প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

লোকায়ন ২০২৬ – তিন দিনের বন্দর সফর শেষে লিসবন ছাড়ল ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুদর্শিনী’

প্রকাশিত: 26 AUG 2026 2:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ অগাস্ট, ২০২৬

 

ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ ‘আইএনএস সুদর্শন চলতি মহাসাগরীয় অভিযান ‘লোকায়ন ২৬’-এর অংশ হিসেবে পর্তুগালের লিসবনে তিন দিনের সফর সম্পন্ন করেছে।

 

এই সফরকালে, আইএনএস সুদর্শন-এর কমান্ডিং অফিসার পর্তুগিজ নেভাল একাডেমির কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল মিগুয়েল বেসা পাচেকো এবং পর্তুগিজ নৌবাহিনীর ডেপুটি ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জোয়াও পাওলো সিলভা পেরেইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকগুলিতে উভয় নৌবাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হয়েছে। পেশাগত কাজের অংশ হিসেবে, ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণার্থীরা পর্তুগিজ নেভাল একাডেমি (এসকোলা নাভাল) পরিদর্শন করেন। সেখানে তাঁরা পর্তুগিজ সমকক্ষদের সঙ্গে মতবিনিময় করেন। ঐতিহাসিক ক্যাম্পাস ও প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং সমুদ্রচালনা ও ‘টল-শিপ (বিশাল পালতোলা জাহাজ) সংক্রান্ত প্রশিক্ষণের বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। জাহাজটিতে পর্তুগালের উচ্চপদস্থ সামরিক আধিকারিক, কূটনৈতিক প্রতিনিধি এবং প্রবাসী ভারতীয়দের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পর্তুগালের পোন্তা দেলগাদা (Ponta Delgada) ও লিসবন বন্দরে আইএনএস সুদর্শন-এর এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সামুদ্রিক সহযোগিতা ও অংশীদারিত্বকে তুলে ধরে। 

 

SC/PM/SKD


(রিলিজ আইডি: 2303511) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil