PIB Backgrounder
azadi ka amrit mahotsav

লাইন থেকে অনলাইন: ভারতীয় রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন ব্যবস্থার চার দশক

प्रविष्टि तिथि: 06 AUG 2026 2:18PM by PIB Kolkata

৬ আগস্ট, ২০২৬

 

লাইন থেকে অনলাইন—ভারতীয় রেল যাত্রী সংরক্ষণ ব্যবস্থায় এনেছে যুগান্তকারী পরিবর্তন। আজ প্রযুক্তির শক্তিতে পরিচালিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ গণসংরক্ষণ ব্যবস্থা। ধারাবাহিক আধুনিকীকরণের ফলে টিকিট বুকিং হয়েছে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও সহজ। আধুনিক প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) বা যাত্রী সংরক্ষণ ব্যবস্থা যাত্রীদের জন্য আরও স্মার্ট ও নির্বিঘ্ন ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করেছে।

রেল সংরক্ষণ ব্যবস্থার মেরুদণ্ড 

প্রতিদিন ভারতীয় রেল (IR) বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্কের মাধ্যমে লক্ষ লক্ষ যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেয়। কর্মসূত্রে, পড়াশোনার জন্য, চিকিৎসা, ব্যবসা কিংবা পারিবারিক প্রয়োজনে ভ্রমণ- সব ক্ষেত্রেই যাত্রাপথ পরিকল্পনার জন্য যাত্রীরা নির্ভর করেন একটি নির্ভরযোগ্য সংরক্ষণ ব্যবস্থার ওপর। প্রতিটি সংরক্ষিত টিকিটের পিছনে রয়েছে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS), যা গত প্রায় চার দশক ধরে ভারতীয় রেলের বুকিং ব্যবস্থার প্রযুক্তিনির্ভর ভিত্তি হিসাবে কাজ করছে। ১৯৮৬ সালে চালু হওয়া পিআরএস প্রথমে ম্যানুয়াল সংরক্ষণ কাউন্টারের বিকল্প হিসাবে শুরু হলেও, বর্তমানে এটি অনলাইন ও মোবাইল টিকিট বুকিংয়ের প্রধান মাধ্যম হিসাবে বিকশিত হয়েছে।
ব্যবহারকারীর সংখ্যা এবং অনলাইন বুকিং-এর প্রসার যত বেড়েছে, ততই দ্রুত, নির্ভরযোগ্য এবং নির্বিঘ্ন বুকিং পরিষেবার চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তৎকাল বুকিং-এর সময় বিপুল সংখ্যক যাত্রীর চাপ এমন একটি পরিকাঠামোর ওপর পড়ে, যা অন্য এক সময়ের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছিল। এই পরিবর্তিত চাহিদা পূরণে ভারতীয় রেল পিআরএস -এর ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। নতুন পিআরএস বুকিং-এর সক্ষমতা বৃদ্ধি করবে, যাত্রীবান্ধব একাধিক নতুন সুবিধা যুক্ত করবে এবং আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য অনলাইন পরিকাঠামো গড়ে তুলবে।

প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম -এর চার দশকের যাত্রা

প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) হল ভারতীয় রেলের সংরক্ষিত টিকিট ব্যবস্থাপনার কম্পিউটারভিত্তিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে যাত্রীরা সংরক্ষিত টিকিট বুক, পরিবর্তন এবং বাতিল করতে পারেন। পাশাপাশি, এটি আসন বরাদ্দ, ওয়েটিং লিস্ট, Reservation Against Cancellation (RAC), সংরক্ষণ তালিকা (Reservation Chart) এবং যাত্রী-সংক্রান্ত অনুসন্ধানও পরিচালনা করে। সংরক্ষণ কেন্দ্র এবং অনলাইন বুকিং ব্যবস্থাকে একত্রিত করে পিআরএস রেল সংরক্ষণ প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ এবং সহজলভ্য করে তুলেছে।
পিআরএস চালু হওয়ায় ম্যানুয়াল সংরক্ষণ রেজিস্টার এবং কাউন্টার-ভিত্তিক বুকিং ব্যবস্থার পরিবর্তে বৈদ্যুতিন ব্যবস্থা চালু হয়। রেল নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে পিআরএস  একটি সর্বভারতীয় সংরক্ষণ প্ল্যাটফর্মে পরিণত হয়। এর ফলে, দেশের যে কোনও প্রান্তের ট্রেনের টিকিট একটি নির্দিষ্ট স্থান থেকেই বুক করা সম্ভব হয়। বর্তমানে পিআরএস সংরক্ষণ কাউন্টার, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং পরিষেবা প্রদান করে। অনলাইন সংরক্ষণের জন্য যাত্রীরা Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)-এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ ব্যবহার করেন। এর ফলে, দেশের যে কোনও স্থান থেকে সহজ ও নিরবচ্ছিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে সংরক্ষিত টিকিট বুক করা সম্ভব হয়।

পিআরএস ম্যানুয়াল সংরক্ষণ রেজিস্টার এবং কাউন্টার-নির্ভর বুকিং ব্যবস্থার পরিবর্তে একটি ইলেকট্রনিক ব্যবস্থা চালু করে। রেল নেটওয়ার্কের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে Country-wide Network for Computerised Enhanced Reservation and Ticketing (CONCERT)-এর মাধ্যমে পিআরএস একটি সর্বভারতীয় সংরক্ষণ প্ল্যাটফর্মে পরিণত হয়। এর ফলে, ট্রেনের যাত্রা শুরু বা গন্তব্য যেখানেই হোক না কেন, সংযুক্ত যে কোনও সংরক্ষণ কেন্দ্র থেকে দেশের যে কোনও ট্রেনের টিকিট বুক করা সম্ভব হয়। সময়ের সঙ্গে বুকিং পরিষেবা সংরক্ষণ কাউন্টার ছাড়িয়ে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনেও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে যাত্রীরা Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)-এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে পিআরএস ব্যবহার করে দেশের যে কোনও স্থান থেকে সংরক্ষিত টিকিট বুক করতে পারেন। 

পিআরএস-এর বিবর্তনের উল্লেখযোগ্য মাইলফলক
বছর উল্লেখযোগ্য মাইলফলক
১৯৮৬ প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস) চালু হয়, যার মাধ্যমে ভারতে কম্পিউটারভিত্তিক রেল সংরক্ষণ ব্যবস্থার সূচনা হয়।

১৯৯০-এর দশক
পিআরএস নেটওয়ার্ক বিভিন্ন রেল জোনে সম্প্রসারিত হয়, যার ফলে আন্তঃসংযুক্ত সর্বভারতীয় নেটওয়ার্কের মাধ্যমে সংরক্ষণ ব্যবস্থা চালু হয়।

২০০২-এ ইন্টারনেটভিত্তিক টিকিট বুকিং চালু হয়, ফলে, সংরক্ষণ পরিষেবা সংরক্ষণ কাউন্টারের বাইরেও সম্প্রসারিত হয়।

২০১৪-এ অনলাইন বুকিংয়ের সক্ষমতা এবং যাত্রী পরিষেবা উন্নত করতে নেক্সট জেনারেশন ই-টিকিটিং (NGeT) ব্যবস্থা চালু হয়।

২০২৫-এ RailOne অ্যাপ চালু হয়। সরকার উল্লেখযোগ্যভাবে উন্নত বুকিং ও অনুসন্ধান সক্ষমতাসম্পন্ন পরবর্তী প্রজন্মের পিআরএস তৈরির ঘোষণা করে।

২০২৬-এর আগস্টে
ধাপে ধাপে ট্রেনগুলিকে উন্নত পিআরএস-এ স্থানান্তর শুরু হয়, যা রেল সংরক্ষণ ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা করে।

এই উদ্যোগগুলি রেল সংরক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করেছে এবং পরিচালনগত দক্ষতা আরও উন্নত করেছে। 
পিআরএস: বৃহৎ পরিসরে ডিজিটাল পরিষেবার সাফল্য

২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (পিআরএস)-এর মাধ্যমে মোট ৬৫.০৮ কোটি সংরক্ষিত টিকিট বুক করা হয়েছে।

এর মধ্যে ৫৭.৯০ কোটি টিকিট অনলাইনে বুক হয়েছে। মোট বুকিংয়ের প্রায় ৮৯ শতাংশই অনলাইনে সম্পন্ন হয়েছে। রেলযাত্রীদের মধ্যে ডিজিটাল পরিষেবার দ্রুত প্রসারেরই প্রতিফলন এই পরিসংখ্যানে।

বর্তমানে পিআরএস বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন রেল টিকিট বুকিং প্ল্যাটফর্ম।

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস) এই ব্যবস্থা তৈরি করেছে। সংস্থাটিই এই প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে।

প্রতিদিন ২০.৫ লক্ষেরও বেশি যাত্রী বিভিন্ন বুকিং মাধ্যমের মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করেন।

পিআরএস-এর মোট লেনদেনের প্রায় ৭৩ শতাংশ নগদবিহীন পদ্ধতিতে সম্পন্ন হয়।

পিআরএস এখন দেশের অন্যতম বৃহৎ জনমুখী অনলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

ডিজিটাল ভারতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য

ডিজিটাল পরিষেবার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে ভারতীয় রেলের এমন একটি সংরক্ষণ ব্যবস্থা প্রয়োজন, যা আরও বেশি সংখ্যক লেনদেন পরিচালনা করতে সক্ষম হবে। একই সঙ্গে দ্রুত, নির্ভরযোগ্য এবং সুরক্ষিত পরিষেবাও নিশ্চিত করবে।

সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভারতীয় রেল একাধিক যাত্রীকেন্দ্রিক পদক্ষেপ গ্রহণ করেছে।

অগ্রিম সংরক্ষণের সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। যাত্রীদের বুকিংয়ের বর্তমান প্রবণতার সঙ্গে এই পরিবর্তন সামঞ্জস্যপূর্ণ।

২০২৫ সালের জুলাই মাসে আধার-যাচাইকৃত তৎকাল বুকিং ব্যবস্থা শুরু হয়েছে। এর ফলে স্বচ্ছতা এবং সমতা বৃদ্ধি পেয়েছে। পরে ওটিপি-ভিত্তিক যাচাই ব্যবস্থা যুক্ত করা হয়েছে। স্বয়ংক্রিয় বট এবং অনুমোদনহীন এজেন্টদের অপব্যবহার রোধ করাই এর উদ্দেশ্য।

বর্তমান পিআরএস ২০১০ সালে ইটানিয়াম সার্ভার এবং ওপেনভিএমএস প্ল্যাটফর্মে স্থাপন করা হয়েছিল।

বর্তমান ডিজিটাল চাহিদার তুলনায় সেই ব্যবস্থা ভিন্ন পরিসরের জন্য তৈরি হয়েছিল।

এখন এই ব্যবস্থাকে ক্লাউডভিত্তিক নতুন প্রজন্মের সংরক্ষণ ব্যবস্থায় উন্নীত করা হচ্ছে।

নতুন প্রজন্মের পিআরএস-এর সুবিধা

উন্নত পিআরএস-এর মাধ্যমে প্রতি মিনিটে ১.৫ লক্ষেরও বেশি টিকিট বুক করা যাবে।

বর্তমান ব্যবস্থায় প্রতি মিনিটে প্রায় ৩২ হাজার বুকিং সম্ভব।

প্রতি মিনিটে ৪০ লক্ষেরও বেশি অনুসন্ধান করা যাবে।

বর্তমানে এই সংখ্যা প্রায় ৪ লক্ষ।

একাধিক ভাষায় সহজ ব্যবহারযোগ্য বুকিং এবং অনুসন্ধানের সুবিধা থাকবে।

ভবিষ্যতের চাহিদা পূরণে আরও বেশি সম্প্রসারণ, নমনীয়তা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হবে।

আইআরসিটিসি ওয়েবসাইটেও নতুন পরিবর্তন

যাত্রীদের সুবিধার জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইটও নতুনভাবে সাজানো হয়েছে।

২০২৬ সালের জুলাই মাসে পরীক্ষামূলক সংস্করণ শুরু হয়েছে।

নতুন সংস্করণে সহজ ইন্টারফেস রয়েছে।

বুকিং-এর ধাপ কমানো হয়েছে।

সব শ্রেণীর আসনের প্রাপ্যতাও একসঙ্গে দেখা যাবে।

এই নতুন পোর্টাল আগামী দিনে নতুন প্রজন্মের পিআরএস-এর সঙ্গে যুক্ত হবে।

এর ফলে, টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও সহজ হবে।

রেল টিকিট বুকিং-এর পাশাপাশি, আইআরসিটিসি-র পর্যটন প্ল্যাটফর্মে হোটেল বুকিং, রিটায়ারিং রুম, লাউঞ্জ বুকিং, ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট এবং বাস টিকিট বুকিংয়ের সুবিধাও রয়েছে।

রেল প্রযুক্তির চালিকাশক্তি ক্রিস

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস) ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।

ভারতীয় রেলের তথ্যপ্রযুক্তি পরিকাঠামো তৈরি, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই সংস্থার।

প্রায় চার দশকে ক্রিস শুধু রেল সংরক্ষণ ব্যবস্থার কম্পিউটারিকরণেই সীমাবদ্ধ থাকেনি।

একাধিক সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মও তৈরি করেছে।

বর্তমানে প্রতিদিন কয়েক কোটি যাত্রী এবং রেলকর্মী এই পরিষেবাগুলির সুবিধা পাচ্ছেন।

যাত্রীমুখী ডিজিটাল পরিষেবা

ক্রিস একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর ফলে যাত্রীদের সঙ্গে ভারতীয় রেলের যোগাযোগের ধরন বদলে গেছে।

আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (ইউটিএস): অসংরক্ষিত যাত্রার জন্য কাগজবিহীন এবং মোবাইলভিত্তিক টিকিটের সুবিধা দেয়।

ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম (এনটিইএস): ট্রেনের তাৎক্ষণিক অবস্থান, সময়সূচি এবং আগমন ও প্রস্থানের তথ্য জানায়।

রেলকানেক্ট: ২০১৭ সালে শুরু হয়। স্মার্টফোনে পিআরএস পরিষেবা পৌঁছে দেয়। অনলাইনে টিকিট বুকিং, টিকিট বাতিল এবং পিএনআর অনুসন্ধানের সুবিধা দেয়।

রেলওয়ান: ২০২৫ সালের জুলাই মাসে শুরু হয়েছে। এটি একটি সমন্বিত মোবাইল অ্যাপ্লিকেশন। রেলের একাধিক পরিষেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যায়।

২২ জুলাই পর্যন্ত অ্যান্ড্রয়েড এবং আইওএস মিলিয়ে ৪.৫৫ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে।

বর্তমানে প্রতিদিন প্রায় ৯.৬৫ লক্ষ টিকিট বুকিং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

এর অন্যতম নতুন সুবিধা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ওয়েটিং লিস্ট নিশ্চিত হওয়ার পূর্বাভাস।

টিকিট বুকিং-এর সময়ই ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা জানিয়ে দেয় এই ব্যবস্থা।

এই পূর্বাভাসের নির্ভুলতা ৫৩ শতাংশ থেকে বেড়ে ৯৪ শতাংশ হয়েছে।

যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হয়েছে।

রেলমদদ: অভিযোগ, মতামত এবং পরিষেবা সংক্রান্ত অনুরোধ জানানোর সমন্বিত প্ল্যাটফর্ম।

ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, এসএমএস এবং ১৩৯ নম্বর রেল হেল্পলাইনের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যায়।

স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।

প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পরে অভিযোগ উচ্চস্তরে পাঠানোর ব্যবস্থাও রয়েছে।

কোচমিত্র: যাত্রাপথে পরিচ্ছন্নতা, সহায়তা এবং অন্যান্য পরিষেবার অনুরোধ জানানোর সুবিধা দেয়।

রেল সুগম: রেল পরিষেবা, মাল পরিবহণ এবং যাত্রী-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে।

রেল রাজভাষা: ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রেল প্রশাসনে হিন্দির ব্যবহারকে উৎসাহিত করে।

রেল পরিচালনায় প্রযুক্তির ব্যবহার

যাত্রী পরিষেবার পাশাপাশি, রেল পরিচালনার দক্ষতা বৃদ্ধিতেও ক্রিস একাধিক ডিজিটাল ব্যবস্থা তৈরি করেছে।

ফ্রেট অপারেশনস ইনফরমেশন সিস্টেম (এফওআইএস): মাল পরিবহণ, ওয়াগন পরিচালনা এবং পরিবহণ পরিকল্পনাকে ডিজিটাল করেছে।

ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস): কর্মীদের দায়িত্ব বণ্টন, মোতায়েন এবং পর্যবেক্ষণ সহজ করেছে।

ইদৃষ্টি: রেলের কর্মক্ষমতা এবং পরিচালন-সংক্রান্ত সূচকের ড্যাশবোর্ড প্রদান করে।

আপূর্তি: ক্রয় এবং দরপত্র ব্যবস্থাকে ডিজিটাল করেছে।

চালক দল এবং হ্যান্ড-হেল্ড টার্মিনাল: মাঠপর্যায়ের কাজ, পরিদর্শন এবং তাৎক্ষণিক পর্যবেক্ষণে সহায়তা করে।

আধুনিক প্রযুক্তির ব্যবহার

ক্রিস উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রেল পরিষেবাকে আরও আধুনিক করে তুলছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডেটা অ্যানালিটিক্স এবং ক্লাউড কম্পিউটিং-এর ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে।

ব্লকচেন, ইন্টারনেট অফ থিংস এবং অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তিও ধীরে ধীরে যুক্ত হচ্ছে।

এই প্রযুক্তিগুলি ব্যবহার করে -

ট্রেন দেরীর সম্ভাবনা অনুমান করা হচ্ছে। ওয়েটিং লিস্ট নিশ্চিত হওয়ার সম্ভাবনা জানানো হচ্ছে।
ট্রেনের রুট এবং সময়সূচি আরও কার্যকরভাবে নির্ধারণ করা হচ্ছে।
বিদ্যুতের ব্যবহার পূর্বাভাস দেওয়া হচ্ছে।
রেল সম্পদের রক্ষণাবেক্ষণের প্রয়োজন আগেই চিহ্নিত করা যাচ্ছে।
পরিকল্পনা এবং পরিচালন-সংক্রান্ত সিদ্ধান্ত আরও তথ্যনির্ভর হচ্ছে।

নতুন প্রজন্মের পিআরএস এই প্রযুক্তিগত ভিত্তির উপর গড়ে উঠছে।

ক্লাউডভিত্তিক পরিকাঠামো এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে আরও দ্রুত, আরও বুদ্ধিমান এবং আরও সম্প্রসারণযোগ্য সংরক্ষণ ব্যবস্থা তৈরি হচ্ছে।

ভবিষ্যতের উপযোগী সংরক্ষণ ব্যবস্থা

গত প্রায় চার দশকে ভারতীয় রেলের ডিজিটাল রূপান্তরের অন্যতম প্রতীক প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম।

আজ দেশের কয়েক কোটি যাত্রী এই সংরক্ষণ ব্যবস্থার উপর আস্থা রাখেন।

নতুন প্রজন্মের পিআরএস সেই শক্তিশালী ভিত্তিকেই আরও এগিয়ে নিয়ে যাবে।

যাত্রীরা আরও দ্রুত, আরও নির্ভরযোগ্য এবং আরও সহজ পরিষেবা পাবেন।

যাত্রীদের চাহিদা সময়ের সঙ্গে বদলাচ্ছে।

সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রেল ভবিষ্যতের উপযোগী সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলছে।

Centre for Railway Information Systems:

https://cris.org.in/loadpage?page=indexNew#home

Ministry of Railways

https://indianrail.gov.in/enquiry/PNR/PnrEnquiry.jsp

https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&id=0,4,268&dcd=19160&did=17678519509983E5D5568AFF4D66322B878236BFF8C69

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1685036&reg=48&lang=2

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1566211&lang=2&reg=48

https://indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/eff_res/work_Study/2019-20/208_SR_2019-20.pdf

https://www.pmf.irctc.co.in/cn/TermsAndConditions.html

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2141145&reg=48&lang=2

https://indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/eff_res/work_Study/2019-20/81_NR_2019-20.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258800&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154363&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2140614&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285066&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2065879&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135694&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1486017&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140614&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287719&reg=48&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1514686&reg=48&lang=2

Click to see PDF

 

*******
SSS/SS/RP.........


(रिलीज़ आईडी: 2295634) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Tamil