শিল্পওবাণিজ্যমন্ত্রক
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-আগস্ট সময়কালে পণ্য ও পরিষেবার মোট রপ্তানি ৩৯,৯২৭ কোটি মার্কিন ডলার হবে বলে পূর্বাভাষ; যেখানে ২০২৫-২৬ অর্থবছরের এই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৩৪,৫৫৫ কোটি মার্কিন ডলার—অর্থাৎ বৃদ্ধির হারের পূর্বাভাষ ১৫.৫৫ শতাংশ
প্রকাশিত:
15 SEP 2026 7:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর ২০২৬
২০২৬ সালের আগস্ট মাসে ভারতের মোট রপ্তানির (পণ্য ও পরিষেবা মিলিয়ে) পরিমাণ ৮,২৬৮ কোটি মার্কিন ডলার হবে বলে পূর্বাভাষ দেওয়া হয়েছে, যা ২০১৫ সালের আগস্ট মাসের নিরিখে ২৫.৪১ শতাংশ বেশী। একই সময়ে মোট আমদানির (পণ্য ও পরিষেবা মিলিয়ে) পরিমাণ ৯,২০৯ কোটি মার্কিন ডলার হবে বলে পূর্বাভাষ দেওয়া হয়েছে, যা ২০১৫ সালের আগস্ট মাসের তুলনায় ১৮.৭৫ শতাংশ বেশী ।
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-আগস্ট সময়কালে পণ্য রপ্তানির মোট পরিমাণ ছিল ২১,৫৯১ কোটি মার্কিন ডলার, যা ২০২৫-২৬ অর্থবর্ষের একই সময়ে ছিল ১৮,৩২১ কোটি মার্কিন ডলার; অর্থাৎ এক্ষেত্রে রপ্তানী ১৭.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-আগস্ট সময়ে পেট্রোলিয়াম নয়, এ ধরণের পণ্য রপ্তানির মোট পরিমাণ ছিল ১৮,০৬১ কোটি মার্কিন ডলার, যা ২০২৫-২৬ অর্থবর্ষে একই সময়ের ১৫,৭৮৯ কোটি মার্কিন ডলারের তুলনায় ১৪.৩৯ শতাংশ বেশি।
২০২৬ সালের আগস্ট মাসে পণ্য রপ্তানি বৃদ্ধির প্রধান চালিকাশক্তিগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিন ও পেট্রোলিয়াম পণ্য, জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ, সুতা, বস্ত্র ও বস্ত্রজাত পণ্য এবং হস্তচালিত তাঁতের পণ্য।
বৈদ্যুতিন পণ্য রপ্তানি ৮৯.৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের আগস্টের ২৯৩ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৬ সালের আগস্টে ৫৫৫ কোটি মার্কিন ডলারে পৌছেছে।
পেট্রোলিয়াম পণ্য রপ্তানি ৬৩.২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের আগস্টের ৪১৭ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৬ সালের আগস্টে ৬৮১ কোটি মার্কিন ডলারে পৌছেছে।
ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি ২৪.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের আগস্টের ৯৮৭ কোটি মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালের আগস্টে ১২৩২ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ রপ্তানির পরিমাণ ১৬.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের আগস্টের হিসেব অনুসারী ২৪১ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৬ সালের আগস্টে ২৮০ কোটি মার্কিন ডলারে পৌছেছে।
সুতি, বস্ত্র ও বস্ত্রজাত পণ্য এবং হস্তচালিত তাঁতের পণ্য রপ্তানি ১৩.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের আগস্টের ৯৯ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৬ সালের আগস্টে ১১২ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
এ বিষয়ে আরও জানতে নীচের লিঙ্কগুলি ক্লিক করুন-
Link for Quick Estimates
Exim Summary table based on Quick Estimate August 2026 - Export
Exim Summary table based on Quick Estimate August 2026- Import
Exim Summary table based on Quick Estimate August 2026- Country-wise Export
Exim Summary table based on Quick Estimate August 2026- Country-wise Import
SC/CB/NS…
(রিলিজ আইডি: 2310810)
ভিজিটরের কাউন্টার : 2