লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

লোকসভার প্রাক্তন অধ্যক্ষ শ্রী পি. এ. সাংমার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ লোকসভার বর্তমান অধ্যক্ষের

প্রকাশিত: 01 SEP 2026 8:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ সেপ্টেম্বর, ২০২৬ 

 

লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ শ্রী পি. এ. সাংমার জন্মবার্ষিকী উপলক্ষে, সংবিধান সদনের সেন্ট্রাল হলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 
এই উপলক্ষে রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান শ্রী হরিবংশ, সাংসদ, প্রাক্তন সাংসদ এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরাও শ্রী সাংমার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং এবং রাজ্যসভার মহাসচিব শ্রী পি. সি. মোডি-সহ লোকসভা ও রাজ্যসভার সচিবালয়ের আধিকারিকরাও শ্রী সাংমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রী পি. এ. সাংমা ছিলেন একজন বিশিষ্ট সংসদীয় ব্যক্তিত্ব, দক্ষ প্রশাসক এবং মেঘালয়ের একজন প্রখ্যাত নেতা। জনজীবন ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯৭৭ সালে সংসদীয় জীবন শুরু করে তিনি বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম বিরোধী সাংসদ হিসাবে ১৯৯৬ সালে একাদশ লোকসভার স্পিকার পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
অধ্যক্ষ হিসেবে সংসদীয় বিধি ও কার্যপ্রণালি সম্পর্কে তাঁর গভীর জ্ঞান, সংসদের মর্যাদা রক্ষা এবং সুশৃঙ্খলভাবে অধিবেশন পরিচালনার প্রতি তাঁর অঙ্গীকারের জন্য তিনি সর্বস্তরে গভীর শ্রদ্ধা অর্জন করেছিলেন। সংসদ ও বিধানসভায় মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং আন্তঃসংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

লোকসভার নয়বারের সদস্য শ্রী সাংমা উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে আদিবাসী ও অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শ্রমজীবী মানুষ এবং সমাজের প্রান্তিক ও বঞ্চিত শ্রেণির কল্যাণে তাঁর অবদানও ব্যাপকভাবে স্বীকৃত হয়েছিল। শ্রী সাংমা ২০১৬ সালের ৪ মার্চ নয়াদিল্লিতে প্রয়াত হন।
শ্রী সাংমার প্রতিকৃতিটি এঁকেছেন শিল্পী শ্রী বিজেন্দর শর্মা। প্রতিকৃতিটি সংবিধান সদনের আউটার লবিতে রয়েছে। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় এই প্রতিকৃতিটির আনুষ্ঠানিক উন্মোচন করেন।
শ্রী ওম বিড়লা এক্স পোস্টে বলেছেন, 
“লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী পি এ সাংমার জন্মবার্ষিকীতে আজ সংবিধান সদনের সেন্ট্রাল হলে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। শ্রী সাংমার জনজীবন, সংসদীয় জ্ঞান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি তাঁর দায়বদ্ধতা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়য়ে থাকবে।”

 https://x.com/ombirlakota/status/2094676123670258098?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2094676123670258098%7Ctwgr%5Eafc358e11d76b05c8f80e414512e6f969ccbe68d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2305727reg%3D3lang%3D1

 

SC/SD/SB


(রিলিজ আইডি: 2305853) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati