সংস্কৃতিমন্ত্রক
স্মৃতিস্মারক সংরক্ষণ
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬
দেশে ৩৬৮৮টি প্রাচীন স্মৃতিস্তম্ভ, প্রত্নতাত্ত্বিক স্থান ও নিদর্শনকে জাতীয় গুরুত্বসম্পন্ন হিসেবে ঘোষণা করা হয়েছে; এর মধ্যে ৪১৪টি ক্ষেত্রে জবরদখলের খবর পাওয়া গেছে। রাজ্যভিত্তিক বিস্তারিত তথ্য সংযুক্তি-তে দেওয়া হয়েছে।
সরকার এই বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল। 'প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান ও নিদর্শন আইন, ১৯৫৮' - এর বিধান অনুযায়ী, কোনো স্মৃতিস্মারককে সংরক্ষিত ঘোষণার জন্য সেই স্মারকটি যে জমির ওপর অবস্থিত, তার মালিকানা বা অধিগ্রহণ বাধ্যতামূলক নয়। 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' (ASI)-র মূল লক্ষ্য হ’ল AMASR আইন, ১৯৫৮ এবং এর অধীনে প্রণীত ১৯৫৯ সালের বিধিনিয়ম মেনে সংরক্ষিত স্মৃতিসৌধগুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা। যেখানেই জবরদখল বা অননুমোদিত কার্যকলাপ নজরে আসে, সেখানেই AMASR আইন, ১৯৫৮ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
ASI সংরক্ষিত স্মৃতিসৌধ ও স্থানগুলির সীমানা সংক্রান্ত জরিপ, জিও-রেফারেন্সিং এবং ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করেছে এবং সেই তথ্য 'ভুবন পোর্টাল'-এ আপলোড করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্য সরকার ও রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে, যেখানে প্রয়োজন সেখানে এই তথ্যগুলি রাজ্যের ভূমি রেকর্ডের সঙ্গে সংযুক্ত করার কাজও করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে মোট ১৫টি সংরক্ষিত স্মৃতিসৌধ জবরদখলের খবর পাওয়া গেছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানিয়েছেন।
SC/SD/SB
(रिलीज़ आईडी: 2298944)
आगंतुक पटल : 11