PIB Backgrounder
পিবি-শব্দ: ভারতের গণমাধ্যমের সেবায় প্রসার ভারতীর বিশ্বস্ত সংবাদ পরিষেবা
প্রকাশিত:
24 SEP 2026 10:13AM by PIB Kolkata
২৪ সেপ্টেম্বর, ২০২৬
'পিবি-শব্দ' (PBSHABD) হলো ভারতের জন-পরিষেবা সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর একটি সংবাদ পরিষেবা, যা বিনামূল্যে প্রদান করা হয়। ২০২৪ সালের মার্চ মাসে চালু হওয়া এই পরিষেবাটি সমগ্র সংবাদমাধ্যমের জন্য একটি সংবাদ পরিষেবা (নিউজ ওয়্যার) হিসাবে কাজ করে। নিবন্ধিত সংবাদ মাধ্যমগুলি ১৫টি ভারতীয় ভাষায় খবর, ভিডিও, অডিও, ছবি এবং ইনফোগ্রাফিক্স সংগ্রহ করতে পারে। ২০২৭ সালের মার্চ পর্যন্ত এই পরিষেবাটি বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা বর্তমানে ৩,৬০০টি সংবাদ মাধ্যম ব্যবহার করছে। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সংগৃহীত এবং বহুস্তরীয় সম্পাদকীয় পরীক্ষার মাধ্যমে যাচাই করা এই সংবাদ সমগ্র ভারতের গণমাধ্যমে নির্ভরযোগ্য তথ্য পৌঁছাতে সাহায্য করছে।
পিবিএনএস থেকে পিবি-শব্দ:
জনপরিসেবামূলক সংবাদ পরিষেবার বিবর্তন
১৯৯০ সালের প্রসার ভারতী আইনের অধীনে গঠিত প্রসার ভারতী একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা ১৯৯৭ সালের ২৩ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। আকাশবাণী ও দূরদর্শন—এই দুটি শাখার মাধ্যমে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ তথ্য প্রকাশ করাই এর প্রধান লক্ষ্য।
সংবাদ সংগ্রহ শুরু থেকেই প্রসার ভারতীর অন্যতম মূল কাজ ছিল। পূর্বে 'প্রসার ভারতী নিউজ সার্ভিস' (PBNS) কেবল অভ্যন্তরীণ সম্পাদকীয় দলের জন্য ব্যবহৃত হতো। ২০২৪ সালের ১৩ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রক নতুন দিল্লিতে 'পিবি-শব্দ' (Prasar Bharati – Shared Audio-Visuals for Broadcast and Dissemination) চালু করে।
এটির পেশাদার সংস্করণ:
পিবি-শব্দ-এর বিকাশ
*১৯৯০* সংসদে প্রসার ভারতী আইন প্রণীত হয়
*১৯৯৭* ২৩ নভেম্বর প্রসার ভারতী গঠিত হয়
*২০২৪ পর্যন্ত* পিবিএনএস প্রসার ভারতীর অভ্যন্তরীণ সংবাদ সংস্থা হিসাবে কাজ করে
*১৩ মার্চ, ২০২৪* সংবাদ প্ল্যাটফর্ম হিসাবে 'পিবি-শব্দ' চালু হয়
*মার্চ, ২০২৫* বিনামূল্যে ব্যবহারের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ায় তা ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়
*মার্চ, ২০২৬* বিনামূল্যে ব্যবহারের সময়সীমা ২০২৭ সালের মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়
ভবিষ্যৎ* নতুন পরিষেবা ও উন্নত প্রযুক্তি-সহ 'পিবি-শব্দ ২.০' চালুর পরিকল্পনা রয়েছে
পিবি-শব্দ: বহু-বিন্যাস ও বহুভাষিক সংবাদ পরিষেবা
পিবি-শব্দ ২৪ ঘণ্টা সংবাদ সরবরাহ করে।
জাতীয় রাজধানী থেকে শুরু করে জেলা সদর পর্যন্ত সমস্ত খবর এখানে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। খবরের কাগজ, সংবাদ চ্যানেল ও ডিজিটাল সংবাদ প্রকাশকদের নিয়ে ৩,৬০০টি সংবাদ মাধ্যম এই পরিষেবা ব্যবহার করছে।
পাঁচটি বিন্যাসে (লেখা, ভিডিও, অডিও, ছবি ও ইনফোগ্রাফিক্স) এবং ১৫টি ভারতীয় ভাষায় ৫০টিরও বেশি বিভাগে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সংবাদ পরিবেশন করা হয়। নিবন্ধিত গ্রাহকদের জন্য ২০২৭ সালের মার্চ পর্যন্ত এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।
নিবন্ধনের যোগ্যতা:
সংবাদপত্র বা সাময়িকীগুলি বৈধ RNI সংশাপত্র দিয়ে নিবন্ধন করতে পারে। টিভি ও রেডিও স্টেশনের জন্য আপলিংক ও ডাউনলিংক শংসাপত্র প্রয়োজন। ডিজিটাল প্রকাশকরা প্যান (PAN) কার্ড জমা দিয়ে নিবন্ধন করতে পারেন। প্রতিটি সংস্থাকে একটিই লগইন দেওয়া হয়।
একটি মঞ্চ, রকমারি সংবাদ
পিবি-শব্দ কেবল একক নিউজ ওয়্যার নয়, এটি বিভিন্ন সংবাদমাধ্যমের চাহিদামতো তৈরি করা পরিষেবার সমাহার। প্রচলিত সংবাদ সংস্থার মতো এখানে সংবাদ ব্যবহারের জন্য প্রসার ভারতীকে কৃতিত্ব (Credit) দিতে হয় না বা তাদের লোগো ব্যবহার করতে হয় না। ফলে, ছোট সংবাদপত্রগুলিও নিজস্ব ব্যানারে জাতীয় খবর প্রকাশ করতে পারে।
পিবি-শব্দ
১,৫০০ জনেরও বেশি রিপোর্টার, সংবাদদাতা ও স্ট্রিঙ্গার এই সংবাদ পাঠায় এবং ৬০টি বিশেষ সম্পাদকীয় ডেস্ক ২৪ ঘণ্টা কাজ করে।
সম্পাদকীয় যাচাই ব্যবস্থা:
পিবি-শব্দ-এ ভুয়ো বা বিকৃত তথ্য প্রতিরোধের জন্য বহুস্তরীয় যাচাই ব্যবস্থা বিদ্যমান। যাচাইহীন অনলাইন উৎস ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। প্রতিটি সংবাদের সঙ্গে সময়, স্থান ও শিরোনাম যুক্ত থাকে।
ভারতের বৈচিত্র্যময় সংবাদ বাস্তুতন্ত্রকে সংযুক্ত করা
বর্তমানে পাঠক ও দর্শকরা একই সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে সংবাদ গ্রহণ করেন। পিবি-শব্দ প্রসার ভারতীর নেটওয়ার্ককে এই বিস্তৃত মাধ্যমের সঙ্গে যুক্ত করে। ছোট ও আঞ্চলিক সংবাদ মাধ্যমগুলির পক্ষে দিল্লি বা বিদেশে নিজস্ব প্রতিনিধি রাখা সম্ভব হয় না; পিবি-শব্দ-এর মাধ্যমে তারা সহজেই আন্তর্জাতিক ও জাতীয় সংবাদ ব্যবহারের সুযোগ পায়।
ভবিষ্যতের পথচলা
গতিশীল তথ্যের যুগে নির্ভুল সংবাদই জন-কল্যাণের মূল ভিত্তি, আর পিবি-শব্দ নির্ভরযোগ্য তথ্য প্রচারের জন্য দেশের একটি বিশ্বস্ত জাতীয় পরিকাঠামো হিসাবে কাজ করে চলেছে।
তথ্যবিবরণী:
Prasar Bharati
PBSHABD
Akashvani (NewsOnAir)
Click here to see pdf
*******
SSS/PK...
(রিলিজ আইডি: 2314479)
ভিজিটরের কাউন্টার : 4