PIB Backgrounder
ওয়েভস ওটিটি এবং মাইওয়েভস
জন সম্প্রচার থেকে জন-অংশগ্রহণ
প্রকাশিত:
23 SEP 2026 12:02PM by PIB Kolkata
২৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রসার ভারতীর ঐতিহ্যগত সম্প্রচার থেকে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তরের এক বড় পদক্ষেপ হলো 'ওয়েভস' (WAVES)। ২০২৪-এর ২০ নভেম্বর চালু হওয়া 'ওয়েভস ওটিটি' (WAVES OTT) প্ল্যাটফর্মের মাধ্যমে দূরদর্শন ও আকাশবানীর আর্কাইভ সামগ্রী, সাম্প্রতিক অনুষ্ঠান এবং লাইভ সম্প্রচার সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে 'মাইওয়েভস' (MyWAVES), যেটি সাধারণ নাগরিকদের নিজস্ব কনটেন্ট তৈরি ও শেয়ার করার সুযোগ করে দিয়েছে। বিশ্বমানের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত 'ওয়েভস সামিট' (WAVES Summit) ভারতের সৃজনশীল অর্থনীতিকে প্রসারিত করতে ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করছে।
ওয়েভস ওটিটি: জনসম্প্রচারকে ডিজিটাল ব্যবস্থাভুক্ত করা
গোয়ায় ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করে। এটি কেবল বিনোদন নয়—তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও খবরের সমন্বয় ঘটায়।
একটি প্ল্যাটফর্ম, একাধিক সুবিধা: বর্তমানে ২৪,০০০-এর বেশি অনুষ্ঠান ও ১৫,০০০ ঘণ্টার কনটেন্ট সমৃদ্ধ এই প্ল্যাটফর্মে ডিমান্ড অনুযায়ী সিনেমা, ১৪০টির বেশি লাইভ টিভি চ্যানেল, ২২০টির বেশি রেডিও পরিষেবা, 'পিএম ই-বিদ্যা'-র মতো শিক্ষামূলক বিষয়বস্তু এবং 'যোজনা' ও 'কুরুক্ষেত্র'-র মতো পত্রিকার ডিজিটাল সংস্করণ পাওয়া যায়।
বিভিন্ন ভাষা ও পর্দায় বিস্তার: বর্তমানে ১.২ কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং ১.৫ কোটির বেশি ডাউনলোড নিয়ে ওয়েভস ১৩০টিরও বেশি দেশের দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছে। মোট ১০টির বেশি ভাষায় ইন্টারফেস এবং ২৬টির বেশি ভাষার কনটেন্ট সমন্বিত এই প্ল্যাটফর্মে 'পে-পার-ভিউ' নীতি কার্যকর করে কনটেন্ট যুক্ত করার পথকে আরও উন্মুক্ত করা হয়েছে।
মাইওয়েভস
এ বছর ২৩ মার্চ চালু হওয়া 'মাইওয়েভস' দর্শকদের কেবল কনটেন্ট উপভোগ করার বদলে এতে সক্রিয় অংশগ্রহণের সুবিধা এনে দিয়েছে। নাগরিকরা সংক্ষিপ্ত ভিডিও, ধারাবহিক বা ভারতের বিভিন্ন ভাষার গল্প নিয়ে নিজস্ব কনটেন্ট এখানে আপলোড করতে পারেন।
'জেমস অফ ইন্ডিয়া' (Gems of India): কর্মক্ষেত্রে মাইওয়েভস
এ বছর ২১ জুলাই ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এর পরীক্ষমূলক পর্যায় শুরু হয়। এতে সাধারণ মানুষ তাঁদের জেলার সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় খাবার ও কৃতিত্বের গল্প ১ থেকে ৩ মিনিটের ভিডিওতে প্রকাশ করার সুযোগ পান। প্রসার ভারতীর সঙ্গে যৌথভাবে মেটা ও ইউটিউব এই কার্যক্রমে ক্রিয়েটরদের উৎসাহিত করছে।
সামগ্রিকভাবে ওয়েভস ব্যবস্থা
২০২৫-এর ১-৪ মে মুম্বইতে অনুষ্ঠিত প্রথম 'ওয়েভস সামিট'-এ ১০০টির বেশি দেশের ১০,০০০-এর বেশি প্রতিনিধি ও ১,০০০ ক্রিয়েটর বা স্রষ্টা যোগ দেন। এর আওতায়, 'ক্রিয়েট ইন ইন্ডিয়া' চ্যালেঞ্জ এবং 'ওয়েভস বাজার'-এর মাধ্যমে ১,৩২৮ কোটি টাকারও বেশি ব্যবসায়িক আদান-প্রদান হয়েছে।
প্রসার ভারতীর সমৃদ্ধ আর্কাইভ সংরক্ষণ, আঞ্চলিক বৈচিত্র্য প্রদর্শন এবং নতুন ক্রিয়েটর বা স্রষ্টাদের পথ দেখানো—সব মিলিয়ে এই উদ্যোগ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক ডিজিটাল ভবিষ্যতের সঙ্গে সফলভাবে যুক্ত করছে।
তথ্যবিবরণী:
Ministry of Information and Broadcasting
https://prasarbharati.gov.in/waves/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243949®=3&lang=1
https://www.pib.gov.in/waves/2025/index.aspx?reg=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154230®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268091®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286946®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126844&utm®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2125495&utm®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125725®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209982®=3&lang=1
PIB Backgrounders
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229463®=48&lang=2
https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=154360&ModuleId=2®=48&lang=2
Click here for pdf file.
*******
SSS/PK...
(রিলিজ আইডি: 2314298)
ভিজিটরের কাউন্টার : 3