PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ভারতে পরিকাঠামোমূলক রূপান্তর

प्रविष्टि तिथि: 12 AUG 2026 6:48PM by PIB Kolkata

১২ আগস্ট, ২০২৬

 

বৃদ্ধির ভিত্তি নির্মাণ

বিগত ১২ বছরে ভারতের পরিকাঠামো ক্ষেত্রে এক বিশাল রূপান্তর ঘটেছে। পরিবহন ও লজিস্টিকস বা সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে আবাসন ও জল সরবরাহ—পরিকাঠামো উন্নয়ন একটি সমন্বিত পরিকল্পনার দিকে এগিয়ে গেছে। এটি সংযোগকে শক্তিশালী করেছে, নিত্যপ্রয়োজনীয় পরিষেবা পৌঁছানোর সুবিধা বাড়িয়েছে এবং অর্থনৈতিক বৃদ্ধির ভিত্তি তৈরি করেছে। সরকারি মূলধনী ব্যয় ২০১৪-১৫ অর্থবর্ষে প্রায় ২ লক্ষ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬-২৭ অর্থবর্ষে ১২.২ লক্ষ কোটি টাকা হয়েছে, যা এই অগ্রগতিকে ত্বরান্বিত করেছে।

রেল গতিশীলতার নতুন যুগ

ভারতীয় রেলওয়ে দ্রুততর, নিরাপদ এবং আরও আধুনিকতার দিকে এগিয়ে চলেছে। বৈদ্যুতিকীকরণ, উন্নত সুরক্ষা ব্যবস্থা, উচ্চগতির রেল এবং নতুন প্রজন্মের ট্রেন রেল নেটওয়ার্কের রূপান্তর ঘটাচ্ছে।

* রেল বাজেট ২০১৪-১৫ সালের ৩২,০০০ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬-২৭ অর্থবর্ষে ২.৭৮ লাখ কোটি টাকা হয়েছে।
* ২০১৪ সালের আগে রেলের বৈদ্যুতিকীকরণ ছিল প্রায় ২০%, যা ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে বেড়ে ৯৯.৬%-এ পৌঁছেছে।
* মোট ১৬২টি বন্দে ভারত, দুটি বন্দে ভারত স্লিপার পরিষেবা এবং ৭২টি অমৃত ভারত পরিষেবা সংযোগ ও ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করেছে।
* এ বছর জুলাই মাস পর্যন্ত ২,৬৩৩ কিলোমিটারে 'কবচ সংস্করণ ৪.০' চালু করা হয়েছে।
* মুম্বই-আহমেদাবাদ উচ্চগতির রেল করিডোর ৫০৮ কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে, যার গতি প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।
* অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত ১,৩৪০টি স্টেশনের মধ্যে ২০২৬ সালের ১৮ জুলাই পর্যন্ত ২৬১টি স্টেশনের পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছে।
* এ বছর জুলাই মাসে দেশে প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ফুয়েল সেল ট্রেন চালু হয়েছে। এটি একটি ১০ কোচের ট্রেন, যার যাত্রী ধারণক্ষমতা প্রায় ২,৬০০ এবং এটি জিন্দ-সোনিপত সেকশনে চলছে। এটি বাইরে থেকে বিদ্যুৎ না নিয়েই ভেতরে তৈরি জলীয় বাষ্প ও তাপের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে।

সংযোগকারী সড়ক ও জাতীয় সড়ক

একটি বিস্তৃত ও অধিক সক্ষম সড়ক নেটওয়ার্ক বিভিন্ন অঞ্চলকে আরও কাছে নিয়ে আসতে পেরেছে। জাতীয় সড়ক, গ্রামীণ সড়ক এবং প্রধান করিডোরগুলির বিস্তার পণ্য ও মানুষের যাতায়াত সুগম করছে।

* ৬৩.৭৩ লক্ষ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক নিয়ে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।
* ২০১৪ অর্থবর্ষে জাতীয় সড়কের দৈর্ঘ্য ছিল ৯১,২৮৭ কিলোমিটার, যা ২০২৬ সালের মার্চ মাসে প্রায় ৬১% বৃদ্ধি পেয়ে ১,৪৬,৫৭২ কিলোমিটার হয়েছে।
* চার বা ততোধিক লেনের জাতীয় সড়কের দৈর্ঘ্য ২০১৪ সালের ১৮,৩৭১ কিলোমিটার থেকে বেড়ে ৪৫,৫১৬ কিলোমিটার হয়েছে।
* প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ২০০০-২০১৪ সময়কালে সড়কের দৈর্ঘ্য ৩.৮৬ লাখ কিলোমিটার থেকে বেড়ে ২০১৪-২০২৬ সময়কালে ৪.১১ লাখ কিলোমিটার হয়েছে। ২০২৯ সালের মধ্যে অবশিষ্ট ২৫,০০০টি বিচ্ছিন্ন বসতিকে সড়ক সংযোগের আওতায় আনার লক্ষ্যে সেপ্টেম্বর ২০২৪ থেকে PMGSY-IV চালু করা হয়েছে।
* ভারতমালা প্রকল্পের অধীনে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ২২,৫৯০ কিলোমিটার সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে।

সেতু এবং সুড়ঙ্গ: প্রকৌশলের নতুন দিগন্ত

প্রকৌশলগত উদ্ভাবন ভারতের সবচেয়ে কঠিন ভৌগোলিক প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করতে সাহায্য করছে। এই প্রকল্পগুলি দুর্গম অঞ্চলে নতুন পথ উন্মোচন করছে।

* *চেনাব সেতু (২০২৫):* এটি চেনাব নদীর ৩৫৯ মিটার ওপরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ বা খিলান সেতু; ১,৩১৫ মিটার ইস্পাতের এই কাঠামোটি জম্মু-শ্রীনগর সংযোগকে শক্তিশালী করছে।

* *অঞ্জি খড় সেতু (২০২৫):* জম্মু ও কাশ্মীরে অবস্থিত ভারতের প্রথম কেবল-স্টেইড (তারের ওপর ঝুলন্ত) রেলওয়ে সেতু।

* *পাম্বান সেতু (২০২৫):* রামেশ্বরমকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী ভারতের প্রথম উলম্বভাবে ওঠানামা করতে সক্ষম (ভার্টিকাল-লিফ্ট) রেলওয়ে সামুদ্রিক সেতু; ২.০৭ কিলোমিটার দীর্ঘ এই সেতুর মাঝের ৭২.৫ মিটার অংশটি উল্লম্বভাবে ওঠানামা করতে পারে।

* *জেড-মোড় / সোনামার্গ সুড়ঙ্গ (২০২৫):* ১২ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি জম্মু ও কাশ্মীরের ধস-প্রবণ অঞ্চলে সব ঋতুতে যাতায়াতের সুবিধা দেয়, যেটি লাদাখের দিকে যাতায়াতকে সহজ করেছে।

* *সুদর্শন সেতু (২০২৪):* ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি গুজরাটের ওখাকে ভেট দ্বারকার সঙ্গে যুক্ত করেছে।

* *অটল সুড়ঙ্গ (২০২০):* ১০,০০০ ফুটের ওপরে অবস্থিত ৯.০২ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম হাইওয়ে সুড়ঙ্গ, যেটি মানালি ও লাহুল-স্পিতিকে যুক্ত করে।

* *ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সুড়ঙ্গ (২০১৭):* জম্মু ও শ্রীনগরের মধ্যে ৯ কিলোমিটার দীর্ঘ সর্বকালের উপযোগী সুড়ঙ্গ, যেটি ভ্রমণের সময় প্রায় ২ ঘণ্টা কমিয়ে দিয়েছে।

দেশীয় বিমান চলাচল ও আঞ্চলিক আকাশপথে প্রবেশগম্যতা

আকাশপথে সংযোগ এখন আরও বেশি শহর, নগর ও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে। বিমানবন্দরের প্রসার, উড়ান (UDAN) রুট এবং ডিজিটাল যাত্রী পরিষেবা সারা দেশে বিমান ভ্রমণকে আরও সহজলভ্য করে তুলছে।

* ২০২৬ সালের ১৫ জুলাই পর্যন্ত উড়ান (UDAN) প্রকল্পের মাধ্যমে ৬৭৯টি রুটে ৯৫টি বিমানবন্দর, হেলিপোর্ট ও ওয়াটার অ্যারোড্রোম যুক্ত হয়েছে, যার ফলে ১.৬৮ কোটিরও বেশি যাত্রী উপকৃত হয়েছেন।
* কার্যকরী বিমানবন্দরের সংখ্যা ২০১৪ সালের ৭৪টি থেকে বেড়ে ২০২৬ সালের জুলাই মাসে ১৬৫টিতে দাঁড়িয়েছে।
* ২০১৪ সালের পর ২৫টি গ্রীনফিল্ড বিমানবন্দর অনুমোদন করা হয়েছে।
মোট ৩৮টি বিমানবন্দরে ডিজিযাত্রা (Digi Yatra) চালু রয়েছে। ২.৪ কোটিরও বেশি ডাউনলোড-সহ এই অ্যাপটি ১০ কোটিরও বেশি যাত্রায় সহায়তা করেছে।
* ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষের জন্য ২০২৬ সালের মার্চ মাসে সংশোধিত 'উড়ান' অনুমোদিত হয়েছে, যার বরাদ্দ ২৮,৮৪০ কোটি টাকা। এর অধীনে শেষ প্রান্তের আঞ্চলিক বিমান সংযোগ সুদৃঢ় করতে ১০০টি নতুন বিমানবন্দর এবং ২০০টি আধুনিক হেলিপ্যাডের পরিকল্পনা করা হয়েছে।

মেট্রো: নগর গণপরিবহনের উত্থান

ভারতের নগর গতিশীলতা নেটওয়ার্কের পরিধি ও সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। মেট্রো সংযোগ এখন আরও বেশি শহরে বিস্তৃত, পাশাপাশি, উদ্ভাবনী ব্যবস্থাগুলি নগর পরিবহনে নতুন সম্ভাবনার পথ খুলে দিচ্ছে।

* মেট্রো নেটওয়ার্ক ২০১৪ সালের ২৪৮ কিলোমিটার থেকে বেড়ে ২০২৬ সালে ১,১৫৫ কিলোমিটারের বেশি বিস্তৃত হয়েছে।
* মেট্রো সংযোগযুক্ত শহরের সংখ্যা পাঁচটি থেকে বেড়ে ২৬টি হয়েছে এবং দৈনিক যাত্রী সংখ্যা ১.১৫ কোটি অতিক্রম করেছে।
* কলকাতা ২০২৪ সালে ভারতের প্রথম জলের তলদেশে মেট্রো সুড়ঙ্গ চালু করেছে।
* কোচি ২০২১ সালের ডিসেম্বরে প্রথম বোট চালু করার মাধ্যমে ভারতের প্রথম 'ওয়াটার মেট্রো' ব্যবস্থা চালু করেছে।

ভারতের সামুদ্রিক গতিশীলতা

ক্রমবর্ধমান অর্থনীতি ও প্রসারমান বাণিজ্যকে সহায়তা করতে ভারত তার সামুদ্রিক ভিত্তি সুদৃঢ় করছে। বন্দর, জলপথ এবং সামুদ্রিক পরিকাঠামোয় বিনিয়োগ একটি সক্ষম ও সমন্বিত ব্যবস্থা তৈরি করছে।

* প্রধান বন্দরগুলির পণ্য পরিবহনের ক্ষমতা ২০১৪ সালের ৮৭৩ MMTPA থেকে প্রায় দ্বিগুণ হয়ে ২০২৬ সালে ১,৭২৮ MMTPA হয়েছে।
* ২০২৫-২৬ সালে জাহাজের টার্ন-অ্যারাউন্ড সময় ৯৪ ঘণ্টা থেকে কমে ৪৮.৮ ঘণ্টায় নেমে এসেছে।
* প্রধান বন্দরগুলি ২০১৪-১৫ অর্থবর্ষে ৫৮১ MT পণ্য পরিবহন করেছিল, যা ২০২৫-২৬ অর্থবর্ষে বেড়ে ৯১৫.১৭ MT হয়েছে।
* সাগরমালা কর্মসূচি বন্দরভিত্তিক উন্নয়ন, উপকূলীয় সংযোগ এবং লজিস্টিকসের একত্রীকরণকে শক্তিশালী করেছে।
* জাতীয় জলপথের সংখ্যা ২০১৪ সালের পাঁচটি থেকে বেড়ে ২০২৬ সালে ১১১টি হয়েছে, যার মধ্যে ৩২টি চালু রয়েছে।
* ভারত ২০২৫ সালে বিশ্বের পয়লা নম্বর জাহাজ পুনর্ব্যবহারকারী (জাহাজ ভাঙা) দেশ হয়ে ওঠে। আন্তর্জাতিক বাজারে অংশীদারিত্ব ২০২৪ সালের ৩০.১% থেকে বেড়ে ২০২৫ সালে ৩৫.৪%-এ এসে পৌঁছেছে। এটি ২.৯৯ মিলিয়ন গ্রস টন (GT) পুনর্ব্যবহার করেছে, যা ২০২৪ সালের ১.৮৬ মিলিয়ন GT-এর চেয়ে প্রায় ৬০% বেশি।
* বিশ্বব্যাংক প্রকাশিত কন্টেইনার পোর্ট পারফর্মেন্স ইনডেক্স (CPPI) ২০২৫ অনুযায়ী, জওহরলাল নেহেরু পোর্ট ২২-তম স্থান অর্জন করেছে।
* এ বছর ১২ মে 'ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল' (BMIP) চালু করা হয়েছে। এটি ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি দেশীয় বীমা পুল, যেখানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার (১২,৯৮০ কোটি টাকা) গ্যারান্টি রয়েছে। এটি ভারতীয় পতাকাবাহী বা নিয়ন্ত্রিত জাহাজের হাল ও যন্ত্রপাতি, কার্গো বা মালপত্র, সুরক্ষা ও ক্ষতিপূরণ এবং যুদ্ধ ঝুঁকি সংক্রান্ত ক্ষেত্রে সহায়তা করে। এ বছর ২৯ জুলাই পর্যন্ত এই পুলের অধীনে কার্গো ওয়ার রিস্ক এবং হাল ওয়ার রিস্ক কভার করে মোট ১,৬০৮টি পলিসি ইস্যু করা হয়েছে।

লজিস্টিকস বা সরবরাহ ব্যবস্থা ও শিল্প সক্ষমতা বৃদ্ধি

শিল্প ও বাণিজ্যকে সহায়তা করার জন্য পরিকাঠামোকে একটি পারস্পরিক সংযুক্ত নেটওয়ার্ক হিসাবে পরিকল্পনা করা হচ্ছে। গতিশক্তি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল করিডোর পর্যন্ত—সব ক্ষেত্রে সমন্বয়, দক্ষতা এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

* প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান ৩,২৯১টিরও বেশি ডেটা লেয়ার ব্যবহার করে ৫৮টি মন্ত্রক ও বিভাগের মধ্যে পরিকাঠামো পরিকল্পনাকে সমন্বিত করেছে।
* এ বছর ১১ আগস্ট পর্যন্ত নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ ব্যবস্থার মাধ্যমে প্রায় ১৮.৬৬ লাখ কোটি টাকার আনুমানিক ব্যয়ে ৩৯৬টি পরিকাঠামো প্রকল্প মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ২৫৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ১৯৮টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
* জাতীয় লজিস্টিকস নীতি মাল্টিমোডাল বা বহুমাধ্যমের সরবরাহ ব্যবস্থার দক্ষতা ও সরবরাহ শৃঙ্খলের সমন্বয়কে সুদৃঢ় করেছে।
* প্রগতি (PRAGATI) ৮৫ লাখ কোটি টাকারও বেশি মূল্যের ৩৮২টি প্রকল্প পর্যালোচনা করেছে এবং ২,৯৫৮টি সমস্যার সমাধান করেছে।
* মোট ৪,২২০টিরও বেশি শিল্প পার্ক 'ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ব্যাংক' (IILB)-এ মানচিত্রায়িত করা হয়েছে।
* সারা দেশে ২৭২টি প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প উদ্যান চালু রয়েছে।
* সাতটি শিল্প করিডোর জুড়ে ২০টি স্মার্ট সিটি অনুমোদিত হয়েছে।
* ১০০টি নতুন প্লাগ-অ্যান্ড-প্লে শিল্প পার্ক গড়ে তোলার জন্য এ বছর  মার্চ মাসে 'ভব্য' (BHAVYA) প্রকল্প অনুমোদিত হয়েছে।
* এবছর ২৪ জুলাই ৩,০৩০ কোটি টাকা বরাদ্দে 'ভব্য রসায়ন' (BHAVYA Rasayan) প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পটি ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত পাঁচ বছর ধরে বাস্তবায়িত হবে।
* উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে সাতটি 'প্রধানমন্ত্রী মিত্র' (PM MITRA) পার্কের প্রস্তাব করা হয়েছে।

জল, আবাসন ও নগর উন্নয়ন

পরিকাঠামোর এই জোয়ার মানুষের ঘরবাড়ি ও দৈনন্দিন প্রয়োজনীয়তায় সরাসরি প্রভাব ফেলেছে। কলের জল সরবরাহ এবং সাশ্রয়ী আবাসন থেকে শুরু করে শহরের পুনর্বিকাশ—এই প্রচেষ্টাগুলি গ্রাম ও শহরের জীবনযাত্রার মান উন্নত করছে।

* জল জীবন মিশনের (JJM) অধীনে গ্রামীণ এলাকায় কলের জল সংযোগ ২০১৯ সালের ৩.২৩ কোটি পরিবার থেকে বেড়ে ২০২৬ সালের ১০ আগস্ট পর্যন্ত প্রায় ১৫.৯১ কোটি পরিবারে পৌঁছেছে।
* ২০২৬ সালের মার্চ মাসে 'JJM 2.0' অনুমোদিত হয়েছে। মিশনটির মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যার বর্ধিত বাজেট ৮.৬৯ লক্ষ কোটি টাকা।
* প্রধানমন্ত্রী আবাস যোজনা-নগর (PMAY-U)-এর অধীনে এ বছর ১২ আগস্ট পর্যন্ত ৯৯.২৫ লাখ বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে। PMAY-U 2.0-এর অধীনে প্রায় ৯৬% বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে।
* প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)-এর অধীনে অনুমোদিত ৩.৯১ কোটি বাড়ির মধ্যে এবছর ১২ আগস্ট পর্যন্ত ৩.১৩ কোটি বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে। PMAY-G-এর অধীনে অনুমোদিত বাড়ির প্রায় ৭৫% হয় মহিলাদের নামে অথবা যৌথ মালিকানায় রয়েছে।
* ২০১৯ সালে চালু হওয়া 'স্বামী' (SWAMIH) তহবিল ২০২৬ সালের জুন পর্যন্ত ৬৩,০০০-এর-ও বেশি গৃহ হস্তান্তর করেছে, যার ফলে প্রায় ২.৫২ লাখ মানুষ উপকৃত হয়েছেন।
* অম্রুত (AMRUT) এবং অম্রুত ২.০-এর অধীনে ২০১৫ সাল থেকে প্রায় ২.৭৯ লাখ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে।
* স্মার্ট সিটিস মিশনের অধীনে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১৫৬,২৫৭ কোটি টাকা মূল্যের মোট ৭,৭৯০টি প্রকল্প সম্পন্ন হয়েছে।

একটি শক্তিশালী, ভবিষ্যৎ সম্ভবাময় ভারতের জন্য পরিকাঠামোগত রূপান্তর

ভারতের পরিকাঠামোগত যাত্রা জাতীয় উন্নয়নের পরিধি এবং লক্ষ্যমাত্রার প্রেক্ষিতে এক বিশাল রূপান্তরের সম্মুখীন। ভারতের লক্ষ্য একটি স্থিতিস্থাপক ও উচ্চ-ক্ষমতা সম্পন্ন ব্যবস্থা গড়ে তোলা, যেটি কেবল আজকের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকেই সমর্থন করে না,  ভবিষ্যতের চাহিদাকেও আগে থেকে বিবেচনা করতে পারে। সামগ্রিকভাবে, এই উদ্যোগগুলি একটি আরও দক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ-উজ্জ্বল ভারতের ভিত্তি সুদৃঢ় করছে।

তথ্যবিবরণী

Prime Minister's Office
 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1703457&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133723&reg=3&lang=2

https://www.pmindia.gov.in/en/news_updates/cabinet-approves-implementation-of-the-pradhan-mantri-awaas-yojana-gramin-pmay-g-during-fy-2024-25-to-2028-29/

 

Cabinet
 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295480&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292445&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292433&reg=48&lang=2

 

 

Ministry of Defence

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1796961&reg=3&lang=2

 

 

Ministry of Finance

https://www.indiabudget.gov.in/doc/eb/sbe87.pdf

https://www.indiabudget.gov.in/doc/eb/sbe87.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2257087&reg=3&lang=1


Ministry of Civil Aviation
 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267024&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245471&reg=1&lang=1


Ministry of Railways
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256054&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248962&v=1&v=1fdkfdkfmdskf&regv=s11%60&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1882109&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209846&reg=1&lang=1


Ministry of Housing & Urban Affairs

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223878&reg=3&lang=1

https://pmayg.dord.gov.in/netiayHome/Home.aspx

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293938&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2231861&reg=6&lang=1

https://pmay-urban.gov.in/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266262&reg=48&lang=2


Ministry of Information & Broadcasting
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098788&reg=3&lang=2


Ministry of Commerce and Industry
https://indiaindustriallandbank.gov.in/login1

https://pmgatishakti.gov.in/pmgatishakti/login

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2131526&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2225808&reg=3&lang=2

 

Ministry of Jal Shakti
https://www.jalshakti-dowr.gov.in/static/uploads/2026/02/71facba772426d78db2d39f8c0c2a34b.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295509&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158959&ModuleId=3&reg=48&lang=1


Ministry of Power
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215761&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157549&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215761&reg=3&lang=2

 

Ministry of Road Transport & Highways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223330&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2220128&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290493&reg=48&lang=2


Ministry of Health and Family Welfare
https://nextgen.ehospital.gov.in/dashboard/

 

Ministry of Ports, Shipping and Waterways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202412&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249113&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227665&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297606&reg=48&lang=1


Ministry of Electronics and Information Technology (MeitY)
https://www.digilocker.gov.in/web/statistics

https://pmwani.gov.in/wani

 

Ministry of Rural Development

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201070&reg=3&lang=1

https://pmgsy.dord.gov.in/dbweb

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288999&reg=48&lang=2

 

Press Information Bureau

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154355&ModuleId=3&reg=3&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/jul/doc20227169101.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214872&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278422&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293256&reg=48&lang=1

India’s Infrastructure Transformation: From Connectivity to Capacity

 

SSS/PK/Kol...


(रिलीज़ आईडी: 2298772) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी