PIB Backgrounder
বৃষ্টির প্রথম ফোঁটা থেকে পরিচ্ছন্ন রাস্তা
পরিচ্ছন্ন ও সুস্থ বর্ষাকে স্বাগত জানাতে প্রস্তুত শহর
প্রকাশিত:
01 OCT 2026 4:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৬
বৃষ্টির আগেই প্রস্তুত শহর
বর্ষা এগিয়ে এলে এবং প্রথম বৃষ্টি নামলে দেশের বিভিন্ন শহরে জল জমা, বর্জ্য জমে থাকা এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত মরশুমি সমস্যার মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়। নালা পরিষ্কার করা হয়। ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করা হয়। পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য বজায় রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়।
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের নেতৃত্বে পরিচালিত Safai Apnao, Bimaari Bhagao 2025 (SABB) অভিযানের মাধ্যমে বর্ষার আগে প্রস্তুতিকে সমন্বিত পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য উদ্যোগে রূপ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত শহরগুলিতে নর্দমা পরিষ্কার, বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যবিধি প্রচারের কাজ হয়েছে। স্কুল, পাড়া এবং অন্যান্য জনপরিসরে মানুষকে যুক্ত করা হয়েছে।
এই অভিযানের কেন্দ্রে রয়েছে ‘ছয় স্বচ্ছতা মন্ত্র’। পরিচ্ছন্ন হাত, পরিচ্ছন্ন বাড়ি, পরিচ্ছন্ন পাড়া, পরিচ্ছন্ন শৌচালয়, পরিচ্ছন্ন নালা এবং পরিচ্ছন্ন জনপরিসর। এই সহজ অভ্যাসগুলি এখন শহরজুড়ে বৃহত্তর উদ্যোগের অংশ হয়ে উঠছে। বর্ষাকে আরও নিরাপদ ও স্বাস্থ্যকর করে তুলতে দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
দিল্লিতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে রাস্তা ও স্কুলে। ৪০০ জন NCC মহিলা ক্যাডেট ৩ কিলোমিটারের Pinkathon-এর নেতৃত্ব দেন। বর্ষাকালীন স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বাড়ানো ছিল এর লক্ষ্য। মাটির স্তরেও ব্যাপক কাজ হয়েছে। ২৫৫টি স্কুলে হাত ধোয়ার অভিযান হয়েছে। বস্তুত, ২০৬টি পরিচ্ছন্নতা অভিযানে গলি ও Garbage Vulnerable Points (GVPs) পরিষ্কার করা হয়েছে। সামাজিক ও জনসাধারণের প্রয়োজনে শৌচালয় সম্পর্কিত (CTs এবং PTs)-এ আরও ৪৬৯টি স্যানিটেশন অভিযান চালানো হয়েছে।
পাটনা পুরনিগম শহরের নিরাপত্তা ও স্যানিটেশন ব্যবস্থা আরও শক্তিশালী করতে ‘Manhole Ambulances’ চালু করেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোল মেরামত করাই এর লক্ষ্য। বিশেষ করে বর্ষার সময়ে এর গুরুত্ব বেশি। প্রতিটি অ্যাম্বুলেন্সে আগে থেকে তৈরি ম্যানহোলের ঢাকনা, মেরামতির সরঞ্জাম এবং দ্রুত কাজের জন্য একটি বিশেষ দল রয়েছে। পুরনিগমের পুরনো ও অব্যবহৃত গাড়িকে নতুন ভাবে কাজে লাগিয়ে এই ইউনিটগুলি তৈরি করা হয়েছে। পুরনিগমের ছয়টি অঞ্চলের জন্য একটি করে মোট ছয়টি অ্যাম্বুলেন্স কাজ করছে। এগুলি PMC-এর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যুক্ত। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা এবং ম্যানহোল সংক্রান্ত সমস্যায় দ্রুত সাড়া দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
নবি মুম্বই-এ ৬০০-রও বেশি পড়ুয়া, অভিভাবক, শিক্ষক ও নাগরিকের অংশগ্রহণে স্বচ্ছতা র্যালি হয়েছে। একই সময়ে ২৬টি Urban Primary Health Centre-এ স্বাস্থ্য সচেতনতা শিবির করা হয়। ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধ ছিল এর মূল বিষয়। দু'দিনে মোট ৫২টি স্বাস্থ্য শিবির হয়েছে। এতে ২২,৬৯০-এরও বেশি নাগরিক উপকৃত হয়েছেন।
তেলঙ্গানায় এই অভিযান প্রায় ১৩ লক্ষ পরিবারে পৌঁছেছে। রাস্তার ধারে ৪,৩৪৩ কিলোমিটার এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। প্রায় ২.৫ লক্ষ বাড়িতে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের বিষয়ে সচেতনতা তৈরি করা হয়েছে। স্বাস্থ্য শিবিরে ৮,৫০০-এরও বেশি সামনের সারির কর্মী উপকৃত হয়েছেন। একই সময়ে স্কুলগুলিতে ১৪০টি কম্পোস্ট গর্ত তৈরি করা হয়েছে। এভাবে পড়ুয়াদের বর্জ্য থেকে সার তৈরিতে উৎসাহ দেওয়া হয়েছে।
ছত্তীসগঢ়ে এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ মানুষ। পাণ্ডারিয়ায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্যানিটেশন প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের Swachhata App-এর সঙ্গে পরিচিত করা হয়। পরে তাঁরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। রায়পুরে বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে হাতের পরিচ্ছন্নতা ও বর্জ্য পৃথকীকরণের বার্তা দেওয়া হয়। Garbage Vulnerable Points (GVPs) পরিষ্কার করে সৌন্দর্যায়নও করা হয়েছে।
পরিচ্ছন্ন ও নিরাপদ বর্ষার জন্য উত্তর-পূর্বের শহরগুলির ঐক্য
বর্ষা আসার আগে উত্তর-পূর্ব ভারত বৃষ্টির জন্য অপেক্ষা করছে না। ভারতের এই অংশটি আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অসম, সিকিম ও ত্রিপুরায় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের নেতৃত্বে SABB অভিযান পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধের মাধ্যমে বর্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করা হয়েছে।
নাগাল্যান্ডের ছয়টি শহরে শহর স্থানীয় সংস্থাগুলি (ULBs) স্কুলে সচেতনতা কর্মসূচি, নালা পরিষ্কার, স্বাস্থ্য শিবির ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। মোট ৬০টি পরিচ্ছন্নতা অভিযান, ৩০টি বৃষ্টির জল সংরক্ষণ কর্মসূচি এবং ৪০টি বর্ষা-পরবর্তী সচেতনতা অভিযানে প্রায় ৫,০০০ মানুষ অংশ নিয়েছেন।
সিকিমের পাহাড়ি এলাকাগুলিতে বর্জ্য জমার প্রবণতা থাকা জায়গা এবং জলবাহিত ও বায়ুবাহিত রোগের ঝুঁকিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পড়ুয়া, আধিকারিক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করেছেন। প্রসঙ্গত, ১০০টি পরিচ্ছন্নতা অভিযান এবং ১০০টি বর্ষা-পরবর্তী অভিযানে প্রায় ৪,০০০ মানুষ অংশ নিয়েছেন। এর সঙ্গে সচেতনতা র্যালি এবং PET বোতল কুচি করার উদ্যোগও নেওয়া হয়েছে।
অসমে শহরগুলিতে নর্দমা পরিষ্কার, বর্জ্য অপসারণ, SafaiMitra স্বাস্থ্য পরীক্ষা এবং বর্জ্য পৃথকীকরণে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০০টি পরিচ্ছন্নতা অভিযান এবং ৪০টি বৃষ্টির জল সংরক্ষণ কর্মসূচিতে প্রায় ৫,৫০০ মানুষ অংশ নিয়েছেন। এর সঙ্গে ১৬০টি সংস্থা ও NGO সহায়তা করেছে।
ত্রিপুরায় শহরের স্থানীয় সংস্থাগুলি বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং জনসাধারণের শৌচালয় রক্ষণাবেক্ষণ আরও শক্তিশালী করেছে। মোট ১৫০টি পরিচ্ছন্নতা অভিযান এবং ৩০টি বৃষ্টির জল সংরক্ষণ কর্মসূচিতে প্রায় ৫,০০০ মানুষ অংশ নিয়েছেন। স্বাস্থ্য শিবির, স্কুল র্যালি এবং স্যানিটেশন উদ্যোগও নেওয়া হয়েছে।
অরুণাচল প্রদেশের ৪৭টি বিজ্ঞাপিত urban town-এ বর্জ্য ব্যবস্থাপনা, জলের গুণমান এবং জনসাধারণের শৌচালয় রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে। জল পরিশোধন কেন্দ্রগুলি পরিদর্শন করা হয়েছে। Garbage Vulnerable Points-কে কেন্দ্র করে গণ-পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। এই উদ্যোগগুলি দেখাচ্ছে, দৈনন্দিন জনসংযোগের কাজের সঙ্গে পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধকে একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব।
গলি থেকে পরিচ্ছন্ন, প্রাণবন্ত পাড়া
পিছনের গলি বলতে পাড়ার বাড়িগুলির পিছনের সেই জায়গাকে বোঝায়, যেখানে সাধারণত মানুষের যাতায়াত কম। এই জায়গাগুলিতে বর্জ্য জমে থাকা এবং বেআইনি ভাবে বর্জ্য ফেলার প্রবণতা দেখা দিতে পারে।
এই পরিস্থিতির কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে মানুষের সক্রিয় অংশগ্রহণে পিছনের গলি পরিষ্কারেরও অভিযান চালানো হয়েছে। এই উদ্যোগে বেআইনি দখল সরানো হয়েছে। নালা পরিষ্কার করা হয়েছে। বর্ষার সময়ে বৃষ্টির জল সহজে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তা থেকে সুযোগ
ভোপালের জ্যোৎস্না ধাবড়ের কাছে প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ নতুন উদ্যোগের পথ খুলে দিয়েছে। ভোপাল পুরনিগমের ঋণ মেলায় তিনি Swachhta Udyami Yojana-র অধীনে ঋণ পান। সেই ঋণ দিয়ে তিনি একটি স্যানিটেশন বা সপরিচ্ছন্নতা বজায়ের প্রয়োজনীয় যান কিনেছেন।
নয়াদিল্লিতে New Delhi Municipal Council-এর সুপারভাইজার রাজা যান্ত্রিক পদ্ধতিতে নিকাশি নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন।
Safai Mitra Suraksha Challenge 2021-এর মূল বিষয় ছিল স্বাস্থ্যশিক্ষা, নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা ও ব্যবহার, কর্মীদের কল্যাণ এবং কর্মক্ষেত্রের ঝুঁকি কমানো। Swachh Bharat Mission-Urban 2.0-এর অধীনে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA) শহর স্থানীয় সংস্থাগুলির মাধ্যমে সুরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ এবং নিরাপত্তা সচেতনতার উপর গুরুত্ব দিয়েছে। স্যানিটেশন কাজে শূন্য মৃত্যুর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই উদ্যোগে পথিকৃৎ হিসাবে চণ্ডীগড় ২০১৮ সাল থেকে বিপজ্জনক হাতে নিকাশি পরিষ্কার নিষিদ্ধ করেছে। Responsible Sanitation Authority (RSA)-এর অধীনে Emergency Response Sanitation Unit (ERSU) নিরাপদ স্যানিটেশন পদ্ধতিতে সহায়তা করছে। Personal Protective Equipment (PPE), নিরাপত্তা সরঞ্জাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দেওয়া হচ্ছে।
২০২৩-এ অসমে ৯৬টি শহরে স্থানীয় সংস্থাগুলির মধ্যে ৮৩টি নিজেদের SafaiMitra Surakshit Shehar হিসাবে ঘোষণা করেছে। রাজ্যে ৫,২৩০ জন স্যানিটেশন কর্মীকে চিহ্নিত করা হয়েছে। মোট ৯২টি স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে।
মহারাষ্ট্রে প্রথম পর্যায়ে ২৪৬ জন Master Trainer তৈরি করা হয়। পরে ১,৯১৭ জন স্যানিটেশন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে ঋণ ও জীবিকার সুযোগ পাওয়ার ব্যবস্থা করে SafaiMitra-দের সহায়তা করা হয়েছে।
এই সব পদক্ষেপের লক্ষ্য SafaiMitra-দের নিরাপত্তা, সামাজিক ও আর্থিক সুরক্ষা, মর্যাদা এবং উদ্যোগ নেওয়ার সুযোগ আরও শক্তিশালী করা। এর মাধ্যমে স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি সম্পর্কিত কর্মসংস্থান থেকে sani-entrepreneurship-এর দিকে নতুন পথ তৈরি হচ্ছে।
প্রস্তুতি থেকে জনসমন্বয়ের উদ্যোগ
বর্ষার বৃষ্টি নামলে বর্ষার আগের প্রস্তুতির প্রকৃত মূল্য মাটির স্তরে বোঝা যায়। পরিষ্কার নালা দিয়ে বৃষ্টির জল সহজে বেরিয়ে যায়। পরিচ্ছন্ন রাস্তায় বর্জ্য জমে না। সময়মতো স্বাস্থ্য শিবির হলে রোগের ঝুঁকি ছড়িয়ে পড়ার আগেই তা চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। প্রতিটি পদক্ষেপের কেন্দ্রে রয়েছে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। জনস্বাস্থ্য তাই হয়ে উঠছে সবার যৌথ দায়িত্ব।
উত্তর-পূর্বের পাহাড় থেকে দিল্লির রাস্তা, তেলঙ্গানা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জনপদ, সর্বত্রই এই অভিযানের রূপ আলাদা।
কিন্তু সব উদ্যোগের অন্দরে রয়েছে একটি অভিন্ন সত্য। প্রকৃত বর্ষার মোকাবিলার প্রস্তুতি শুধু বৃষ্টির পরে ব্যবস্থা নেওয়া নয়। আগেভাগে এবং একসঙ্গে প্রস্তুত থাকাটাই আসল কথা। একটি রাস্তা, একটি পাড়া এবং একটি জনপদ ধরে এই প্রস্তুতি এগিয়ে চলেছে।
তথ্যসূত্র
Ministry of Housing and Urban Affairs
https://sbmurban.org/SABB-in-Northeast
https://sbmurban.org/safai-Apnao-Bimaari-Bhagao-2025
https://sbmurban.org/Back-Lanes-Cleaning
https://sbmurban.org/Sani-Entrepreneur
Click here to see pdf
****
SSS/S Saha...
(রিলিজ আইডি: 2318017)
ভিজিটরের কাউন্টার : 4