PIB Backgrounder
পিএম-সেতু (PM-SETU)
প্রকাশিত:
03 OCT 2026 3:17PM by PIB Kolkata
০৩ অক্টোবর, ২০২৬
ভারতের কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থায় শিল্প প্রশিক্ষণ কেন্দ্র (ITI)-গুলি তরুণ সমাজকে কর্মসংস্থানের জন্য ব্যবহারিক দক্ষতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৫ সালের ৪ অক্টোবর পিএম-সেতু (PM-SETU) প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মোট বাজেট ৬০,০০০ কোটি টাকা (কেন্দ্র: ৩০,০০০ কোটি, রাজ্য: ২০,০০০ কোটি এবং শিল্প ক্ষেত্র: ১০,০০০ কোটি টাকা)। এই বছর ৪ অক্টোবর তারিখে এই প্রকল্প এক বছর পূর্ণ করতে চলেছে।
দক্ষ জনশক্তি ভিত্তি হিসেবে গড়ে তোলা
কারিগরি দক্ষতা ও শিক্ষানবিশি পরিদপ্তরের (DGT) অধীনে দেশের সরকারি ও বেসরকারি আইটিআই-এর সংখ্যা ২০১৪ সালের ৯,৭৭৬টি থেকে বেড়ে ২০২৬ সালে ১৩,৮৮৮টিতে পৌঁছেছে (৪২% বৃদ্ধি)। এছাড়া, ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯.৫১ লক্ষ থেকে বেড়ে ১৪.৭০ লক্ষে দাঁড়িয়েছে (৫৪% বৃদ্ধি)।
কিভাবে পিএম-সেতু আইটিআই-কে রূপান্তরিত করছে
পিএম-সেতু মূলত দুটি উপাদানের (Component) ওপর ভিত্তি করে কাজ করে:
উপাদান ১ (১,০০০ সরকারি আইটিআই): এটি 'হাব-অ্যান্ড-স্পোক' মডেলের ওপর ভিত্তি করে গঠিত, যেখানে ২০০টি হাব আইটিআই এবং ৮০০টি স্পোক আইটিআই অন্তর্ভুক্ত। হাবগুলি ইনোভেশন সেন্টার, আধুনিক গবেষণাগার ও আধুনিক পাঠ্যক্রম প্রদান করে এবং স্পোকগুলি স্থানীয় শিক্ষার্থীদের প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হাবের সহায়সম্পদ ব্যবহার করে।
উপাদান ২ : (পাঁচটি এনএসটিআই-এর ক্ষমতা বৃদ্ধি): ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, কানপুর এবং লুধিয়ানায় অবস্থিত পাঁচটি ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউটকে (NSTI) আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে 'ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স'-এ উন্নীত করা হচ্ছে।
রাজ্য, শিল্পক্ষেত্র এবং কেন্দ্রের সমন্বয়
প্রকল্পটি পরিচালনার জন্য দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের (MSDE) সচিবের নেতৃত্বে একটি 'জাতীয় স্টিয়ারিং কমিটি' গঠন করা হয়েছে। শিল্পের অংশগ্রহণ নিশ্চিত করতে 'বিশেষ উদ্দেশ্যে নির্মিত সংস্থা' (SPV) গঠনের ব্যবস্থা রয়েছে, যেখানে শিল্প অংশীদারের ৫১% এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ২৪.৫% করে মালিকানা থাকবে।
বর্ষপূর্তিতে পিএম-সেতু: পরিকল্পনা থেকে বাস্তবায়ন
প্রথম বছরে ৮৫০টি আইটিআই (১৭২টি হাব ও ৬৭৮টি স্পোক) চিহ্নিত করা হয়েছে। মোট ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের স্টিয়ারিং কমিটি গঠন করেছে এবং প্রকল্পটির দেশব্যাপী প্রসারের অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম ধাপে আটটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ১৪টি আইটিআই ক্লাস্টারের জন্য ৩,৪৪৬ কোটি টাকার কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা (SIP) অনুমোদিত হয়েছে। এর মধ্যে প্রধান কিছু বিনিয়োগ এরকম:
অন্ধ্রপ্রদেশ (কাঞ্চরাপালম): আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া (২০০ কোটি টাকা)
ওড়িশা (কেঁওঝড়-বারবিল): জিন্দল নবীন অবসর লিঃ (২৪০ কোটি টাকা)
গুজরাট (সুরাট): আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া (২৪০ কোটি টাকা)
তেলেঙ্গানা (ওল্ড সিটি, সাঙ্গারেড্ডি, পটাঞ্চেরু, মেডচল): অ্যাপোলো মেডস্কিলস, নিউল্যান্ড ফাউন্ডেশন, শ্রী সিদ্ধার্থ ইনফ্রাটেক ও জেন টেকনোলজিস (মোট ১,০১১ কোটি টাকা)
রাজস্থান (ভিওয়াড়ি): এইচ.জি. ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিঃ (২৪১ কোটি টাকা)
উত্তরপ্রদেশ (মিরাট): এনএসডিসি (২৪০ কোটি টাকা)
হরিয়ানা (কুরুক্ষেত্র): জিন্দল নবীন অবসর লিঃ (৩২০ কোটি টাকা)
মহারাষ্ট্র (ছত্রপতি সম্ভাজিনগর ও পুণে): বেলরাইজ ইন্ডাস্ট্রিজ ও বিভিজি গ্রুপ (৪৭৯ কোটি টাকা)
জম্মু ও কাশ্মীর (শ্রীনগর ও জম্মু): ইন্দরদীপ ইনফ্রা ও ইগল ইনফ্রা (৪৭৫ কোটি টাকা)
কারিগরি প্রশিক্ষণের পরিধির প্রসার
নতুন যুগের কোর্স: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, বিদ্যুৎচালিত যানবাহন, সেমিকন্ডাক্টর, রোবোটিক্স, ড্রোন ও ৫জি-র মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে ৩২টি নতুন কোর্স চালু করা হয়েছে।
আন্তর্জাতিক অংশীদারিত্ব: বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে সিঙ্গাপুর (NSTI চেন্নাই), ফ্রান্স (NSTI কানপুর), অস্ট্রেলিয়া (NSTI ভুবনেশ্বর) এবং জার্মানির (NSTI হায়দরাবাদ) সঙ্গে চুক্তি ও যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে।
দক্ষতা থেকে কর্মসংস্থানের পথ সুগম করা
আধুনিক পরিকাঠামো, শিল্পক্ষেত্রের সরাসরি অংশগ্রহণ এবং আন্তর্জাতিক দক্ষতার সংযোগ ঘটিয়ে পিএম-সেতু ভারতের তরুণদের জন্য একটি চাহিদাভিত্তিক ও শিল্প-উপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করছে।
তথ্যবিবরণী:
Ministry of Skill Development and Entrepreneurship
https://dgt.gov.in/sites/default/files/2025-01/NCVT_Affiliation_norms_ITIs.pdf
https://pmsetu.nimi.co.in/about-us
https://pm-setu.skillindiadigital.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246879&lang=1®=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286584®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222121®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2208158®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2238234®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246879&lang=1®=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291100&lang=1®=3
https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AS206_AQ2o13.pdf?source=lsapps
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2281937®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2307775&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312980®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174932®=48&lang=2
Prime Minister's Office (PMO)
https://www.pmindia.gov.in/en/news_updates/pm-to-unveil-various-youth-focused-initiatives-worth-more-than-rs-62000-crore-on-4th-october
PM-SETU: One Year of Transforming India’s ITIs
*******
SSS/PK...
(রিলিজ আইডি: 2319045)
ভিজিটরের কাউন্টার : 4