নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে জাতীয় স্তরে নির্ধারিত গুণমান এবং ২০২৪-এর প্রোটোকল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক

प्रविष्टि तिथि: 12 AUG 2026 4:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ আগস্ট, ২০২৬

 

নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ২০২২-এর পয়লা এপ্রিল অঙ্গনওয়াড়ি তথা শিশু পরিচর্যা কেন্দ্র (পালনা) কর্মসূচি চালু করে। এর আওতায় কর্মরত মায়েরা দিনে কাজের সময় ছয়মাস থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের এইসব শিশু পরিচর্যা কেন্দ্র বো ক্রেশ-এ রাখতে পারেন। এই কেন্দ্রগুলিতে শিশুদের দেখভালের পাশাপাশি পড়াশোনা এবং টিকাপ্রদানের কাজও হয়। 

 

এই প্রকল্পে ৬০ শতাংশ ব্যয়ভার কেন্দ্রের। বাকি ৪০ শতাংশ সংশ্লিষ্ট রাজ্যের। উত্তর-পূর্বাঞ্চীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে ৯০ শতাংশ খরচ দেয় কেন্দ্র। যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে আইনসভা নেই, তাদের ক্ষেত্রে ১০০ শতাংশ ব্যয়ভারই কেন্দ্রের। 

শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে জাতীয় স্তরে নির্ধারিত গুণমান এবং ২০২৪-এর প্রোটোকল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। 

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, যেসব পরিচর্যা কেন্দ্রে কর্মীর সংখ্যা ৫০ বা তার বেশি সেখানে মাতৃত্বকালীন সুবিধা আইন বলবৎ হয়েছে ২১.১১.২০২৫ থেকে। তা প্রয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের। গোটা বিষয়টি শ্রম মন্ত্রকের চিফ লেবার কমিশনারের নজরদারিতে রয়েছে। 

 

রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন, নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর। 

 

 

SC/AC/SG


(रिलीज़ आईडी: 2298495) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी