PIB Backgrounder
পিএম বিশ্বকর্মা: ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের ক্ষমতায়ন
প্রকাশিত:
16 SEP 2026 11:10AM by PIB Kolkata
১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিএম বিশ্বকর্মা (PM Vishwakarma) যোজনার তিন বছর পূর্তি এগিয়ে আসার সাথে সাথে, ৩০ লক্ষ উপকারভোগী নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই প্রকল্পটির অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, টুলকিট, ঋণ সহায়তা, ডিজিটাল ইনসেনটিভ এবং বাজার সংযোগের মতো সুবিধা প্রদান করা হয়েছে। উপকারভোগীদের 'উদ্যম অ্যাসিস্ট প্ল্যাটফর্ম'-এ (Udyam Assist Platform) অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং জেএম (GeM), ই-কমার্স প্ল্যাটফর্ম, বাণিজ্য মেলা ও প্রদর্শনীর মতো বৃহত্তর বাজার মাধ্যমের সাথে যুক্ত করা হচ্ছে। এই প্রকল্পটি 'সম্মান, সামর্থ্য এবং সমৃদ্ধি'-র ভাবনার ওপর ভিত্তি করে তৈরি এবং এটি ঐতিহ্যবাহী দক্ষতার গুরু-শিষ্য পরম্পরা ও পারিবারিক অনুশীলনকে আরও শক্তিশালী করতে চায়।
ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের সহায়তা প্রদান
ভারতের ঐতিহ্যবাহী কারিগর এবং শিল্পীরা দেশের স্থানীয় অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পেশাগুলির অনেকগুলিই হস্তশিল্পের দক্ষতা, পারিবারিক জ্ঞান এবং ক্ষুদ্র উদ্যোগের ওপর নির্ভরশীল। এই ধরনের কারিগর ও শিল্পীদের শুরু থেকে শেষ পর্যন্ত সহায়তা প্রদানের জন্য ২০২৩-এর ১৭ সেপ্টেম্বর 'পিএম বিশ্বকর্মা' যোজনা চালু করা হয়েছিল।
পিএম বিশ্বকর্মা যোজনাটি সম্মান, সামর্থ্য এবং সমৃদ্ধি- এই তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি, যা ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা, সক্ষমতা এবং সমৃদ্ধিকে প্রতিফলিত করে। এই প্রকল্পটি গুরু-শিষ্য পরম্পরা বা সনাতন দক্ষতার পারিবারিক অনুশীলনকে শক্তিশালী ও প্রতিপালন করতে চায়।
এই কেন্দ্রীয় ক্ষেত্রীয় প্রকল্পটির জন্য ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে ২০২৭-২৮ অর্থবর্ষ পর্যন্ত ১৩,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে, যা ১৮টি ঐতিহ্যবাহী পেশাকে অন্তর্ভুক্ত করে। এই প্রকল্পের লক্ষ্য হলো কারিগরদের পণ্য ও পরিষেবার গুণমান এবং পরিধি বৃদ্ধি করা এবং অভ্যন্তরীণ ও সার্বিক সরবরাহ শৃঙ্খলের সাথে তাদের একীকরণ সহজতর করা।
এ বছর ১৭ সেপ্টেম্বর এই প্রকল্পটির তিন বছর পূর্ণ হওয়ার কাছাকাছি সময়ে, এর ৩০ লক্ষ উপকারভোগী নিবন্ধনের লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই অর্জিত হয়েছে।
প্রকল্পের কাঠামো এবং মূল উপাদানসমূহ
পিএম বিশ্বকর্মা যোজনাটি একটি কাঠামোর মধ্যে একাধিক ধরণের সহায়তা নিয়ে এসেছে। এর প্রধান উপাদানগুলি হলো স্বীকৃতি, দক্ষতা উন্নয়ন, টুলকিট ইনসেনটিভ, ঋণ সহায়তা, ডিজিটাল লেনদেনের জন্য ইনসেনটিভ এবং বিপণন সহায়তা।
স্বীকৃতি
নিবন্ধন এবং যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, উপকারভোগীদের 'পিএম বিশ্বকর্মা শংসাপত্র' এবং আইডি কার্ডের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়।
দক্ষতা উন্নয়ন
দক্ষতা উন্নয়নের মাধ্যমে উপকারভোগীদের আধুনিক যন্ত্রপাতি, সর্বোত্তম কার্যপদ্ধতি এবং উদ্ভাবনী ডিজাইনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই প্রশিক্ষণের মধ্যে ডিজিটাল লেনদেন, বিপণন এবং উদ্যোক্তা বিষয়ক জ্ঞানও অন্তর্ভুক্ত রয়েছে।
বেসিক বা বুনিয়াদি বা মৌলিক প্রশিক্ষণ পাঁচ–সাতদিন ধরে চলে, যেখানে অ্যাডভান্সড বা উন্নত প্রশিক্ষণ ১৫ দিন বা তার বেশি সময়ের জন্য দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ৫০০ টাকা হারে স্টাইপেন্ড বা ভাতা পান।
আধুনিক টুলকিট
এই প্রকল্পের আওতায় যোগ্য উপকারভোগীদের ১৫,০০০ টাকা পর্যন্ত মূল্যের আধুনিক টুলকিটও প্রদান করা হয়।
ঋণ সহায়তা
আনুষ্ঠানিক ঋণের সহজলভ্যতা পিএম বিশ্বকর্মা যোজনার একটি অন্যতম প্রধান অংশ। এই প্রকল্পের অধীনে জামানত-হীন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট লোন বা ব্যবসা উন্নয়ন ঋণ হিসেবে দুটি কিস্তিতে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। প্রথম কিস্তিতে ১৮ মাসের মেয়াদে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণ সম্পন্নকারী উপকারভোগীরা এই প্রথম কিস্তির ঋণের জন্য যোগ্য বলে বিবেচিত হন। দ্বিতীয় কিস্তিতে ৩০ মাসের মেয়াদে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
এই ঋণগুলি ৫ শতাংশের একটি নির্দিষ্ট রেয়াতি সুদের হারে প্রদান করা হয়, যেখানে সরকার ৮ শতাংশ পর্যন্ত সুদের ভর্তুকি বহন করে। দ্বিতীয় কিস্তির ঋণের যোগ্যতা প্রথম কিস্তির ঋণ পরিশোধ এবং ডিজিটাল লেনদেন গ্রহণ অথবা উন্নত প্রশিক্ষণ সম্পন্ন করার সাথে যুক্ত।
ডিজিটাল ও বিপণন সহায়তা
পিএম বিশ্বকর্মা যোজনা আর্থিক সহায়তার পাশাপাশি, ডিজিটাল ও বিপণন বা মার্কেটিং সহায়তাকেও একত্রিত করে।
উপকারভোগীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিটি ডিজিটাল লেনদেনের (আদান বা প্রদান) জন্য ১ টাকা করে পেতে পারেন, যা প্রতি মাসে সর্বোচ্চ ১০০টি পর্যন্ত যোগ্য লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। বিপণন সহায়তার মধ্যে রয়েছে বাণিজ্য মেলা, প্রদর্শনী, ব্র্যান্ডিং এবং জেএম (GeM)-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন ও প্রচারণা। এটি কারিগরদের আনুষ্ঠানিক ব্যবসায়িক পদ্ধতি গ্রহণ করতে এবং আরও বড় বাজারে পৌঁছাতে উৎসাহিত করে।
যোগ্যতা, নিবন্ধন এবং আনুষ্ঠানিকীকরণ
যোগ্য আবেদনকারী
১৮ বছর বা তার বেশি বয়সী যে সমস্ত কারিগর ও শিল্পী ১৮টি বিজ্ঞাপিত পারিবারিক ঐতিহ্যবাহী পেশার কোনো একটিতে নিজেদের হাত এবং যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করেন, তাঁরা পিএম বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করতে পারবেন। তাঁদের স্ব-নিযুক্তি ভিত্তিক অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হতে হবে।
আবেদনকারীরা যেন গত পাঁচ বছরে স্ব-নিযুক্তি বা ব্যবসা উন্নয়নের জন্য অনুরূপ ঋণ-ভিত্তিক সরকারি কোনো প্রকল্পের সুবিধা গ্রহণ না করে থাকেন।
নিবন্ধন এবং সুবিধাগুলি একটি পরিবারের কেবল একজন সদস্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে; পরিবার বলতে স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তানদের বোঝায়।
সরকারি চাকুরিজীবী কোনো ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যরা এই প্রকল্পের জন্য যোগ্য নন।
মুদ্রা (MUDRA) এবং পিএম স্বনিধি (PM SVANidhi) যোজনার যে সমস্ত উপকারভোগী তাঁদের ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছেন, তাঁরা পিএম বিশ্বকর্মা যোজনার আওতায় যোগ্য বলে বিবেচিত হবেন।
স্ব-নিযুক্ত কর্মী এবং অসংগঠিত ক্ষেত্র কি?
স্ব-নিযুক্ত কর্মী হলেন তিনি, যিনি কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করেন না বরং স্বাধীনভাবে কোনো পেশায় নিযুক্ত থাকেন। অসংগঠিত ক্ষেত্র বলতে মূলত আনুষ্ঠানিক উদ্যোগ এবং সংগঠিত ক্ষেত্রের বাইরে থাকা শ্রমিক বা কর্মীদের বোঝায়।
পিএম বিশ্বকর্মা যোজনার আওতাভুক্ত পেশাসমূহ
ছুতোর / কাঠমিস্ত্রি
নৌকা নির্মাতা
অস্ত্র নির্মাতা / কামার
ধাতুশিল্পী / লোহার মিস্ত্রি
হাতুড়ি এবং টুলকিট নির্মাতা
তালা চাবি মিস্ত্রি
স্বর্ণকার / সোনা কাটার মিস্ত্রি
কুম্ভকার / কুমার
ভাস্কর, পাথর খোদাইকারী / পাথর ভাঙার কর্মী
চর্মকার / জুতো তৈরি ও মেরামতের কারিগর
রাজমিস্ত্রি
ঝুড়ি, মাদুর ও ঝাড়ু নির্মাতা / নারকেলের ছোবড়া তাঁতি
পুতুল ও খেলনা নির্মাতা
নাপিত
মালাকর / মালা তৈরি করেন যাঁরা
ধোপা
দর্জি
মাছ ধরার জাল নির্মাতা
নিবন্ধন
আবেদনগুলি কেবলমাত্র কমন সার্ভিস সেন্টার (CSCs)-এর মাধ্যমে জমা দেওয়া যাবে।
তিন-স্তরের যাচাইকরণ এবং অনুমোদন
যাচাইকরণ: গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা/শহরের স্থানীয় সংস্থা স্তরে।
পরীক্ষা ও সুপারিশ: জেলা বাস্তবায়ন কমিটির দ্বারা।
অনুমোদন: স্ক্রিনিং কমিটির দ্বারা।
পিএম বিশ্বকর্মা যোজনার উপকারভোগীদের প্রথাগত এমএসএমই ব্যবস্থায় উদ্যোক্তা হিসাবে 'উদ্যম অ্যাসিস্ট প্ল্যাটফর্ম'-এও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটি তাঁদের জন্য প্রযোজ্য সরকারি সুবিধাগুলি পাওয়ার সুবিধা করে দেয়।
উদ্যম অ্যাসিস্ট প্ল্যাটফর্ম
এটি অনানুষ্ঠানিক ক্ষুদ্র উদ্যোগগুলিকে নথিভুক্ত করার এবং তাদের একটি উদ্যম নিবন্ধন নম্বর ও শংসাপত্র প্রদান করার একটি অনলাইন ব্যবস্থা।
পিএম বিশ্বকর্মা যোজনার অগ্রগতি
দক্ষতা উন্নয়ন এবং টুলকিট সহায়তা
এ বছর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, ২৪.৩৭ লক্ষেরও বেশি কারিগর বুনিয়াদি বা মৌলিক দক্ষতা প্রশিক্ষণ পেয়েছেন এবং ১৮.১৬ লক্ষেরও বেশি কারিগর টুলকিট লাভ করেছেন।
প্রাতিষ্ঠানিক ঋণের সহজলভ্যতা শক্তিশালীকরণ
এই প্রকল্পের আওতায় ৫,৩১৬ কোটি টাকা মূল্যের ৬.১৯ লক্ষেরও বেশি ঋণ অনুমোদন করা হয়েছে। এই ঋণ সহায়তার উদ্দেশ্য, উপকারভোগীদের কাঁচামাল ক্রয়, যন্ত্রপাতির উন্নয়ন, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং তাঁদের উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করতে সাহায্য করা।
ডিজিটাল ক্ষমতায়ন
৮.১১ লক্ষেরও বেশি উপকারভোগী ডিজিটাল ইনসেনটিভ পেয়েছেন এবং ইনসেনটিভ হিসাবে ৪২ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে।
ব্র্যান্ডিং, পন্য নকশা, প্যাকেজিং এবং বিপণনের জন্য এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের ব্যবহারের বিষয়ে ১২,০০০-এরও বেশি কারিগরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাজারের সহজলভ্যতা এবং প্রচার
সারা দেশে ১,৫০০টিরও বেশি সচেতনতামূলক কর্মসূচি ও ক্যাম্প, ৫০টিরও বেশি কর্মশালা, ৮২টি বাণিজ্য মেলা, ৩৭টি রাজ্য-স্তরের প্রদর্শনী এবং ৫০টিরও বেশি ফ্ল্যাশ মব আয়োজন করা হয়েছিল।
এ বছর ১৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লির 'দিল্লি হাট'-এ প্রথম 'পিএম বিশ্বকর্মা জাতীয় প্রদর্শনী ও বাণিজ্য মেলা' অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ১১৭ জনেরও বেশি কারিগর অংশ নিয়েছিলেন, যেখানে তাঁরা ২ কোটি টাকারও বেশি রেকর্ড পরিমাণ বিক্রি করেছেন। এই প্রদর্শনীটি বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিক, ভারত সরকারের বহু পদস্থ কর্মকর্তা পরিদর্শন করেন এবং এতে ৬০,০০০-এরও বেশি মানুষের সমাগম হয়েছিল।
বস্তুত, ৩০,০০০-এরও বেশি বিশ্বকর্মা উপকারভোগীকে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন—গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস, ওএনডিসি, মিশো, অ্যামাজন, ফ্যাবইন্ডিয়া, সুলেখা, ইত্যাদিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যোগ্য কারিগরদের তাঁদের মার্কেটপ্লেসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সহজতর করতে এমএসএমই (MSME) মন্ত্রক অ্যামাজনের সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
পিএম বিশ্বকর্মা যোজনাটি দিব্যাঙ্গজন (বিশেষভাবে সক্ষম) বিশ্বকর্মা কারিগরদের বাজারের সুবিধা দেওয়ার জন্য 'ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট' (OSOP) উদ্যোগকেও ব্যবহার করছে। মানুষের বেশি সমাগম হওয়া নির্বাচিত রেলওয়ে স্টেশনগুলিতে নির্দিষ্ট খুচরো বিপণনসংস্থাগুলি তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য জায়গা প্রদান করে। মোট ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন পেশার ৪২ জনেরও বেশি দিব্যাঙ্গজন উপকারভোগীকে স্টলের সুবিধা দেওয়া হয়েছে।
অসামরিক বিমান চলাচল মন্ত্রকের 'অবসর' (AVSAR) প্রকল্পের সহযোগিতায় ভোপাল এবং চণ্ডীগড়-সহ বিভিন্ন বিমানবন্দরে পিএম বিশ্বকর্মা স্টল খোলা হয়েছে।
পিএম বিশ্বকর্মা পণ্যগুলির প্যাকেজিং এবং ব্র্যান্ডিং-এর প্রচারের জন্য, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং-এর সহযোগিতায় ৬টি শহর জুড়ে একাধিক কর্মশালার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে ১,৫০০ জন বিশ্বকর্মাকে (প্রতি শহরে ২৫০ জন কারিগর) প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আদিবাসী কারিগরদের উৎসাহিত করতে এবং তাঁদের বাজারের পরিধি বাড়াতে, মন্ত্রক ট্রাইফেড (TRIFED)-এর সহযোগিতায় একাধিক 'আদিবাসী কারিগর মেলা' (Tribal Artisan Mela)-র আয়োজন করেছে, যাতে আদিবাসী পিএমভি (PMV) কারিগরদের 'ট্রাইবস ইন্ডিয়া' (Tribes India) ইত্যাদির মতো স্বনামধন্য প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা যায়।
বিহার, গুজরাট, গোয়া, হিমাচল প্রদেশ, ওড়িশা, পুদুচেরি ইত্যাদির তারকা চিহ্নিত (স্টার ক্যাটিগরি) হোটেল এবং রিসর্টগুলিতে একাধিক পিএম বিশ্বকর্মা স্টল স্থাপন করা হয়েছে (যেমন বিভিন্ন রাজ্য জুড়ে থাকা হোটেল তাজ, র্যাডিসন, আদবুজ ইত্যাদি)।
উপকারভোগীদের অভিজ্ঞতা এবং মূল্যায়নের ফলাফল
এই প্রকল্পটি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পেশা এবং অঞ্চল জুড়ে বাস্তবায়ন করা হচ্ছে। নিম্নলিখিত কেস স্টাডি বা বাস্তব অভিজ্ঞতাগুলি দুটি ভিন্ন পেশা এবং রাজ্যের উপকারভোগীদের অভিজ্ঞতা উপস্থাপন করে।
উপকারভোগীদের সাফল্যের কাহিনী
নাগাল্যান্ডের জুনহেবোটো জেলার ঝুড়ি নির্মাতা শ্রীমতী ভিল্লি, পিএম বিশ্বকর্মা যোজনার আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং ১ লক্ষ টাকার জামানত-হীন (collateral-free) ঋণ গ্রহণ করেন। তিনি এই ঋণের টাকা কাঁচামাল ক্রয় এবং তাঁর ব্যবসার পরিধি সম্প্রসারণের জন্য ব্যবহার করেন। এর ফলে, তাঁর মাসিক আয় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ১৫,০০০ টাকায় পৌঁছেছে।
উত্তরাখণ্ডের চামোলি জেলার কাঠের খোদাইশিল্পী শ্রী দর্শন লাল গত তিন দশকেরও বেশি সময় ধরে এই শিল্পের সাথে যুক্ত রয়েছেন। তাঁর পারিবারিক ঐতিহ্য বদ্রীনাথ মন্দির নির্মাণের সাথে জড়িত কারিগরদের সাথে সম্পর্কিত। পিএম বিশ্বকর্মা যোজনার আওতায় তিনি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, একটি টুলকিট এবং সাশ্রয়ী মূল্যে ঋণের সুবিধা পেয়েছেন। এ বছর তিনি দিল্লির 'পিএম বিশ্বকর্মা হাট'-এ অংশ নেন। এটি দেশের রাজধানীতে তাঁর প্রথম প্রদর্শনী ছিল। এটি তাঁকে একটি বৃহত্তর বাজারের কাছে নিজের পণ্য প্রদর্শনের সুযোগ করে দিয়েছে।
আইআইএম মুম্বই দ্বারা সমবর্তী মূল্যায়ন
আইআইএম মুম্বই দ্বারা পিএম বিশ্বকর্মা যোজনার একটি সমবর্তী মূল্যায়নে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১১,৫৯১ জন উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই মূল্যায়নে ব্যাঙ্ক, কমন সার্ভিস সেন্টার, ইন্ডিয়া পোস্টের কর্মী এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলির প্রতিক্রিয়াও নেওয়া হয়েছিল।
মূল্যায়ন অনুযায়ী, জরিপ করা উপকারভোগীদের মধ্যে ৯৩ শতাংশ জানিয়েছেন যে, প্রশিক্ষণের পর তাঁদের আয় মাঝারি থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ফলাফলটি নির্দেশ করে যে দক্ষতা উন্নয়ন, জরিপ করা উপকারভোগীদের একটি বড় অংশের জন্য বাস্তব অর্থনৈতিক লাভের সাথে সম্পর্কিত ছিল।
ঐতিহ্যবাহী দক্ষতা এবং জীবিকা রক্ষা
পিএম বিশ্বকর্মা যোজনা ঐতিহ্যবাহী পেশাগুলির স্থানীয় এবং পারিবারিক বৈশিষ্ট্য বজায় রাখার পাশাপাশি, সেগুলিকে সহায়তার একটি জাতীয় কাঠামোর মধ্যে নিয়ে এসেছে। এই প্রকল্পটি ঐতিহ্যবাহী দক্ষতার ধারাবাহিকতা এবং এই পেশাগুলির বহুর সাথে জড়িত গুরু-শিষ্য পরম্পরাকে আরও শক্তিশালী করতে চায়। কারিগর ও শিল্পীদের তাঁদের কাজের বিভিন্ন স্তরে সহায়তা করার মাধ্যমে, এই যোজনার লক্ষ্য, জীবিকার সুযোগ তৈরি করা এবং একই সাথে একটি পরিবর্তনশীল অর্থনৈতিক পরিবেশে ঐতিহ্যবাহী জ্ঞান ও দক্ষতাকে প্রাসঙ্গিক রাখতে সাহায্য করা।
তথ্যবিবরণী
Ministry of Micro, Small & Medium Enterprises
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1959098&lang=2®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291931&lang=1®=48
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236871&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198702&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202916&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286958&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2253553&lang=2®=48
https://www.msme.gov.in/static/uploads/2026/05/3040dc36fd7023c4d4d1f647ee816165.pdf
https://pmvishwakarma.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271522&lang=1®=6
https://dic.py.gov.in/sites/default/files/pm-vishwakarma.pdf
Ministry of Commerce & Industry
https://www.dpiit.gov.in/static/uploads/2026/03/863a5fef349d79a1bba316c4b51eaacb.pdf
PIB Archives
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298755&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260904&lang=1®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278107&lang=1®=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=2&NoteId=157068&lang=1®=3
Rajya Sabha Secretariat
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238242&lang=1®=1
Click here to see pdf
*******
SSS/RP........
(রিলিজ আইডি: 2310938)
ভিজিটরের কাউন্টার : 3