প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমসে মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ জয়ের জন্য সুচিকা তরিয়ালকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 22 SEP 2026 1:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসের মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সুচিকা তরিয়ালকে অভিনন্দন জানিয়েছেন এবং এই জয়কে ভারতের কাছে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন।


প্রধানমন্ত্রী বলেন যে, এই বিভাগে তিনি ভারতের হয়ে এশিয়ান গেমসে প্রথম পদকটি জিতেছেন। তিনি তাঁর নিষ্ঠা ও উদ্দীপনার কথা তুলে ধরে এই সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:


"ভারতের জন্য এক ঐতিহাসিক সাফল্য!
মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ পদক জয় এবং এই বিভাগে ভারতের হয়ে এশিয়ান গেমসে প্রথম পদকটি নিশ্চিত করার জন্য সুচিকা তরিয়ালকে অভিনন্দন। তাঁর নিষ্ঠা ও উদ্দীপনার প্রতিফলন হিসেবে এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা: প্রধানমন্ত্রী

 @narendramodi".


https://x.com/PMOIndia/status/2102310853517402377?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2102310853517402377%7Ctwgr%5E3aca39282eaac441cd73005cfe4c49daec83b877%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2313375reg%3D48lang%3D1

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2313539) ভিজিটরের কাউন্টার : 12