বস্ত্রমন্ত্রক
বস্ত্র রপ্তানি
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:34PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ আগষ্ট , ২০২৬
২০১৯-২০ থেকে ২০২৫-২৬ সময়কালে ভারত থেকে বস্ত্র রপ্তানির মূল্যমানে যৌগিক বার্ষিক বৃদ্ধির হার (সিএজিআর) দাঁড়িয়েছে ৪.৫%। পরিমাণটি ২০১৯-২০র ২,৪৯,২৫০ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৩,২৫,৩৩৯ কোটি টাকা হয়েছে। ২০২৪-২৫-এর নিরিখে বৃদ্ধির হার ১.৮%।
পশ্চিমবঙ্গ থেকে বস্ত্র রপ্তানির পরিমাণ ২০২৫-২৬-এ ৯৮৪৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। বস্ত্র শিল্পের প্রসারে সারা দেশে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৫-২৬-এ দেশের ৫৪৮টি জেলা থেকে বস্ত্র রপ্তানি হয়েছে। এর মধ্যে রয়েছে হস্ত নির্মিত বস্ত্রও।
লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিটা একথা জানিয়েছেন।
SC/AC/SG
(रिलीज़ आईडी: 2297668)
आगंतुक पटल : 10