ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত মজুত ভাণ্ডারের পেঁয়াজ নিয়ে কান্ডা এক্সপ্রেস কলকাতায় পৌঁছোবে ২৪ সেপ্টেম্বর

প্রকাশিত: 23 SEP 2026 4:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ 

 

কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে পেঁয়াজ সরবরাহ ব্যবস্থাকে জোরদার করে তুলছে। মূল্য স্থিতিশীল রাখার জন্য গঠিত অতিরিক্ত মজুত ভাণ্ডার (প্রাইস স্টেবিলাইজেশন বাফার ফান্ড)-এর পেঁয়াজ নিয়ে কান্ডা এক্সপ্রেস ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলকাতায় পৌঁছোবে। এরফলে উৎসবের মরশুমের প্রাক্কালে কলকাতা এবং আশপাশের জেলায় পেঁয়াজের জোগান বাড়বে। 

 

 

ইতিমধ্যেই নাফেড (এনএএফইডি) এবং এনসিসিএফ-এর মোবাইল ভ্যানের মাধ্যমে পশ্চিমবঙ্গে কিলো প্রতি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। 

 

 

কলকাতায় কোলে মার্কেট, মেছুয়া বাজার, মানিকতলা বাজার, রামপুরিয়া বাজার এবং শ্যামবাজার সহ ৩৫টি জায়গায় সরকারি খুচরো বিক্রয় কেন্দ্র থেকে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। সুফল বাংলা স্টলের মাধ্যমেও অতিরিক্ত পেঁয়াজ বিক্রি করার কথা ভাবা হচ্ছে। 

 

 

রেল ও সড়ক পথ ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত মজুত ভাণ্ডার থেকে প্রয়োজন মতো পেঁয়াজ সরবরাহ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। তারই আওতায় কলকাতায় পৌঁছোবে কান্ডা এক্সপ্রেস। 

 

 

এখনও পর্যন্ত সরকারের অতিরিক্ত মজুত ভাণ্ডার থেকে দেশের ১০০টিরও বেশি শহরে পেঁয়াজ সরবরাহ করা হয়েছে। বিগত এক সপ্তাহ যাবত ১৭টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে পেঁয়াজের খুচরো দাম কমেছে অথবা স্থিতিশীল রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু ও বিহার।   

 

পেঁয়াজের দামের ওপর সতর্ক নজর রাখছে সরকার। চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সরকারের অতিরিক্ত মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ পাঠানো হচ্ছে। 

 

 

SC / AC /AG


(রিলিজ আইডি: 2314017) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati