প্রকাশিত:
10 AUG 2026 4:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। বেশিরভাগ সরকারি বিদ্যালয় এবং বিদ্যালয় পর্ষদ রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। পিএম-পোষণ প্রকল্প রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হয়। সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়গুলিতে ‘বাল বাটিকা’য় (অর্থাৎ, প্রথম শ্রেণীর আগে পর্যন্ত) প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের গরম ও পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব মূলত রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের।
কেন্দ্রীয় সরকার খাদ্যশস্য মূল্য, পরিবহণ খরচ এবং পরিচালন তদারকি ও মূল্যায়নের ১০০ ভাগ খরচ দিয়ে থাকে। ভারতীয় খাদ্য নিগম (এফসিআই) খাদ্যশস্য প্রদান করে। এই খাদ্যশস্য বন্টন অনুমোদিত হয় পিএম-পোষণ মারফৎ।
এফসিআই-এর দায়িত্ব হল তাদের ডিপোগুলিতে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্যের সরবরাহ বজায় রাখা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউশন সেন্টারগুলিতে সেই সরবরাহ অক্ষুণ্ণ রাখা। খাদ্যশস্যের সরবরাহ শৃঙ্খল যাতে নির্বিঘ্ন থাকে তা সুনিশ্চিত করতে একমাসের সরবরাহ মজুত রাখা হয়।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জন-অভিযোগ নিষ্পত্তিতে ব্যবস্থা গড়ে তুলেছে। জনসমক্ষে গৃহীত ব্যবস্থা প্রকাশ করা হয় অথবা টোল-ফ্রি নম্বরে ফোন করেও তা জানা যায়। পুষ্টিকর খাদ্যবিধিগুলি জনসমক্ষে তুলে ধরা হয়। সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে তা প্রকাশ করা হয়ে থাকে।
শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরি লোকসভায় এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297128®=3&lang=1
SC/AB/DM...