PIB Backgrounder
ভারতের কৃষি ও সহযোগী ক্ষেত্রের নতুন যুগ
प्रविष्टि तिथि:
12 AUG 2026 5:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ আগস্ট ২০২৬
বিকাশ, স্থিতিস্থাপকতা ও খাদ্য নিরাপত্তার পথে
কৃষিতে রূপান্তরের গতি
ভারতের কৃষি ও সহযোগী ক্ষেত্রগুলি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকদের জন্য আরও শক্তিশালী সহায়তা ব্যবস্থা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির মাধ্যমে এই পরিবর্তন ঘটছে। ভারতের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। দেশের প্রায় ৪৬.১ শতাংশ কর্মশক্তির জীবিকার সঙ্গে কৃষি যুক্ত। পশুপালন ও মৎস্য ক্ষেত্র ৫-৬ শতাংশের স্থিতিশীল বৃদ্ধি বজায় রেখেছে। এর ফলে গ্রামীণ আয় শক্তিশালী হয়েছে এবং কৃষিতে বৈচিত্র্য এসেছে। গত এক দশকে ধারাবাহিক নীতি-উদ্যোগের মাধ্যমে ঋণ, বিমা এবং বাজারে প্রবেশাধিকার উন্নত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও দ্রুত বেড়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ, সমবায়, পশুপালন, দুগ্ধ ও মৎস্য ক্ষেত্রে ক্রমবর্ধমান বিনিয়োগ কৃষির মূল্যশৃঙ্খল জুড়ে মূল্য সংযোজন, আয়ের বৈচিত্র্য এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে।
কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা
কৃষি ও সহযোগী ক্ষেত্রের GVA ২০১৪-১৫ সালে ₹২০.৯৪ লক্ষ কোটি থেকে বেড়ে ২০২৫-২৬ সালে আনুমানিক ₹৫২.০৮ লক্ষ কোটি হয়েছে।
কৃষি ও কৃষক কল্যাণ দফতরের বাজেট বরাদ্দ ২০১৩-১৪ সালে ₹২৭,৬৬৩ কোটি থেকে বেড়ে ২০২৬-২৭ সালে ₹১,৪০,৫২৮.৭৮ কোটি হয়েছে।
আরও বেশি উৎপাদনের পথে
মোট খাদ্যশস্য উৎপাদন ২০১৩-১৪ সালে ২৬৫.০৫ মিলিয়ন টন থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৩৭৬.৫৬ মিলিয়ন টনে পৌঁছেছে (তৃতীয় অগ্রিম হিসাব)।
উদ্যানপালন উৎপাদন ২০১৩-১৪ সালে ২৮০.৭০ মিলিয়ন টন থেকে বেড়ে ২০২৫-২৬ সালে প্রায় ৩৭৭.৭৮ মিলিয়ন টনে পৌঁছেছে (দ্বিতীয় অগ্রিম হিসাব)।
তৈলবীজ উৎপাদন ২০১৪-১৫ সালে ২৭.৫১ মিলিয়ন টন থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৪৩.০৬ মিলিয়ন টনে পৌঁছেছে (তৃতীয় অগ্রিম হিসাব)।
কৃষকদের জীবিকা সুরক্ষিত করা
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN)
এই প্রকল্পের আওতায় ২৩টি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ₹৪.৪৭ লক্ষ কোটিরও বেশি স্থানান্তর করা হয়েছে।
২৩তম কিস্তিতে ৯.৪৯ কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। ₹১৮,৯৮৪ কোটিরও বেশি অর্থ ছাড়া হয়েছে।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)
২০১৬-১৭ সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে ৯২.৪৬ কোটিরও বেশি কৃষক আবেদন বিমার আওতায় এসেছে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ₹১.৯৬ লক্ষ কোটি মূল্যের দাবি মেটানো হয়েছে। এর ফলে প্রায় ২৪.৩১ কোটি কৃষক উপকৃত হয়েছেন।
ন্যূনতম সহায়ক মূল্য (MSP)
২০০৪-২০১৪ সময়কালে মোট সংগ্রহ ৬৯৮.৭ মিলিয়ন টন থেকে বেড়ে ২০১৪-২০২৬ সময়কালে ১,২২৯.২ মিলিয়ন টনে পৌঁছেছে।
২০০৪-২০১৪ সময়কালে মোট MSP-এর মূল্য ₹৭.৪১ লক্ষ কোটি থেকে বেড়ে ২০১৪-২০২৬ সময়কালে ₹২৬.৩২ লক্ষ কোটি হয়েছে (ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত)।
ধানের (গ্রেড A) MSP ২০১৪-১৫ সালে প্রতি কুইন্টাল ₹১,৪০০ থেকে বেড়ে ২০২৬-২৭ সালে ₹২,৪৬১ হয়েছে।
গমের MSP বা ন্যূনতম সহায়ক মূল্য ২০১৪-১৫ সালে প্রতি কুইন্টাল ₹১,৪০০ থেকে বেড়ে ২০২৬-২৭ সালে ₹২,৫৮৫ হয়েছে।
কিষাণ ক্রেডিট কার্ড (KCC) প্রকল্প
এ বছর ৩ আগস্ট পর্যন্ত,
২০২৫-২৬ সালে দেশে ৭.২৮ কোটি কিষাণ ক্রেডিট কার্ড (KCC) অ্যাকাউন্ট চালু ছিল।
কিষাণ ক্রেডিট কার্ড (KCC) প্রকল্পের আওতায় বকেয়া ঋণের পরিমাণ ছিল ₹১০.০৮ লক্ষ কোটি।
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PMKMY)
এ বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ২৪.৯৬ লক্ষ কৃষক এই প্রকল্পে নথিভুক্ত হয়েছেন।
স্থায়ী কৃষির পথে
মৃত্তিকা স্বাস্থ্য কার্ড (SHC) প্রকল্প
এ বছর জুলাই মাস পর্যন্ত ২৬.০৯ কোটি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও, ৭০,০০২-এরও বেশি কৃষি সখীকে মৃত্তিকার স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং কৃষিকাজে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা (PKVY)
প্রকল্পটি চালুর পর থেকে (জুন ২০২৬ পর্যন্ত) ১৮.৯৩ লক্ষ হেক্টর এলাকা এর আওতায় এসেছে। এর ফলে, ৩৩.৬৩ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।
উত্তর-পূর্বাঞ্চলের জন্য মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট (MOVCDNER)
প্রকল্পটি চালুর পর থেকে (৩০ জুন ২০২৬ পর্যন্ত) ২.৩৬ লক্ষ হেক্টর জমি জৈব কৃষির আওতায় এসেছে। এর ফলে, ২.৭৪ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।
ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং (NMNF)
২০২৫-২৬ অর্থবর্ষে এই মিশনের আওতায় ১৮,৮৯৩টি ক্লাস্টার গড়ে তোলা হয়েছে। এর আওতায় ১০.৩২ লক্ষ হেক্টর জমি এবং ২০.৯৩ লক্ষ কৃষক রয়েছেন।
মোট ৩৩.৮৯ লক্ষ কৃষককে প্রাকৃতিক কৃষি সম্পর্কে সচেতন করা হয়েছে।
ন্যাচারাল ফার্মিং সার্টিফিকেশন সিস্টেম (NFCS)-এর আওতায় ২২.৪৭ লক্ষেরও বেশি কৃষক নথিভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪.৪৩ লক্ষেরও বেশি কৃষককে শংসাপত্র দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান (PM-KUSUM)
এ বছর ২ আগস্ট পর্যন্ত,
কৃষিকাজের জন্য প্রায় ১১.৪৯ লক্ষ অফ-গ্রিড সৌর পাম্প স্থাপন করা হয়েছে।
ফিডার-স্তরের সৌরীকরণের মাধ্যমে ১৫.৮৯ লক্ষেরও বেশি কৃষি পাম্পের আওতায় এসেছে।
কৃষকদের জমিতে প্রায় ১,৭২৬ মেগাওয়াট বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপন করা হয়েছে।
দেশজুড়ে ২১.৭৭ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন।
সকলের জন্য খাদ্য নিশ্চিত করা
এ বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর আওতায় নির্ধারিত ৮১.৩৫ কোটি মানুষের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দেওয়ার জন্য ৮০.৫৬ কোটি মানুষকে চিহ্নিত করেছে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে NFSA-এর আওতায় প্রায় ৭৯.৮ কোটি সুবিধাভোগী রয়েছেন।
PDS-এ স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে রেশন পরিবহণ ও ব্যবস্থাপনার সহায়তা সংক্রান্ত SARTHAK PDS প্রকল্পের আওতায় আগামী ৫ বছরে কেন্দ্র ₹২৫,৫৩০ কোটি ব্যয় করবে।
NFSA-এর আওতায় ৮১.৩৫ কোটি মানুষের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এই প্রকল্প কাজ করবে।
সমবায় ও FPO-র মাধ্যমে শক্তিশালী গ্রামীণ প্রতিষ্ঠান গড়ে তোলা
এ বছর জুলাই মাস পর্যন্ত দেশে ১০,০০০টি কৃষক উৎপাদক সংগঠন (FPO) নথিভুক্ত হয়েছে।
প্রসঙ্গত, ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৯,৬৩০টি প্রাথমিক কৃষি ঋণ সমিতি (PACS)-কে কম্পিউটারাইজেশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এ বছর ৫ আগস্ট পর্যন্ত ৬৩,৭০৭টি PACS-কে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP)-ভিত্তিক জাতীয় সফটওয়্যারে যুক্ত করা হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট (e-NAM)
এ বছর জুন মাস পর্যন্ত ১,৬৫৬টি মান্ডি e-NAM-এর সঙ্গে যুক্ত হয়েছে।
e-NAM-এ ১.৮৯ কোটি কৃষক এবং ২.৭৮ লক্ষ ব্যবসায়ী নথিভুক্ত হয়েছেন।
এগ্রিকালচারাল মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার (AMI) বা কৃষি বিপণন পরিকাঠামো
এ বছর জুলাই পর্যন্ত গত ১০ বছরে ৩৬৯.১৮ লক্ষ মেট্রিক টন (LMT) ধারণক্ষমতাসম্পন্ন ১২,৩৫৩টি মজুত পরিকাঠামো প্রকল্প অনুমোদিত হয়েছে।
এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (AIF) বা কৃষি পরিকাঠামোমূলক তহবিল
মোট ১৮,৮৯৩টি গুদাম, ৩,১১০টি কোল্ড স্টোর বা হিমঘর/কোল্ড চেন বা হিম শৃঙ্খল প্রকল্প এবং ২,১০৫টি সমন্বিত প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়াকরণ ইউনিটকে সুদে ভর্তুকি সহায়তা দেওয়া হয়েছে।
খাদ্য প্রক্রিয়াকরণে সংস্কার
খাদ্য প্রক্রিয়াকরণে বর্ধিত আর্থিক সহায়তা
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের বাজেট বরাদ্দ ২০১৪-১৫ সালে ₹৭৮৫.৮৬ কোটি থেকে বেড়ে ২০২৬-২৭ সালে ₹৪,০৬৪ কোটি হয়েছে।
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য উৎপাদন-সংযুক্ত উৎসাহ প্রকল্প (PLISFPI)
২০২৬ সালের জুন পর্যন্ত ₹৩,২৭১.৪৪ কোটি মূল্যের উৎসাহভাতা বিতরণ করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় করা বিনিয়োগের ফলে, প্রতি বছর ৩৪ লক্ষ মেট্রিক টন খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা তৈরি হয়েছে।
PLI-এর আওতাভুক্ত পণ্যের বিক্রি ২০১৯-২০ অর্থবর্ষে ₹৫৮,৭৫৮ কোটি থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ₹১,০৮,৮৫৪ কোটি হয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা যোজনা (PMKSY)
এ বছর জুন পর্যন্ত ১,২৫৬টি প্রকল্প, যার মধ্যে ফসল কাটার পরবর্তী পরিকাঠামো এবং প্রক্রিয়াকরণ পরিকাঠামো রয়েছে, সম্পূর্ণ হয়েছে অথবা চালু রয়েছে। এর ফলে, প্রায় ৩৭.৭৬ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন।
প্রতি বছর ২৯৪.২১ লক্ষ মেট্রিক টন (LMT) প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ ক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে দেশজুড়ে ৯.১৬ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
ভারতীয় কৃষিকে বিশ্বের সঙ্গে যুক্ত করা
কৃষিপণ্যের রফতানির মূল্য ২০১৪-১৫ সালে ৩২.০৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৫৪.৭০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃদ্ধি প্রায় ৭০.৫ শতাংশ।
প্রক্রিয়াজাত খাদ্য রফতানির অংশ ২০১৪-১৫ সালে ১৩.৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ২০.৪ শতাংশ হয়েছে। বৃদ্ধি প্রায় ৪৯ শতাংশ।
কৃষকের দোরগোড়ায় প্রযুক্তি
ডিজিটাল কৃষি মিশনের আওতায়,
এ বছর ৩ আগস্ট পর্যন্ত-
দেশজুড়ে ১০.৩১ কোটিরও বেশি কৃষক ID তৈরি হয়েছে। এছাড়া, রবি ২০২৫-২৬ মরশুমে ৬৪৮টি জেলায় ডিজিটাল ক্রপ সার্ভে (DCS) পরিচালিত হয়েছে। দেশের ৩১.৩ কোটিরও বেশি প্লট এই সমীক্ষার আওতায় এসেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর উদ্যোগ
ন্যাশনাল পেস্ট সার্ভেইল্যান্স সিস্টেম (NPSS): ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১০,০০০-এরও বেশি সম্প্রসারণ কর্মী এই প্রযুক্তি ব্যবহার করছেন। এটি ৪৩৬টি ক্ষতিকর পোকামাকরের মাধ্যমে আক্রান্ত ৭৩টি ফসলের ক্ষেত্রে সহায়তা দিচ্ছে।
ভারতবিস্তার: ২০২৬ সালের জুলাই পর্যন্ত এই মঞ্চ ৩ লক্ষেরও বেশি কৃষকের কাছে পৌঁছেছে এবং ৭২ লক্ষেরও বেশি কৃষকের প্রশ্নের উত্তর দিয়েছে।
জ্ঞানের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন
কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK)
এ বছর জুন মাস পর্যন্ত,
ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (ICAR) দেশে ৭৩১টি KVK প্রতিষ্ঠা করেছে।
২০২১-২২ থেকে ২০২৩-২৪ সময়কালে প্রায় ৫৮.০২ লক্ষ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ১০ মাসে আরও ১৮.৫৬ লক্ষ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কৃষিতে বৈচিত্র্য এবং সহযোগী ক্ষেত্রের বিকাশ
গ্রামীণ অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি পশুপালন ও দুগ্ধ
২০১৪-১৫ সাল থেকে পশুপালন ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধি বৃদ্ধির হার (CAGR) ১২.৭৭ শতাংশ।
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ পশুপালন ও দুগ্ধ দফতরের জন্য ₹৬,১৫৩.৪৬ কোটি বরাদ্দ করা হয়েছে।
দেশী এবং অ-বর্ণনির্দিষ্ট গবাদি পশুর উৎপাদনশীলতা ২০১৪-১৫ সালে প্রতি পশু প্রতি বছরে ৯২৭ কিলোগ্রাম থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১,৩৪৩.২ কিলোগ্রামে এসে পৌঁছেছে।
মহিষের উৎপাদনশীলতা ২০১৪-১৫ সালে প্রতি পশু প্রতি বছরে ১,৮৮০ কিলোগ্রাম থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ২,৩৬৫.২ কিলোগ্রামে পৌঁছেছে।
গবাদি পশুর গড় দুধ উৎপাদনশীলতা ২০১৪-১৫ সালে প্রতি পশু প্রতি বছরে ১,৬৪৮ কিলোগ্রাম থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ২,২৫১ কিলোগ্রামে পৌঁছেছে।
মৎস্য পরিকাঠামো, বাজারে প্রবেশাধিকার এবং ঋণ সহায়তা শক্তিশালী করা
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ ব্লু রেভোলিউশন বা নীল বিপ্লবের উদ্যোগের আওতায় মৎস্য ক্ষেত্রের জন্য রেকর্ড ₹২,৭৬১.৮০ কোটি বরাদ্দ করা হয়েছে।
মৎস্য উৎপাদন ২০১৩-১৪ অর্থবর্ষে ৯৫.৭৯ লক্ষ টন থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১৯৭.৭৫ লক্ষ টনে পৌঁছেছে।
সামুদ্রিক খাদ্য রফতানি ২০১৩-১৪ সালে ৩.৬৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৫-২৬ সালে প্রায় ৮.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মৎস্য পরিকাঠামো এবং বাজারে প্রবেশাধিকার
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা (PMMSY)
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ ₹২,৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে।
এ বছর এপ্রিল মাস পর্যন্ত অনুমোদিত গুরুত্বপূর্ণ কার্যক্রম:
মোট ২৮,৪৮৯টি মাছ পরিবহণ ও ব্যবস্থাপনা ইউনিট।
মোট ১,৩৯৪টি জীবন্ত মাছ বিক্রয় ইউনিট, ৬,০১৮টি মাছের কিয়স্ক এবং ১১৭টি মাছের খুচরো বাজার।
মোট ৭৭৫টি কোল্ড স্টোরেজ বা হিমঘর ও বরফ কারখানা এবং ২৪টি পাইকারি মাছের বাজার।
মৎস্য ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ঋণ সহায়তা
কিষাণ ক্রেডিট কার্ড (KCC)-এর আওতায় ৬.৮৩ লক্ষ আবেদন উপলব্ধ হয়েছে। এর মধ্যে ৬.৭৭ লক্ষ আবেদন গ্রহণ করা হয়েছে। ৪.৮২ লক্ষ আবেদন অনুমোদিত হয়েছে। ২০২৬ সালের গোড়ার দিকে এই পরিসংখ্যান চাহিদাকে ঋণপ্রাপ্তিতে রূপান্তরের উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে।
KCC-র সুবিধা ৪.৩৯ লক্ষ মৎস্যজীবীর কাছে পৌঁছেছে। ৩৩ লক্ষ সুবিধাভোগীকে বিমার আওতায় আনা হয়েছে। মৎস্য আহরণ বন্ধ থাকার সময় প্রতি বছর গড়ে ৭.৪৪ লক্ষ মৎস্যজীবী পরিবার জীবিকা সহায়তা পেয়েছে।
পরিকাঠামো ও উদ্যোগের মাধ্যমে পশুপালন ক্ষেত্রকে শক্তিশালী করা
ন্যাশনাল লাইভস্টক মিশন
এ বছর ৪ আগস্ট পর্যন্ত-
মুরগি, ভেড়া, ছাগল, শূকর, উট, ঘোড়া এবং গাধার প্রজনন বৃদ্ধির জন্য ৪,০৮৪টি ফার্ম অনুমোদিত হয়েছে।
বস্তুত, ১.৬১ লক্ষ মেট্রিক টন উন্নত মানের পশুখাদ্য বীজ উৎপাদন করা হয়েছে।
ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় উদ্যোগ উন্নয়ন কর্মসূচি:
এ বছর ১১ আগস্ট পর্যন্ত-
মোট ৪,৩২১টি প্রকল্প অনুমোদিত হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের পরিমাণ ₹২,৯৪৮.৬৮ কোটি। অনুমোদিত ভর্তুকির পরিমাণ ₹১,৩৮৬.১৮ কোটি।
অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড (AHIDF) বা পশু প্রতিপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল
এ বছর ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৪১৮ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ ক্ষমতা এবং মূল্য সংযোজন ক্ষমতাসম্পন্ন প্রকল্প অনুমোদিত হয়েছে।
ভারত পশুধন
এ বছর ৬ আগস্ট পর্যন্ত-
নথিভুক্ত পশুপালকের সংখ্যা: ৯.৮৪ কোটি
পশু আধার জারি: ৩৮.৫৩ কোটিরও বেশি
সমস্ত ধরনের টিকাকরণ: ১৬৮.৬৭ কোটি
ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট (NPDD)
এ বছর জুন মাস পর্যন্ত,
উল্লেখ্য, ৩৬,৬১১টি নতুন দুগ্ধ সমবায় সমিতি গড়ে তোলা হয়েছে।
প্রসঙ্গত, ৩৪,৫৫৭টি গ্রাম-স্তরের দুগ্ধ সমবায় সমিতিকে শক্তিশালী করা হয়েছে।
প্রতিদিন ১৬৮ লক্ষ লিটার দুধ শীতলীকরণের ক্ষমতা তৈরি হয়েছে।
মোট ৭৬,৭৪৮টি দুধের গুণমান পরীক্ষার যন্ত্র বিতরণ করা হয়েছে।
পশুর প্রজনন, উৎপাদনশীলতা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি
এ বছর ৪ আগস্ট পর্যন্ত RGM-এর আওতায় গ্রামীণ ভারতে মোট ৪৭,৬৮৭ জনকে মাল্টি-পারপাস আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টেকনিশিয়ান (MAITRI)-হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ২৪টি IVF ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে, ৪৮টি সিমেন স্টেশন অনুমোদন করা হয়েছে এবং ২৮টি বাছুর পালনের কেন্দ্র অনুমোদিত হয়েছে।
গত পাঁচ বছরে নেশনওয়াইড আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রোগ্রামের আওতায় ১৭.২৭ কোটিরও বেশি কৃত্রিম প্রজনন করা হয়েছে। এর ফলে, প্রায় ৫.৯৮ কোটি কৃষক উপকৃত হয়েছেন।
অ্যাক্সিলারেটেড ব্রিড ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম
এ বছর ৪ আগস্ট পর্যন্ত ৭,৯৫৯টি ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছে, ১,৬৬৬টি গর্ভধারণ নিশ্চিত হয়েছে এবং ১,২২৩টি বাছুর জন্ম নিয়েছে। এর মধ্যে ১,১৪২টি বাছুর স্ত্রী।
পশুর স্বাস্থ্য ও ঝুঁকি মোকাবিলা মজবুত করা
পশুপালনের উৎপাদনশীলতা এবং আয়ের স্থায়িত্ব রোগ নিয়ন্ত্রণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর আওতায়:
ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (NADCP)
২০২৬ সালের মার্চ পর্যন্ত ১৩২.৪৯ কোটি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (FMD) টিকার ডোজ দেওয়া হয়েছে।
ব্রুসেলোসিস নিয়ন্ত্রণ কর্মসূচি
এ বছর মার্চ মাস পর্যন্ত প্রকল্পটি চালু হওয়ার পর থেকে দেশে ৪-৮ মাস বয়সী ৩.১৭ কোটি গবাদি পশুর ক্ষেত্রে স্ত্রী বাছুরকে ব্রুসেলোসিসের টিকা দেওয়া হয়েছে। শুধুমাত্র গত পাঁচ বছরে ব্রুসেলোসিস প্রতিরোধ এবং পশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য যোগ্য স্ত্রী বাছুরদের ২৯৬.৭৪ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।
মোবাইল ভেটেরিনারি ইউনিট (MVUs)
এ বছর জুলাই মাস পর্যন্ত ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪,০১৯টি MVU চালু রয়েছে। ১৯৬২ টোল-ফ্রি নম্বরের মাধ্যমে বাড়ির দোরগোড়ায় পশু চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
এর ফলে, ১১৯.৭৭ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন এবং ২৪৫.০৫ লক্ষ পশুর চিকিৎসা হয়েছে। কৃষকদের আস্থাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং পশুপালন ক্ষেত্রকে একটি কার্যকর উদ্যোগ হিসাবে শক্তিশালী করতে সহায়তা করেছে।
তথ্যসূত্র
Cabinet
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292437®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265788
Ministry of Agriculture and Farmers Welfare
https://agriwelfare.gov.in/Documents/DAFW_AnnualReport_2025_26_En.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237739®=48&lang=2
https://agriwelfare.gov.in/en/StatHortEst
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2260618®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290633®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2289031®=48&lang=2
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU1656_xhexVu.pdf?source=pqals
https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU360_kN0h0R.pdf?source=lsapps
https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU247_t4SFGX.pdf?source=lsapps
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239788®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2296209®=3&lang=1
https://icar.org.in/en/krishi-vigyan-kendras-kvks
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AS450_OAibYg.pdf?source=pqals
Ministry of Finance
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2293813®=6&lang=1
Ministry of Consumer Affairs, Food & Public Distribution
https://sansad.in/getFile/annex/270/AS119_uIoKD9.pdf?source=pqars
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210211
Ministry of Chemicals and Fertilizers
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294268®=48&lang=2
Ministry of Cooperation
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291125®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294906®=1&lang=1
Ministry of Commerce and Industry
https://agriexchange.apeda.gov.in/India/ExportAnalyticalReport/Index
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267484
Ministry of Food Processing Industries
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291793®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291794®=48&lang=2
Ministry of Fisheries, Animal Husbandry & Dairying
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294181®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247627®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264535®=3&lang=1
htts://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290496®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291173®=48&lang=2https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291173®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2290431®=1&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286991®=48&lang=2
https://dahd.gov.in/sites/default/files/2026-04/AnnualReport2025-26.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244326®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2294737®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241795®=6&lang=1
https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU2579_owNrz4.pdf?source=lsapps
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212290®=48&lang=2
https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU2579_owNrz4.pdf?source=lsapps
Bharat Pashudhan
National Livestock Mission
AS349_IOMzfo.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287675®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2293813®=6&lang=1
Annual Report - 2- ch 1-3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213532®=3&lang=1
PIB Backgrounder
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269182®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288740
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293256
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278422®=3&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157597&ModuleId=3®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234117®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269182®=48&lang=1
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/apr/doc202646840201.pdf
The New Era of Indian Agriculture and Allied Sectors
****
SSS/SS........
(रिलीज़ आईडी: 2298776)
आगंतुक पटल : 5