PIB Backgrounder
মেক ইন ইন্ডিয়ার দ্বাদশ বছর পূর্তি
উৎপাদনশীল দেশ হিসাবে ভারতের এক অনন্য যাত্রা
প্রকাশিত:
24 SEP 2026 5:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মেক ইন ইন্ডিয়ার দ্বাদশ বছর পূর্ণ হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন, বিনিয়োগ ও সক্ষমতা বাড়িয়ে ভারতের উৎপাদন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই সময়ে বৈদ্যুতিন ক্ষেত্র, গাড়ি, ওষুধ, ইস্পাত, রেল এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন বেড়েছে। একই সঙ্গে উপাদান, যন্ত্রপাতি, কৌশলগত উপকরণ এবং অত্যাধুনিক প্রযুক্তি তৈরির সক্ষমতাও গড়ে উঠেছে। National Single Window System (NSWS), Production Linked Incentive (PLI), PM GatiShakti এবং India Industrial Land Bank-এর মতো উদ্যোগ বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। সেমিকন্ডাক্টর, মোবাইল ফোন, শিল্পকেন্দ্রিক পার্ক, বিশেষ ধরনের ইস্পাত এবং বিরল-মাটির চুম্বক তৈরির উপর নতুন প্রকল্পগুলিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে দেশীয় উৎপাদন ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে।
ভারতীয় উৎপাদন ক্ষেত্রে নতুন দিশা
১২ বছর আগে, ২৫ সেপ্টেম্বর ২০১৪ সালে উৎপাদন, ডিজাইন ও উদ্ভাবনের আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে ভারতকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘Make in India’ শুরু হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বিনিয়োগের সুযোগ সহজ করা, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা। ‘Minimum Government, Maximum Governance’ ভাবনার ভিত্তিতে প্রশাসনিক প্রক্রিয়া ও নীতিতেও আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বছরের পর বছর ধরে Make in India দেশের উৎপাদন ব্যবস্থায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করেছে। পরবর্তী সময়ে Make in India 2.0-এর মাধ্যমে এই উদ্যোগ আরও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ২৭টি ক্ষেত্রকে এর আওতায় রাখা হয়েছে। এর মধ্যে উৎপাদন ক্ষেত্রের ১৫টি এবং পরিষেবা ক্ষেত্রের ১২টি ক্ষেত্র রয়েছে।
আরও বড় পরিসরে ভারতের উৎপাদন
সময়ের সঙ্গে ভারতের উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানেও এই বৃদ্ধির ধারাবাহিকতা দেখা যাচ্ছে।
পরিমার্জিত জাতীয় আয় হিসাব ব্যবস্থার অধীনে স্থির মূল্যে Manufacturing Gross Value Added (GVA) ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ সালের মধ্যে বার্ষিক গড় ১০.৮৮% হারে বেড়েছে।
শিল্প উৎপাদনের পরিসংখ্যানেও সাম্প্রতিক বৃদ্ধির ছবি দেখা যায়। ২০২৬ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত Index of Industrial Production (IIP)-এর উৎপাদন ক্ষেত্রের সূচক ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৭.০% বেড়েছে।
গুরুত্বপূর্ণ উৎপাদন ক্ষেত্রে বাড়ছে উৎপাদন
বিভিন্ন শিল্পে উৎপাদন ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ার মধ্য দিয়ে উৎপাদন ক্ষেত্রের সম্প্রসারণের ছবি আরও স্পষ্ট হয়েছে।
বৈদ্যুতিন ক্ষেত্র
বৈদ্যুতিন ক্ষেত্রের উৎপাদন প্রায় সাত গুণ বেড়েছে। ২০১৪-১৫ সালে প্রায় ১.৯ লক্ষ কোটি টাকা থেকে ২০২৫-২৬ সালে তা বেড়ে প্রায় ১৩.১১ লক্ষ কোটি টাকা হয়েছে।
এর মধ্যে মোবাইল ফোনের উৎপাদন প্রায় ৩৩ গুণ বেড়েছে। একই সময়ে উৎপাদনের পরিমাণ প্রায় ১৮,০০০ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৬.২৭ লক্ষ কোটি টাকা হয়েছে। উৎপাদনের পরিমাণের নিরিখে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদক দেশ।
২০২৫-২৬ সালে সামগ্রিক ইলেকট্রনিক্স সরঞ্জাম উৎপাদন আগের বছরের তুলনায় ১৫.৮% বেড়েছে।
গাড়ি
২০২৪-২৫ সালে দেশে ৩.১০৩ কোটি গাড়ি উৎপাদিত হয়েছে। ২০১৪-১৫ সালের তুলনায় এই উৎপাদন প্রায় ৩৩% বেশি।
২০২০-২১ সালের তুলনায় ২০২৪-২৫ সালে বিভিন্ন ধরনের গাড়ির উৎপাদনও দৃষ্টান্তমূলকভাবে বেড়েছে :
- যাত্রীবাহী ও বাণিজ্যিক গাড়ির উৎপাদন ৬৫% হারে বেড়েছে।
- তিন চাকার গাড়ির উৎপাদন ৭১% বেড়েছে।
- দুই চাকার গাড়ির উৎপাদন ৩০% বেড়েছে।
ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম
উৎপাদনের পরিমাণের নিরিখে ভারতের ওষুধ শিল্প বিশ্বে তৃতীয় এবং মূল্যের নিরিখে একাদশ স্থানে রয়েছে।
২০২৪-২৫ সালে এই শিল্পের বার্ষিক টার্নওভার ৪,৭১,৮৯৮ কোটি হয়েছে। ২০২০-২১ সাল থেকে বার্ষিক গড় বৃদ্ধির হার ছিল ৯.৫%।
দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ২০১৯-২০ সালের প্রায় ২৮,০০০ কোটি টাকা থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ৪১,৫০০ কোটি টাকা হয়েছে। বৃদ্ধি প্রায় ৪৮.২%।
ইস্পাত
অপরিশোধিত ইস্পাতের উৎপাদন ২০১৪-১৫ সালের ৮.১৭ কোটি টন থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ১৭ কোটি টনে পৌঁছেছে।
রেল
২০১৪-২৪ সময়কালে ভারতীয় রেল ৫৪,৮০৯টি কোচ তৈরি করেছে। ২০০৪-১৪ সময়কালে বছরে গড়ে ৩,৩০০টিরও কম কোচ তৈরি হত। ২০১৪-২৪ সময়কালে এই সংখ্যা বেড়ে বছরে গড়ে ৫,৪৮১টি হয়েছে।
দেশীয় উৎপাদনের মধ্যে ইঞ্জিন এবং আধুনিক যাত্রীবাহী কোচও রয়েছে। ২০২৫-২৬ সালে ভারতীয় রেল ১,৬৭৪টি ইঞ্জিন তৈরি করেছে।
২০২৫-২৬ সালে ৬,৬৭৭টি Linke Hofmann Busch (LHB) কোচ তৈরি হয়েছে। এই কোচগুলি তুলনামূলক হালকা ও নিরাপদ। যাত্রীদের আরও বেশি আরাম এবং ঝাঁকুনিহীন যাত্রার কথা মাথায় রেখে এগুলি তৈরি করা হয়েছে।
প্রতিরক্ষা
দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের মূল্য ২০১৪-১৫ সালের ৪৬,৪২৯ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড ১.৭৮ লক্ষ কোটি টাকা হয়েছে। বৃদ্ধি প্রায় ২৮৩%। অর্থাৎ ২০১৪-১৫ সালের তুলনায় উৎপাদন প্রায় চার গুণ হয়েছে।
দেশীয় উৎপাদন সক্ষমতা আরও বাড়ছে
চূড়ান্ত পণ্য উৎপাদনের বৃদ্ধি ভারতের উৎপাদন যাত্রার একটি অংশ মাত্র। শিল্পের মূল্যশৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত কাঁচামাল, উপাদান, ব্যবস্থা এবং যন্ত্রপাতি তৈরিতেও দেশীয় সক্ষমতা ক্রমশ বাড়ছে।
অত্যাধুনিক পণ্য ও কৌশলগত উপকরণ
উন্নত ও জটিল ওষুধ
ভারতে এখন জটিল ও অত্যাধুনিক ওষুধ তৈরি হচ্ছে। এর মধ্যে রয়েছে Trastuzumab Emtansine। এটি স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বিশ্বের প্রথম biosimilar antibody-drug conjugate।
ভারতে Docaravimab-Miromavimab-ও তৈরি হচ্ছে। এটি বিশ্বের প্রথম anti-rabies monoclonal antibody combination।
Miqnaf তিন দশকের মধ্যে ভারতে তৈরি প্রথম macrolide antibiotic। এটি bacterial pneumonia-এর চিকিৎসায় ব্যবহৃত হয়।
কিডনির সমস্যায় আক্রান্ত রোগীদের রক্তাল্পতার চিকিৎসায় ব্যবহৃত নতুন chemical entity Desidustat-ও ওষুধ তৈরিতে ভারতের উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিচ্ছে।
বিরল-মাটির স্থায়ী চুম্বক
২০২৬ সালের মার্চে হায়দরাবাদের International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials (ARCI)-এ Nd-Fe-B (Neodymium-Iron-Boron) rare-earth permanent magnets তৈরির জন্য একটি pilot plant স্থাপন করা হয়েছে।
বৈদ্যুতিক গাড়ি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবস্থা, বৈদ্যুতিন পণ্য এবং অত্যাধুনিক উৎপাদন প্রযুক্তির জন্য এই চুম্বক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কেন্দ্র প্রযুক্তির কার্যকারিতা যাচাই, উৎপাদন প্রক্রিয়ার উন্নতি এবং শিল্পক্ষেত্রে সহযোগিতায় সহায়তা করবে। একই সঙ্গে দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং deep-tech startup ও বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণকে উৎসাহ দেবে।
উপাদান, ব্যবস্থা ও অ্যাসেম্বলি
জটিল চূড়ান্ত পণ্য তৈরিতে ব্যবহৃত মধ্যবর্তী উপাদান, সমন্বিত ব্যবস্থা এবং বিভিন্ন কাঠামোগত অ্যাসেম্বলির ক্ষেত্রেও ভারতের উৎপাদন সক্ষমতা বাড়ছে।
বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি
ক্ষেত্র : মহাকাশে ব্যবহারের জন্য সেমিকন্ডাক্টর
ISRO এবং SCL মহাকাশে ব্যবহারের জন্য VIKRAM3201 ও KALPANA3201 মাইক্রোপ্রসেসর তৈরি করেছে।
VIKRAM3201 হল সম্পূর্ণ Make-in-India ভিত্তিতে তৈরি প্রথম মাইক্রোপ্রসেসর, যা উৎক্ষেপণযানের কঠিন পরিবেশে ব্যবহারের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। এটি SCL-এর কেন্দ্রে তৈরি করা হয়েছে।
KALPANA3201 এমন একটি মাইক্রোপ্রসেসর, যা open-source software tools-এর সঙ্গে কাজ করার জন্য তৈরি করা হয়েছে এবং flight software-এর সঙ্গে এর পরীক্ষা করা হয়েছে।
সৌরকোষ ও মডিউল
সৌর মডিউল তৈরির সক্ষমতা ২০১৪ সালের ২.৩ GW থেকে বেড়ে ২০২৬ সালের জুনে ১৯২ GW হয়েছে।
সৌরকোষ তৈরির সক্ষমতা ২০১৪ সালের ১.২ GW থেকে বেড়ে ২০২৬ সালের জুনে প্রায় ৩০ GW হয়েছে।
বিদ্যুৎচালিত গাড়ির প্রযুক্তি
২০২৬ সালের মার্চে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩০ kW drive system-এর সূচনা হয়েছে। এতে motor ও inverter একসঙ্গে রয়েছে। এটি দেশে তৈরি, পরীক্ষা ও কার্যকারিতা যাচাই করা হয়েছে এবং বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত।
বিমান উৎপাদন
Hindustan Aeronautics Limited (HAL) ২০২৫ সালের অক্টোবরে Light Combat Aircraft (LCA) Tejas Mk1A-এর তৃতীয় production assembly line শুরু করেছে। এর ফলে, বছরে ২৪টি বিমান তৈরির সক্ষমতা তৈরি হয়েছে।
HAL দ্বিতীয় HTT-40 trainer-aircraft production line-ও উদ্বোধন করেছে। এই কেন্দ্রে fuselage, wing এবং control surface-এর মতো গুরুত্বপূর্ণ কাঠামো তৈরি করা হয়।
রেলের উপাদান
২০২৫-২৬ সালে Rail Wheel Factory ২,১০,০২৬টি wheel, ১,২২,০০০টি axle এবং ১,২০,১০০টি wheelset তৈরি করেছে।
আগের বছরের তুলনায় এগুলির উৎপাদন যথাক্রমে ৪%, ৩০% এবং ২২% বেড়েছে।
পরমাণু ক্ষেত্রের উপাদান
২০২৫ সালের সেপ্টেম্বরে Nuclear Fuel Complex (NFC) ৭০০ MW ক্ষমতার পরবর্তী প্রজন্মের ভারতীয় পারমাণবিক চুল্লির জন্য steam-generator tubes-এর অষ্টম সেট পাঠিয়েছে।
এই tubes দেশেই তৈরি, পরীক্ষা ও পরিদর্শন করা হয়েছে।
Capital Goods : উৎপাদনের পিছনে থাকা যন্ত্রপাতি
পণ্য তৈরি, প্রক্রিয়াকরণ ও সংযোজনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরিতেও ভারতের দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ছে।
Heavy engineering equipment এবং বিভিন্ন capital goods sub-sector-এ উৎপাদন ২০১৯-২০ সালের ২,৮৭,২৩৩ কোটি টাকা থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ৫,৬৯,৯০০ কোটি টাকা হয়েছে। এই সময়ে উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে।
মেক ইন ইন্ডিয়ার অধীনে সংস্কারের অগ্রগতি
মেক ইন ইন্ডিয়া সংস্কারমূলক যাত্রায় বিনিয়োগ ও ব্যবসার প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি, দেশীয় উৎপাদনে সহায়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক উদ্যোগগুলির মাধ্যমে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপাদান, কৌশলগত উপকরণ এবং বিশেষায়িত প্রযুক্তির ক্ষেত্রেও এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।
মেক ইন ইন্ডিয়ার অধীনে গুরুত্বপূর্ণ উদ্যোগ
ভারতের বিনিয়োগবান্ধব নীতির আওতায় নির্দিষ্ট কিছু কৌশলগত ক্ষেত্র ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই Automatic Route-এর মাধ্যমে ১০০% Foreign Direct Investment (FDI)-এর অনুমতি রয়েছে। ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ সময়কালে দেশে মোট FDI এসেছে ৮৪৩ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের ১২ বছরের সময়কালের তুলনায় এই পরিমাণ ১৬৯% বেড়েছে।
National Single Window System (NSWS) ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় অনুমোদন চিহ্নিত করতে এবং একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে সাহায্য করে। বর্তমানে ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩২৭টিরও বেশি কেন্দ্রীয় অনুমোদন এবং ৩,৪৫২টি রাজ্য-স্তরের অনুমোদনের সুবিধা এই প্ল্যাটফর্মে রয়েছে।
এ বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্ল্যাটফর্মে বছরে গড়ে ৩.০৬ লক্ষেরও বেশি আবেদন প্রক্রিয়াকরণ করা হয়। Proprietorship, Company, LLP এবং বিদেশি সংস্থা-সহ ৫.৬৯ লক্ষেরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে।
India Industrial Land Bank (IILB) হল একটি কেন্দ্রীয় GIS-ভিত্তিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সারা দেশে শিল্পের জন্য ব্যবহৃত জমি সম্পর্কে সাম্প্রতিক স্থানভিত্তিক ও অন্যান্য তথ্য পাওয়া যায়। এ বছর মে মাস পর্যন্ত এই প্ল্যাটফর্মে ৪,২২০টি শিল্প পার্কের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। এগুলির মোট আয়তন প্রায় ৬.৯৮ লক্ষ হেক্টর।
PM GatiShakti National Master Plan, ২০২১ সালের অক্টোবরে শুরু হয়। এর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রক ও দফতর এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পরিকাঠামো পরিকল্পনা ও সমন্বিতভাবে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এই ব্যবস্থায় ভৌগোলিক তথ্য, উপগ্রহচিত্র এবং API integration ব্যবহার করা হয়।
এই ব্যবস্থার অধীনে Network Planning Group (NPG) পরিকল্পনার পর্যায়েই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পরিকাঠামো প্রকল্পগুলির মূল্যায়ন করে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, বিভিন্ন পরিবহণ ব্যবস্থার মধ্যে সংযোগ, শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা এবং প্রকল্প এলাকার আশপাশের উন্নয়নের বিষয়গুলি বিবেচনা করা।
এ বছর ১১ আগস্ট পর্যন্ত NPG প্রায় ১৮.৬৬ লক্ষ কোটি টাকা মূল্যের ৩৯৬টি প্রকল্পের মূল্যায়ন করেছে। এর মধ্যে ২৫৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে ১৯৮টি প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
Production Linked Incentive (PLI) প্রকল্পগুলি ১৪টি ক্ষেত্রে উৎপাদন ও বিক্রির অতিরিক্ত বৃদ্ধিকে উৎসাহিত করছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিন, ওষুধ, গাড়ি, Solar PV Module, বিশেষ ধরনের ইস্পাত এবং বস্ত্র।
এ বছর জুন পর্যন্ত এই প্রকল্পগুলির মাধ্যমে ২.৪০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসেছে। উৎপাদন ও বিক্রির পরিমাণ হয়েছে মোট ২২.৬৬ লক্ষ কোটির টাকারও বেশি। একই সঙ্গে ১৫.২০ লক্ষ কোটি টাকারও বেশি রপ্তানিতে সহায়তা করেছে এই প্রকল্পগুলি এবং ১৪ লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
Startup India ২০১৬ সালের জানুয়ারিতে শুরু হয়। এর লক্ষ্য হল উদ্ভাবনকে উৎসাহ দেওয়া, স্টার্টআপগুলিকে সহায়তা করা এবং ভারতের স্টার্টআপ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো। এ বছর সেপ্টেম্বর পর্যন্ত এই উদ্যোগের অধীনে প্রায় ২.৫৪ লক্ষ সংস্থা স্টার্টআপ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
সাম্প্রতিক উদ্যোগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা আরও শক্তিশালী করা
Production Linked Incentive Scheme for Specialty Steel (PLI 1.2)
তৃতীয় পর্যায় শুরু : নভেম্বর ২০২৫
তৃতীয় পর্যায়ে উন্নত ও উদীয়মান বিভিন্ন ধরনের ইস্পাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে super alloys, CRGO steel, stainless steel-এর long ও flat products, titanium alloys এবং coated steels।
Scheme to Promote Manufacturing of Sintered Rare Earth Permanent Magnets
ঘোষণা : ডিসেম্বর ২০২৫
Sintered NdFeB-type rare-earth permanent magnets তৈরির জন্য ৬,০০০ MTPA সমন্বিত উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে ৭,২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Bharat Audyogik Vikas Yojana (BHAVYA)
অনুমোদিত : ২০২৬-এর মার্চ
সমন্বিত শিল্প পরিকাঠামো-সহ বিনিয়োগের জন্য প্রস্তুত বিশ্বমানের ১০০টি শিল্প পার্ক গড়ে তুলতে ৩৩,৬৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Mobile Phone Manufacturing Scheme (MPMS)
অনুমোদিত : ২০২৬-এর জুলাই
২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত মোবাইল ফোনের উৎপাদন বাড়ানো এবং দেশীয় মূল্য সংযোজন আরও বাড়ানোর জন্য ৬২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বাড়ানো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।
Semicon 2.0
অনুমোদিত : ২০২৬-এর জুলাই
ভারতের সেমিকন্ডাক্টর ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক সহায়তা দিতে ১,২৭,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সহায়তার আওতায় রয়েছে ডিজাইন, উৎপাদন, উন্নত প্যাকেজিং, উপকরণ, যন্ত্রপাতি, গবেষণা এবং কর্মসংস্থান তৈরি।
Bharat Audyogik Vikas Yojana Rasayan (BHAVYA Rasayan)
অনুমোদিত : ২০২৬-এর ২৪ জুলাই
ভারতে তিনটি বিশেষ রাসায়নিক শিল্প পার্ক গড়ে তুলতে ৩,০৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
উপসংহার
মেক ইন ইন্ডিয়ার ১২ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন ও বিনিয়োগের গন্তব্য হিসাবে ভারতের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। এই উদ্যোগ এখন শুধু আরও বেশি পণ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতে সেই পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষতা, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ভিত্তি আরও শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় উৎপাদন ব্যবস্থা দেশে আরও বেশি মূল্য সংযোজন করতে এবং আন্তর্জাতিক বাজারে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতায় সামিল হতে সক্ষম হবে।
তথ্যসূত্র
Cabinet:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288863®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284789®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284784®=48&lang=2
Ministry of Defence:
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2180339®=48&lang=2
Ministry of Commerce & Industry:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246085®=48&lang=2
https://www.makeinindia.com/about
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101785®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271031®=48&lang=2
https://www.nsws.gov.in/about-us
https://www.nsws.gov.in/portal/approvalsandregistrations
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271031&lang=2®=48
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297818®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270334®=48&lang=2
https://www.startupindia.gov.in/
Ministry of Electronics & IT:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291171&lang=2®=48
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234574&lang=2®=3
Ministry of Heavy Industries:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224549®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199441&lang=1®=3
https://heavyindustries.gov.in/sites/default/files/2025-12/scheme_notification_0.pdf
Ministry of Steel:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186218®=48&lang=2
Ministry of Railways:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118452®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2248962&lang=2®=48
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1753953
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282449&lang=1®=20
Ministry of Chemicals and Fertilizers:
https://pharma-dept.gov.in/sites/default/files/Annual%20Report%202025-26.pdf
Ministry of Statistics & Programme Implementation:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298236®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2304222&lang=2®=48
Ministry of Science & Technology:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243033&lang=1®=3
Ministry of New and Renewable Energy:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116602®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250039&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271289&lang=1®=3
Department of Atomic Energy:
https://www.nfc.gov.in/news-and-events.html
Indian Space Research Organisation (ISRO):
https://www.isro.gov.in/vikram3201.html
PIB Archives:
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150923&lang=1®=20
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286949&lang=1®=48
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=158442&lang=9®=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=154717&lang=1®=20
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=156676&lang=2®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270740&lang=1®=3
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160099&ModuleId=3®=48&lang=1
Click here to see PDF
*****
SSS/AS.......
(রিলিজ আইডি: 2314733)
ভিজিটরের কাউন্টার : 3