মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদীয় প্রশ্ন : জনজাতিক এবং বহুভাষিক এলাকার জন্য মাতৃভাষা ভিত্তিক কৃত্রিম শিক্ষণ পদ্ধতি

प्रविष्टि तिथि: 12 AUG 2026 4:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অগাস্ট, ২০২৬ 

 


জাতীয় শিক্ষানীতি ২০২০-তে বহুভাষার গুরুত্ব তুলে ধরে ভারতীয় ভাষাগুলির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত সরকার শিক্ষার প্রসারে এবং ভারতীয় ভাষার সংরক্ষণ ও গবেষণায় নানান উদ্যোগ নিয়েছে। কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে এই প্রয়াসে আরও গতি সঞ্চার হয়েছে। 

ভারত সরকার ভারতজেন প্রকল্প শুরু করেছে। এটি একটি ভাষাভিত্তিক বৃহদায়তন বহুমাত্রিক মডেল। ২২টি তফশিলি ভাষা এবং বিপুলাকার ডিজিটাল কৃত্রিম মেধা প্রকল্পের জন্য এটি একটি সহায়ক ব্যবস্থা। ভারতজেন আইআইটি বোম্বে থেকে পরিচালিত হয়। এই উদ্যোগ রূপায়িত হচ্ছে আইআইটি কানপুর, আইআইটি হায়দ্রাবাদ, আইআইআইটি হায়দ্রাবাদ, আইআইএম ইন্দোর, আইআইটি মান্ডিতে। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন মারফত কৃত্রিম মেধাভিত্তিক অনুবাদ সরঞ্জাম অনুবাদিনীর ব্যবহার হয়ে থাকে। সেইসঙ্গে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অধীন ভাষিণীও ওই কৃত্রিম মেধাভিত্তিক একটি ব্যবস্থা। এই ভাষিণী মঞ্চের মাধ্যমে ২২টিরও বেশি বিশেষ ভাষা পরিষেবা পাওয়া যায়। 


এনসিইআরটি-র সঙ্গে সহযোগিতার ভিত্তিতে শিক্ষা মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস - সিআইআইএল সাঁওতালি সহ বিভিন্ন জনজাতি ভাষার এক ডেটাবেস তৈরি করেছে। এছাড়াও স্বয়ম মঞ্চের মাধ্যমে ১২ সপ্তাহের সাঁওতালি ভাষা প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হয়েছে। সিআইআইএল মুন্দারি, কারিয়া, হো-হিন্দি, কুরুখ, কোরওয়া (ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে) ভূমিজ, সাঁওতালি হিন্দি এবং মালতো এইসব জনজাতি ভাষার প্রাথমিক রূপরেখাও তৈরি করেছে। এছাড়াও সিআইআইএল-এর ভারতবাণী মঞ্চ সাঁওতালি ভাষার জন্য নানাবিধ সহায়ক ব্যবস্থা গড়ে তুলেছে যেমন ভাষাকোষ, এটি ভাষা শিক্ষণ ভাণ্ডার, জ্ঞান কোষ হল একটি এনসাইক্লোপিডিয়া, পাঠ্যপুস্তককোষ পাঠ্য বইয়ের জন্য এবং শব্দকোষ হল একটি অভিধান। 


রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।   

 

 


SC / AB /AG


(रिलीज़ आईडी: 2298766) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी