাজের যাত্রা সূচনা পুনরায় সেই যোগসূত্রের পথ গড়ে দেবে। উত্তর-পূর্বাঞ্চল থেকে সাশ্রয়ী, পরিবেশ-বান্ধব এবং অভ্যন্তরীণ জলপথ হিসেবে সরকার এই নদী বন্দরের উপর গুরুত্ব আরোপ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসামের পরিবহণ মন্ত্রী চরণ বোড়ো; শ্রম কল্যাণ মন্ত্রী রামেশ্বর তেলি; শিল্প, বাণিজ্য ও জন উদ্যোগ মন্ত্রী শ্রী বিম বোরা প্রমুখ।
এই অনুষ্ঠানের আয়োজন করছে আসাম সরকার এবং এপিসিএল – এর সঙ্গে যৌথ উদ্যোগে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক। 

 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2319061) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी