নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ভারতের গণতন্ত্রের ভিত্তির অন্যতম স্তম্ভ ব্লকস্তরের আধিকারিকরা : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

প্রকাশিত: 25 AUG 2026 4:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ আগস্ট ২০২৬

 

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ-এ বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের সঙ্গে মতবিনিময় করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের ৫০০ জন বিএলও এবং ৩০ জন বিএলও সুপারভাইজার মতবিনিময়ের এই অনুষ্ঠানে যোগ দেন। শ্রী কুমার বিএলও-দের বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তির অন্যতম স্তম্ভ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ভোটার তালিকা তৈরি এবং দেশজুড়ে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভারতের সংবিধান অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ যথাযথভাবে মেনে চলতে হয়। বিএলও-রা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখেন। নির্বাচন কমিশন এবং নাগরিকদের মধ্যে তাঁরা সেতুবন্ধ রচনা করেন। উত্তরপ্রদেশের বিএলও-দের ভূমিকার প্রশংসা করেন তিনি। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছে এপ্রিল মাসে। চূড়ান্ত ভোটার তালিকায় ১৩ কোটি ৩৯ লক্ষ ভোটদাতার নাম অন্তর্ভুক্ত হয়েছে। ১ লক্ষ ৭৭ হাজার বিএলও, স্বীকৃত রাজনৈতিক দলগুলির ৫ লক্ষ ৮২ হাজার ব্লকস্তরের এজেন্টদের সঙ্গে যৌথভাবে এই কাজ সম্পন্ন করেন। অনুষ্ঠানে বিএলও-রা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে মিলিত হন। তাঁদের যে বিষয়গুলিতে সংশয় ছিল, আলোচনার মাধ্যমে তা দূর করা হয়। 

 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2303514) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Assamese