প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে উগান্ডার উপরাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত: 13 SEP 2026 5:13PM by PIB Kolkata

দিল্লি, ১৩ সেপ্টেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানকারী উগান্ডা প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি মাননীয়া জেসিকা রোজ এপেল আলুপোর সঙ্গে এক উষ্ণ ও ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

 

দুই নেতা ভারত ও উগান্ডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। দুই দেশের মধ্যে প্রযুক্তি অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময়, বিনিয়োগ সহায়তা এবং বেসরকারি ক্ষেত্রের সহযোগিতার মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তাঁরা গুরুত্ব দেন। তাঁরা আরও উল্লেখ করেন যে, ভারত ও উগান্ডার উন্নয়ন অংশীদারিত্ব উভয় দেশের শক্তির উৎস। প্রধানমন্ত্রী একটি রূপান্তরিত ও সমৃদ্ধশালী উগান্ডা গড়ে তুলতে উগান্ডার ‘ভিশন ২০৪০’-এর প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। দুই নেতা দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক এই অংশীদারিত্বকে আরও দৃঢ় ভিত্তি প্রদান করে চলেছে বলেও জানান।

 

দক্ষিণী বিশ্বের দেশগুলির কণ্ঠস্বরকে আরও জোরালোভাবে তুলে ধরতে দুই নেতা ভারত ও উগান্ডার মধ্যে আরও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক যোগাযোগেরও আহ্বান জানান।

 

 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

 

SC/


(রিলিজ আইডি: 2309815) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Malayalam