আদিবাসীবিষয়কমন্ত্রক
জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ, তথ্য সংগ্রহ ও প্রসারে জনজাতি মন্ত্রক এবং আইজিএনসিএ মৌ স্বাক্ষর করল
প্রকাশিত:
29 SEP 2026 1:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জনজাতি মন্ত্রক(এমওটিএ) এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ) ২৮ সেপ্টেম্বর একটি মৌ স্বাক্ষর করেছে। ভারতের নানাবিধ জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ, তথ্য সংগ্রহ, ডিজিটাইজেশন এবং প্রচার ও প্রসারের স্বার্থেই এই মৌ স্বাক্ষর।
নতুন দিল্লিতে জনজাতি মন্ত্রকের সচিব শ্রীমতি রঞ্জনা চোপড়া এবং আইজিএনসিএ-র এইচওডি ডক্টর কে অনিল কুমার ও অন্য বরিষ্ঠ কর্তাদের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষর হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে মন্ত্রকের জনজাতি গবেষণা পরিমণ্ডল এবং জনজাতি গবেষণা প্রতিষ্ঠানগুলির নেটওয়ার্ককে আইজিএনসিএ-র শিক্ষাজগত ও তাদের গবেষণা এবং পারদর্শিতার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।
এই মৌ স্বাক্ষরের মধ্যে দিয়ে এমওটিএ এবং আইজিএনসিএ-র মধ্যে একটি প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গড়ে উঠবে যার মধ্যে দিয়ে ভারতে নানাবিধ বাস্তব ও অধরা জনজাতি ঐতিহ্যের পদ্ধতিগত সংরক্ষণ, তথ্য সংগ্রহ, ডিজিটাইজেশন, গবেষণা এবং প্রসার সম্ভব হবে। জনজাতি, কলা, সঙ্গীত, ভাষা, মৌখিক সংস্কৃতি, লোকগীতি, কারুশিল্প এবং প্রথাগত জ্ঞানকে রক্ষা করা, সেব্যাপারে তথ্য সংগ্রহ এবং প্রচারের স্বার্থে উভয় প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ সম্পদকে কাজে লাগানো সম্ভব হবে।
জনজাতি বিষয়ক মন্ত্রকের সচিব শ্রীমতি রঞ্জনা চোপড়া ভারতের সমৃদ্ধ জনজাতি ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে এই মৌ স্বাক্ষরের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব জনজাতি ক্ষমতায়ন এবং ভারতের বৈচিত্র্যপূর্ণ জনজাতি সাংস্কৃতিক ঐতিহ্যের বৃহত্তর প্রসার ও পরিচিতি দিতে কাজে লাগবে।
জনজাতি মন্ত্রকের উপ সচিব শ্রী গণেশ নাগারাজন বলেন, এই মৌ স্বাক্ষর একটি প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর সহযোগিতা জোগাবে। এর মধ্য দিয়ে বিলুপ্তপ্রায় জনজাতি, কলা, সঙ্গীত, বাদ্যযন্ত্র, জনজাতি বাসন-পত্র এবং অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা যাবে।
আইজিএমসি-এর এইচওডি ডঃ কে অনিল কুমার বলেন, এই মৌ স্বাক্ষর ডিজিটাল আর্কাইভ গঠনে বিশেষ সাহায্য করবে সেইসঙ্গে জনজাতি সংগ্রহালয়গুলিকে অত্যাধুনিক করে তুলে তা মানুষের কাছে আকর্ষনীয় করে তোলা সম্ভব হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতি সম্প্রদায়ের অবদানও এতে ধরা পড়বে।
প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষর নানান প্রদর্শনী, সংগ্রহালয়, প্রকাশনা, ডিজিটাল মঞ্চ, সাংস্কৃতিক উৎসব প্রভৃতি জায়গায় জনজাতি সংস্কৃতি ঐতিহ্যকে আরও বিপুল আকারে ছড়িয়ে দিতে সাহায্য করবে।
SC / AB /AG
(রিলিজ আইডি: 2316593)
ভিজিটরের কাউন্টার : 7