PIB Backgrounder
সহজে ব্যবসা করার উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়া ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষমতায়ন
प्रविष्टि तिथि:
13 AUG 2026 5:01PM by PIB Kolkata
১৩ আগস্ট, ২০২৬
উদ্যোগভিত্তিক প্রবৃদ্ধিকে সক্ষম করা
ভারত যখন তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন দেশ আত্মনির্ভর, স্থিতিশীল ও বিকাশশীল অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করে চলেছে। কমপ্লায়েন্সের বোঝা কমানো, স্বচ্ছতা বৃদ্ধি, উদ্যোগকে উৎসাহিত করা এবং সব ধরনের ও আকারের উদ্যোগের জন্য আরও বেশি সুযোগ তৈরি করার লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
এই উদ্যোগগুলির মাধ্যমে ডিজিটাল সিঙ্গল-উইন্ডো ব্যবস্থা, সরলীকৃত সংস্থা গঠন প্রক্রিয়া, আরও বিস্তৃত বাজারে প্রবেশাধিকার, অর্থায়নের উন্নত সুযোগ এবং আস্থাভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সহজে ব্যবসা করার উদ্যোগ (Ease of Doing Business) আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ভারতের ব্যবসায়িক পরিবেশে সংস্কার
ডিজিটাল সিঙ্গল-উইন্ডো অনুমোদন থেকে শুরু করে বৃহৎ পরিসরে নিয়ন্ত্রক ব্যবস্থার সরলীকরণ পর্যন্ত, এই সংস্কারগুলির লক্ষ্য হল একটি পূর্বানুমানযোগ্য এবং সহায়তামূলক ব্যবসায়িক পরিবেশ তৈরি করা।
ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম (NSWS): এটি একটি সিঙ্গল উইন্ডো ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ব্যবসার প্রয়োজন অনুযায়ী অনুমোদন চিহ্নিত করা এবং তার জন্য আবেদন করার ক্ষেত্রে নির্দেশিকা প্রদান করে। এই ব্যবস্থা ৩২টি কেন্দ্রীয় মন্ত্রক এবং ৩৪টি রাজ্যের অনুমোদনকে একত্রিত করেছে। এর মাধ্যমে ৬৮৬টিরও বেশি কেন্দ্রীয় এবং ৭,৪৯৮টি রাজ্যস্তরের অনুমোদনের সুযোগ রয়েছে। ২০২১ সালে চালু হওয়ার পর থেকে NSWS-এর মাধ্যমে ৮.২৯ লক্ষেরও বেশি অনুমোদন দেওয়া হয়েছে (নভেম্বর, ২০২৫)।
স্টার্টআপ ইন্ডিয়া (২০১৬): এই উদ্যোগের লক্ষ্য হল উদ্যোগপতিদের সহায়তা করা এবং একটি শক্তিশালী স্টার্টআপ পরিবেশ গড়ে তোলা। এর মাধ্যমে ভারতকে চাকরিপ্রার্থীর পরিবর্তে চাকরি সৃষ্টিকারী দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। DPIIT-স্বীকৃত স্টার্টআপের সংখ্যা ২০১৬ সালের ৫০২টি থেকে বেড়ে এ বছর ১২ আগস্ট পর্যন্ত ২.৪৭ লক্ষেরও বেশি হয়েছে।
SPICe+ Form (২০২০): এই ওয়েব-ভিত্তিক ফর্মটি কেন্দ্রীয় সরকারের তিনটি মন্ত্রক ও দপ্তরের ১১টি পরিষেবাকে একত্রিত করে। এই ফর্মের মাধ্যমে নাম সংরক্ষণ, সংস্থা গঠন, DIN বরাদ্দ, PAN প্রদান, TAN প্রদান, EPFO নিবন্ধন, ESIC নিবন্ধন, পেশাগত কর নিবন্ধন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং GSTIN বরাদ্দ-সহ ১০টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এছাড়াও, দিল্লিতে নতুন করে গঠিত সমস্ত সংস্থার জন্য দোকান ও প্রতিষ্ঠানগুলির প্রথমবারের নিবন্ধনও এর অন্তর্ভুক্ত। এর ফলে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির প্রক্রিয়াগত বোঝা কমে, সময় সাশ্রয় হয় এবং কমপ্লায়েন্সের খরচ হ্রাস পায়।
MCA21 V3: MCA21 প্রকল্প একটি ভবিষ্যতমুখী, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত উদ্যোগ, যা ভারতের কর্পোরেট ক্ষেত্রে স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এই প্ল্যাটফর্মটি কোম্পানি ও লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ (LLP)-এর রেজিস্ট্রি এবং সংস্থা গঠন সংক্রান্ত পরিষেবাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত প্রদান করতে ব্যবহৃত হয়। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এর মাধ্যমে ৩.৮৪ কোটি ফাইলিং প্রক্রিয়াকরণ করা হয়েছে, যার মধ্যে ৩.৩৩ কোটি ফাইলিং Straight Through Process-এর মাধ্যমে অনুমোদিত হয়েছে।
উদ্যম রেজিস্ট্রেশন (২০২০): এটি MSME (ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ)-এর জন্য একটি বিনামূল্যের, কাগজপত্র-বিহীন এবং স্বঘোষণাভিত্তিক ব্যবস্থা প্রদান করে। উদ্যম পোর্টালে MSME-র নিবন্ধনের সংখ্যা ২০২০ সালের অক্টোবর মাসে ০.১০ লক্ষ থেকে বেড়ে ১৩ আগস্ট, ২০২৬-এ ৯.২৭ লক্ষেরও বেশি হয়েছে।
বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান (BRAP): ২০১৫ সালে চালু হওয়া BRAP রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে (UTs) নিয়মকানুন সরলীকরণ এবং স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসা পরিচালনার সহজতা (Ease of Doing Business) উন্নত করতে সাহায্য করে। এর আওতায় সিঙ্গল-উইন্ডো অনুমোদন, জমি, শ্রম, পরিদর্শন, কর ব্যবস্থা, পরিবেশগত অনুমোদন-সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা হয়।
উদ্যোগের প্রবৃদ্ধির জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ
ক্রেডিট গ্যারান্টি, ডিজিটাল ঋণ প্রদান এবং প্রাপ্য অর্থায়নের মাধ্যমে বিশেষ করে MSME-গুলির জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY): PMMY (২০১৫) আর্থিক পরিষেবায় প্রবেশাধিকারের ঘাটতি পূরণ করে এবং অ-কর্পোরেট ও অ-কৃষি ক্ষেত্রে আয় সৃষ্টিকারী কার্যকলাপকে সহায়তা করার জন্য ₹২০ লক্ষ পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করে। এ বছর ২৭ মার্চ পর্যন্ত, এই প্রকল্পের সূচনা থেকে ৫৭.৭৯ কোটি ঋণের মাধ্যমে ₹৪০.০৭ লক্ষ কোটি মূল্যের ঋণ অনুমোদন করা হয়েছে।
ক্রেডিট গ্যারান্টি স্কিম: MSE-গুলিকে জামানত বা তৃতীয় পক্ষের গ্যারান্টি ছাড়াই ঋণ পাওয়ার সুযোগ দেয় এবং ₹১০ কোটি পর্যন্ত ঋণ সুবিধায় সহায়তা করে। এবছর মার্চ পর্যন্ত, মাইক্রো ও স্মল এন্টারপ্রাইজের জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট (CGTMSE) মোট ₹১৩.৬৭ লক্ষ কোটি মূল্যের কভারেজ অনুমোদন করেছে, যার মাধ্যমে ১.৪১ কোটি গ্যারান্টি উপকৃত হয়েছে।
ক্রেডিট অ্যাসেসমেন্ট মডেল (CAM): ২০২৫ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মাধ্যমে চালু হওয়া CAM স্বয়ংক্রিয়ভাবে MSME ঋণের মূল্যায়নের জন্য ডিজিটাল মাধ্যমে সংগৃহীত ও যাচাইযোগ্য তথ্য ব্যবহার করে। ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে এই মডেলের অধীনে ₹৫২,৩০০ কোটিরও বেশি মূল্যের ৩.৯৬ লক্ষের বেশি MSME আবেদন অনুমোদিত হয়েছে।
TReDS (ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম): TReDS হল একটি বৈদ্যুতিন প্ল্যাটফর্ম, যা একাধিক অর্থদাতার মাধ্যমে MSME-গুলির বাণিজ্যিক প্রাপ্য অর্থের অর্থায়ন ও ডিসকাউন্টিং-এর সুবিধা প্রদান করে। কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ TReDS-কে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইনভয়েস ডিসকাউন্টিং-এর জন্য ক্রেডিট গ্যারান্টি ব্যবস্থা এবং কেন্দ্রীয় সরকারি খাতের সংস্থাগুলির লেনদেনে এর ব্যবহার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইনভয়েস ডিসকাউন্টিং-এর পরিমাণ ২০২১-২২ সালে ₹৪০,০০০ কোটি থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ₹৩.৪৭ লক্ষ কোটি হয়েছে।
কমপ্লায়েন্স থেকে আস্থাভিত্তিক প্রশাসনের দিকে
ভারতের নিয়ন্ত্রক সংস্কারগুলি শুধুমাত্র প্রক্রিয়াগুলিকে ডিজিটাল করার মধ্যে সীমাবদ্ধ না থেকে অপ্রয়োজনীয় প্রয়োজনীয়তা কমানো, ছোটখাটো অপরাধকে অপরাধের আওতা থেকে বাদ দেওয়া এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য আরও বেশি নিশ্চয়তা তৈরির দিকে এগিয়ে চলেছে।
জন বিশ্বাস (বিধান সংশোধন) আইন, ২০২৬: ২৩টি মন্ত্রকের আওতাধীন ৭৯টি কেন্দ্রীয় আইনের ৭১৭টি বিধানকে অপরাধের আওতা থেকে বাদ দেওয়া এবং ৭৮৪টি বিধান সংশোধন করা হয়েছে। ছোটখাটো ও কারিগরি অপরাধের ক্ষেত্রে ফৌজদারি দায় কমিয়ে এটি আস্থাভিত্তিক প্রশাসনকে আরও শক্তিশালী করে।
নিয়ন্ত্রক কমপ্লায়েন্সের বোঝা: এই উদ্যোগের মাধ্যমে নিয়মকানুন সরল করা এবং অপ্রয়োজনীয় প্রয়োজনীয়তা কমিয়ে কমপ্লায়েন্সের খরচ হ্রাস ও সহজে ব্যবসা করা (Ease of Doing Business) আরও শক্তিশালী করা হচ্ছে। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৪৭,০০০-এরও বেশি কমপ্লায়েন্স কমানো হয়েছে। এর মধ্যে ১৬,১০৮টি সরলীকরণ, ২২,২৮৭টি ডিজিটাল করা, ৪,৪৫৮টি অপরাধের আওতা থেকে বাদ দেওয়া এবং ৪,২৭০টি অপ্রয়োজনীয় কমপ্লায়েন্স বাতিল করা হয়েছে।
GST 2.0: ২০১৭ সালে চালু হওয়া GST একাধিক পরোক্ষ করের পরিবর্তে একটি ঐক্যবদ্ধ জাতীয় কর কাঠামো চালু করে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘোষিত সংস্কারের মাধ্যমে করের হার আরও যৌক্তিক করা হয়েছে এবং সরলীকৃত দ্বি-হার কাঠামোর দিকে এগোনো হয়েছে। এর ফলে, কমপ্লায়েন্স ও লেনদেনের খরচ কমেছে। নিবন্ধিত করদাতার সংখ্যা ২০১৭ সালে প্রায় ৬০ লক্ষ থেকে বেড়ে ৩১ জুলাই, ২০২৬-এ ১.৬৮ কোটিরও বেশি হয়েছে, যা আরও বেশি আনুষ্ঠানিকীকরণকে প্রতিফলিত করে।
ফেসলেস অ্যাসেসমেন্ট স্কিম:
এই প্রকল্পের মাধ্যমে করদাতা ও কর আধিকারিকদের মধ্যে সরাসরি শারীরিক যোগাযোগের প্রয়োজনীয়তা দূর করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে মামলা নির্বাচন, র্যান্ডমভাবে মামলা বরাদ্দ এবং করদাতাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি কেন্দ্রীয় সেল একাধিকবার দপ্তরে যাওয়া এবং অপেক্ষার সময় কমায়। এই ব্যবস্থা কর মূল্যায়নে মানসম্মত, নিরপেক্ষ ও ধারাবাহিক পদ্ধতি নিশ্চিত করে এবং কমপ্লায়েন্সকে আরও কার্যকর ও স্বচ্ছ করে।
ভারতীয় ব্যবসার জন্য বাজার সম্প্রসারণ
ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার উদ্যোগগুলির মাধ্যমে উদ্যোগগুলির জন্য নতুন বাজারের সুযোগ তৈরি হচ্ছে। লজিস্টিক্স বা সরবরাহ ব্যবস্থা ও মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থায় বিনিয়োগের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আরও দ্রুত ও কার্যকরভাবে পণ্য পরিবহণ করতে পারছে।
গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GeM) (২০১৬): GeM সরকারি ক্রয় প্রক্রিয়াকে ডিজিটাল করে এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য বাজারে প্রবেশের সুযোগ বাড়ায়। এ বছর ৬ আগস্ট পর্যন্ত, GeM ১.৩৭ লক্ষেরও বেশি সরকারি ক্রেতা সংস্থাকে প্রায় ২৫ লক্ষ বিক্রেতা ও পরিষেবা প্রদানকারীর সঙ্গে যুক্ত করেছে। এর মাধ্যমে এখনও পর্যন্ত মোট ₹২০ লক্ষ কোটিরও বেশি মূল্যের সরকারি ক্রয় সম্পন্ন হয়েছে। ২০২৫–২৬ সালে ৭৫ লক্ষেরও বেশি অর্ডার সম্পাদিত হয়েছে।
PM GatiShakti (২০২১):
একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি সমন্বিত পরিকাঠামো পরিকল্পনা এবং মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। এই প্ল্যাটফর্মে ৫৮টি মন্ত্রক/দপ্তর এবং ৩৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল-কে ৩,২৯১টি ডেটা লেয়ারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত, নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ ₹১৬.১০ লক্ষ কোটি মূল্যের ৩৫২টি প্রকল্পের মূল্যায়ন করেছে। এর মধ্যে ২০১টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং তার মধ্যে ১৬৭টি প্রকল্পের কাজ চলছে। এই উদ্যোগ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে উপযুক্ত স্থান চিহ্নিত করতে, বিনিয়োগের পরিকল্পনা করতে এবং আগাম মাল্টিমোডাল বা বহু মাধ্যমের যোগাযোগ ও পরিকাঠামোর সুবিধা পেতে সাহায্য করে, ফলে ব্যবসা পরিচালনার সহজতা আরও বাড়ে।
ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (২০২২):
এটি উন্মুক্ত ডিজিটাল কমার্স নেটওয়ার্ককে উৎসাহিত করে এবং নির্দিষ্ট কোনো একটি প্ল্যাটফর্মের উপর নির্ভরতা কমায়। এর মাধ্যমে ৬১৬টিরও বেশি শহরে ৭.৬৪ লক্ষেরও বেশি বিক্রেতা যুক্ত রয়েছেন, যা আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করছে।
বিশ্ব বাজারে ভারতের ব্যবসায়িক উপস্থিতি শক্তিশালী করা
রপ্তানি প্রসার, উন্নত লজিস্টিক্স, ডিজিটাল বাণিজ্য সুবিধা এবং শক্তিশালী অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতাকে একত্রিত করে ভারত বিশ্ব বাজারে তার অবস্থান আরও শক্তিশালী করছে।
রপ্তানি প্রসার মিশন (২০২৫): এই মিশনের লক্ষ্য ভারতের রপ্তানি সক্ষমতা বাড়ানো।
এতে MSME, প্রথমবারের রপ্তানিকারক, শ্রমনির্ভর ক্ষেত্র এবং দেশের অভ্যন্তরীণ ও কম-রপ্তানি প্রবণ অঞ্চল থেকে আসা রপ্তানিকারকদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি কাঠামোর আওতায় আর্থিক ও অ-আর্থিক সহায়তা নিয়ে এসে এই মিশন রপ্তানির ক্ষেত্রে বাধা কমায় এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সহজ করে।
ট্রেড কানেক্ট ই-প্ল্যাটফর্ম: এটি MSME-সহ রপ্তানিকারকদের বাণিজ্য সংক্রান্ত তথ্য, বাজারের সুযোগ এবং বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পৌঁছানোর সুবিধা প্রদান করে। এ বছর আগস্ট মাস পর্যন্ত এই প্ল্যাটফর্মে ২০ লক্ষেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে এবং ৪০ লক্ষেরও বেশি সার্টিফিকেট অফ অরিজিন জারি করা হয়েছে।
ICEGATE (ইন্ডিয়ান কাস্টমস ইলেকট্রনিক গেটওয়ে): ICEGATE-এর মাধ্যমে ইলেকট্রনিকভাবে ফাইলিং, শুল্ক প্রদান, নথি সংশোধন, প্রশ্নের নিষ্পত্তি এবং রিফান্ড প্রক্রিয়াকরণের সুবিধা পাওয়া যায়। এর ফলে, আন্তঃসীমান্ত বাণিজ্য আরও কার্যকর হয়েছে। বিলস অফ এন্ট্রি ফাইলিং-এর সংখ্যা ২০২০ সালের এপ্রিল মাসে ১.৪৩ লক্ষেরও বেশি থেকে বেড়ে এ বছর জুন মাসে ৬.১৪ লক্ষেরও বেশি হয়েছে। এটি ডিজিটাল কাস্টমস প্রক্রিয়াকরণ এবং বাণিজ্যিক কার্যকলাপের বৃদ্ধিকে প্রতিফলিত করে।
উদ্যোগবান্ধব ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা
ভারতে ব্যবসা পরিচালনার সহজতার যাত্রা পৃথক পৃথক প্রক্রিয়া সরল করার পর্যায় থেকে আরও বেশি সাড়া প্রদায়ী ও উদ্যোগবান্ধব একটি পরিবেশ গড়ে তোলার দিকে এগিয়ে চলেছে। শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো, বাজার ও অর্থায়নে আরও বিস্তৃত প্রবেশাধিকার এবং আরও বেশি নিয়ন্ত্রক নিশ্চয়তার ফলে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নতুন সুযোগ কাজে লাগাতে, সুস্থায়ীভাবে নিজেদের সম্প্রসারিত করতে এবং বিশ্ব বাজারে প্রতিযোগিতায় সামিল হতে আরও ভালভাবে সক্ষম হচ্ছে।
তথ্যবিবরণী
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2090097®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154136®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2204665®=1&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253019®=3&lang=2
https://www.startupindia.gov.in/content/sih/en/about-startup-india-initiative.html
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201280®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168993®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244401®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246226®=3&lang=2
Ministry Of Finance
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216047®=3&lang=2
https://www.icegate.gov.in/services/statistics-reports
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1643250®=3&lang=2
Ministry of Corporate Affairs
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099226®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1656755®=3&lang=2
MSME
https://udyamregistration.gov.in/
PIB Archives
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?id=150812&NoteId=150812&ModuleId=16®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236804®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269961®=48&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154772&ModuleId=3®=3&lang=2
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/apr/doc202648842601.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236804®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232079®=3&lang=1
Click here to see Pdf
SSS/RP........
(रिलीज़ आईडी: 2299460)
आगंतुक पटल : 3