PIB Backgrounder
পিএম ই-ড্রাইভ প্রকল্প
প্রকাশিত:
01 OCT 2026 7:17PM by PIB Kolkata
১ অক্টোবর, ২০২৬
সুস্থায়ী ভবিষ্যতের দিকে এক পদক্ষেপ
লক্ষ্যভিত্তিক নীতি, আর্থিক উৎসাহ এবং সহায়ক পদক্ষেপের মাধ্যমে ভারতে বৈদ্যুতিক পরিবহণ দ্রুত এগিয়ে চলেছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া পিএম ই-ড্রাইভ প্রকল্প। এর লক্ষ্য হল বৈদ্যুতিক যানবাহন বা ইভি গ্রহণের গতি বাড়ানো, চার্জিং পরিকাঠামো সম্প্রসারণ করা এবং দেশের অভ্যন্তরে ইভি উৎপাদনের পরিকাঠামোকে শক্তিশালী করা। উল্লেখ্য, ১১,৯০০ কোটি টাকা বরাদ্দ এবং ২০২৮ সালের মার্চ পর্যন্ত বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর মাধ্যমে এই প্রকল্প বিভিন্ন ধরনের ইভি এবং সংশ্লিষ্ট পরিকাঠামোকে সহায়তা করছে। প্রায় ২৮.৩০ লক্ষ ইভির জন্য উৎসাহের ব্যবস্থা রয়েছে এবং ২০২৬ সালের জুন পর্যন্ত ২৬.৫৯ লক্ষ ইভি বিক্রি হয়েছে। প্রকল্পটি ই-বাস, চার্জিং স্টেশন এবং পরীক্ষার পরিকাঠামোকেও সহায়তা করছে, যার মাধ্যমে সারা দেশে আরও পরিচ্ছন্ন ও সুস্থায়ী বৈদ্যুতিক পরিবহণ ব্যবস্থার প্রসার ঘটছে।
বৈদ্যুতিক পরিবহণের দিকে ভারতের অগ্রযাত্রা
ভারত দ্রুত বৈদ্যুতিক পরিবহণের দিকে এগিয়ে চলেছে এবং বৈদ্যুতিক যানবাহন (ইভি) ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। লক্ষ্যভিত্তিক নীতি, আর্থিক উৎসাহ এবং মিশনভিত্তিক উদ্যোগের মাধ্যমে এই পরিবর্তনকে আরও শক্তিশালী করা হচ্ছে।
এই উদ্যোগগুলির কেন্দ্রে রয়েছে পিএম ইলেকট্রিক ড্রাইভ রেভলিউশন ইন ইনোভেটিভ ভেহিকল এনহ্যান্সমেন্ট স্কিম (পিএম ই-ড্রাইভ প্রকল্প)। ২০২৪ সালের অক্টোবর থেকে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে গাড়ি কেনার সময় সরাসরি উৎসাহবর্ধক এবং চার্জিং পরিকাঠামোর উন্নয়ন করে দ্রুত ইভি গ্রহণে সহায়তা করা হচ্ছে। সুস্থায়ী পরিবহণ ব্যবস্থাকে উৎসাহিত করার পাশাপাশি, প্রকল্পটির লক্ষ্য পরিবহণের কারণে পরিবেশের উপর প্রভাব কমানো এবং বায়ুর গুণমান উন্নত করা।
পিএম ই-ড্রাইভ প্রকল্পের বিভিন্ন দিক
পিএম ই-ড্রাইভ প্রকল্প সারা দেশে বাস্তবায়িত হচ্ছে। প্রথমে দুই বছরের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলেও, প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০২৮-এর ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
প্রকল্পটির মোট বরাদ্দ ১১,৯০০ কোটি টাকা।
বিভিন্ন ধরনের যানবাহন এবং সংশ্লিষ্ট উপাদানের জন্য প্রকল্পটির আওতায় চাহিদাভিত্তিক উৎসাহমূলক সুবিধা এবং পরিকাঠামোগত সহায়তা দেওয়া হয়।
প্রকল্পের আওতায় রয়েছে ই-টু হুইলার (ই-২ডব্লিউ), ই-থ্রি হুইলার (ই-৩ডব্লিউ), যার মধ্যে নিবন্ধিত ই-রিকশা ও ই-কার্ট এবং এল৫ অন্তর্ভুক্ত, ই-অ্যাম্বুলেন্স, ই-ট্রাক, ই-বাস, চার্জিং পরিকাঠামো এবং পরীক্ষা সংস্থাগুলির উন্নয়ন।
নিবন্ধিত ই-২ডব্লিউ-এর জন্য প্রতি কিলোওয়াট-ঘণ্টায় ২,৫০০ টাকা হারে প্রণোদনা দেওয়া হয় (প্রতি গাড়িতে সর্বোচ্চ ৫,০০০ টাকা)। কারখানা থেকে নির্ধারিত মূল্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত এমন যানবাহনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য। এর জন্য মোট ২,৭৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রকল্পটির লক্ষ্য ৪৫.৭৯ লক্ষেরও বেশি নিবন্ধিত ই-২ডব্লিউ-কে সহায়তা করা।
নিবন্ধিত ই-৩ডব্লিউ (এল৫) উপ-খাতে নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং ২০২৫-এর ২৬ ডিসেম্বর এই খাতটি বন্ধ করা হয়েছে।
ই-৩ডব্লিউ (ই-রিকশা ও ই-কার্ট)-এর জন্য সহায়তা ২০২৮ সালের মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
পিএম ই-ড্রাইভ প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্য
পিএম ই-ড্রাইভ প্রকল্পের আওতায় প্রায় ২৮.৩০ লক্ষ ইভির জন্য প্রণোদনার ব্যবস্থা রয়েছে। এ বছর জুন মাস পর্যন্ত ২৬.৫৯ লক্ষ ইভি বিক্রি হয়েছে।
পিএম ই-ড্রাইভ প্রকল্পের আওতায় ১৪,০২৮টি ই-বাস মোতায়েনের জন্য ৪,৩৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ১৪,০০০টি ই-বাস বরাদ্দ করা হয়েছে।
মোট ১৩,৮০০টি ই-বাস সাতটি শহরের জন্য বরাদ্দ করা হয়েছে—দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, আহমেদাবাদ, পুনে এবং সুরাট।
ইভি পাবলিক চার্জিং স্টেশন (ইভি পিসিএস) এবং পরীক্ষা সংস্থাগুলির উন্নয়নের জন্যও অনুদান সহায়তা দেওয়া হচ্ছে।
সারা দেশে ইভি পিসিএস স্থাপনের জন্য ২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনটি তেল বিপণন সংস্থা এবং ১০টি রাজ্যে ৮,১৪৭টি চার্জার স্থাপনের জন্য ৮৫১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে (২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত)।
যানবাহন পরীক্ষার সংস্থাগুলির আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য ৭৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ইভি ব্যবস্থায় প্রভাব
পিএম ই-ড্রাইভ প্রকল্পের আওতায় সরকারি সহায়তা ইভির ব্যাপকতর ব্যবহার, পরিচ্ছন্ন পরিবহণ এবং ভারতের ইভি উৎপাদন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করছে।
ক্রেতাদের জন্য
সরাসরি দেওয়া চাহিদাভিত্তিক উৎসাহিত সুবিধা যোগ্য ইভির ক্রয়মূল্য কমায়, ফলে, বৈদ্যুতিক পরিবহণ গ্রহণের প্রাথমিক খরচ কমে।
ই-ভাউচারের মাধ্যমে যোগ্য ক্রেতারা ক্রয়মূল্যে সরাসরি হ্রাসের আকারে চাহিদাভিত্তিক উৎসাহদায়ক সুবিধা পান। পরে ভারী শিল্প মন্ত্রক এই অর্থ Original Equipment Manufacturer (OEM)-কে ফেরত দেয়।
শহরগুলির জন্য বিদ্যুৎচালিত বাস এবং অন্যান্য ইভির মাধ্যমে এই প্রকল্প আরও পরিচ্ছন্ন ও সুস্থায়ী পরিবহণ ব্যবস্থার দিকে পরিবর্তনে সহায়তা করছে।
শিল্পের জন্য
পিএম ই-ড্রাইভ ভারতের দেশীয় ইভি উৎপাদন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করছে এবং ইভি মডেলগুলির স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করছে।
প্রকল্পের আওতায় নিবন্ধিত OEM-গুলি তাদের ইভি মডেলগুলির স্থানীয় উৎপাদন করেছে এবং MHI-এর পরীক্ষা সংস্থাগুলির কাছ থেকে Phased Manufacturing Programme (PMP)-এর সঙ্গে সামঞ্জস্যের শংসাপত্র পেয়েছে।
যানবাহন পরীক্ষা সংস্থাগুলির আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য প্রকল্পের আওতায় ৭৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে তাদের নতুন ও উদীয়মান প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হচ্ছে।
আরও পরিচ্ছন্ন পরিবহণ ব্যবস্থার ভবিষ্যতের দিকে
পিএম ই-ড্রাইভ পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার পাশাপাশি, সুস্থায়ী পরিবহণ ব্যবস্থার প্রসারকে ত্বরান্বিত করছে। ইভি গ্রহণ এবং চার্জিং পরিকাঠামোকে সহায়তা করার মাধ্যমে এই প্রকল্প আরও পরিচ্ছন্ন ও সুস্থায়ী পরিবহণ ব্যবস্থার দিকে ভারতের পরিবর্তনকে শক্তিশালী করছে।
তথ্যবিবরণী
Ministry of Heavy Industries
https://pmedrive.heavyindustries.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290696®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2053959®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053889®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298052®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287125®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260368®=3&lang=1
https://pmedrive.heavyindustries.gov.in/docs/policy_document/Gazette%20Notification%2010%2008%202026%20on%20enhancement%20of%20Outlay%2011900%20cr.pdf
https://heavyindustries.gov.in/sites/default/files/2025-07/psm_approved_sops.pdf
Cabinet
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053889®=48&lang=2
PIB Archives
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294688®=48&lang=1
Please See PDF
*******
SSS/RP......
(রিলিজ আইডি: 2318529)
ভিজিটরের কাউন্টার : 3