আদিবাসীবিষয়কমন্ত্রক
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে তপশিলি উপজাতি উন্নয়নে কর্মসূচি
प्रविष्टि तिथि:
06 AUG 2026 12:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ অগাস্ট ২০২৬
বুধবার লোকসভায় জনজাতি উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা সহ সারা দেশের তপশিলি উপজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার দায়বদ্ধ। জনজাতি বিষয়ক মন্ত্রক বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্প রূপায়ণ করছে। নবম, দশম শ্রেণীতে পাঠরত ছাত্রদের যাদের পিতা-মাতার আয় বছরে আড়াই লক্ষ টাকার বেশি নয় সেক্ষেত্রে ডে স্কলারদের প্রতি মাসে ২২৫ টাকা এবং যারা হস্টেলে থাকে তাদের প্রতি মাসে ৫২৫ টাকা দেওয়া হয় বছরে ১০ মাস। এই কর্মসূচিতে রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের মাধ্যমে ৭৫:২৫ অনুপাতে অর্থ দেওয়া হয়। উত্তরপূর্ব এবং হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের মতো পার্বত্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এই অনুপাত ৯০:১০। বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চলে পুরোটাই দিয়ে থাকে কেন্দ্র। ম্যাট্রিকের পরে পড়াশোনার খরচ দিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্দিষ্ট ঊর্ধ্বসীমা পর্যন্ত। প্রতি মাসে ২৩০ টাকা থেকে ১২০০ টাকা যা নির্ভর করছে প্রদত্ত অর্থের ওপর। তপশিলি উপজাতি ছাত্রদের জন্য আরও একটি কর্মসূচি আছে সেটি হল ন্যাশনাল স্কলারশিপ স্কিম ফর হায়ার এডুকেশন অফ এসটি স্টুডেন্টস। অন্যটি হল ন্যাশনাল ফেলোশিপ স্কিম ফর হায়ার এডুকেশন অফ এসটি স্টুডেন্টস। এটি পুরোপুরি কেন্দ্রীয় সরকারি কর্মসূচি, মাস্টার ডিগ্রির পর ভারতে পিএইচডি করার জন্য মেধাবী তপশিলি উপজাতি ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়ে থাকে। এছাড়া আছে ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস। এতে বিদেশে সেরা ১০০০টি প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য বৃত্তি দেওয়া হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী ২০২৪-এর দোসরা অক্টোবর ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা করেছিলেন। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা আছে এর আওতায়। আলিপুরদুয়ার জেলা পিএম জনমণ কর্মসূচিরও অর্ন্তভুক্ত। এছাড়া সংবিধানে ২৭৫ (১) অনুচ্ছেদের আওতায় অনুদান দেওয়া হয় রাজ্যগুলিকে। তপশিলি উপজাতিদের কল্যাণে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও অনুদান দেওয়ার কর্মসূচি আছে। একলব্য মডেল রেসিডেনশিয়াল কর্মসূচিতে দূর্গম এবং জনজাতি অধ্যুষিত এলাকায় জনজাতি ছাত্রছাত্রীদের গুণমানসম্পন্ন আবাসিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এছাড়া আছে প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন, বন ধন বিকাশ কেন্দ্র, ট্রাইবাল রিসার্চ ইনফরর্মেশন এডুকেশন কমিউনিকেশন অ্যান্ড ইভেন্টস। মনিটারিং ইভ্যালুয়েশন সার্ভে অ্যান্ড সোস্যাল অডিট। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ফর সিডিউল্ড ট্রাইবস। ন্যাশনাল সিডিউল্ড ট্রাইবস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপেমন্ট কর্পোরেশন।
উপরোক্ত কর্মসূচিগুলির মধ্যে কয়েকটি কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতা পুষ্ট এবং অন্যগুলি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের কর্মসূচি।
আলিপুরদুয়ার জেলায় ৭টি ভিডিভিকে অনুমোদন করা হয়েছে। সুবিধাপ্রাপকের সংখ্যা ১১৩৪। অনুমোদিত অর্থের পরিমাণ ৫৫.০৫ লক্ষ। তার মধ্যে রাজ্যে রূপায়ণকারী সংস্থাকে দেওয়া হয়েছে ৫০.০২৫ লক্ষ টাকা। গত ৩টি অর্থ বছরে আলিপুরদুয়ার জেলায় সুবিধাপ্রাপকের সংখ্যা নিম্নরূপ :
প্রিম্যাট্রিক স্কলারশিপ ফর এসটি স্টুডেন্টস কর্মসূচিতে ২০২৩-২৪এ ২৩১৫, ২০২৪-২৫-এ ৬৬৮, ২০২৫-২৬-এ ২৭৭। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস-এর ক্ষেত্রে এই সংখ্যাগুল হল ৬,৫১৭, ২,৯২৫, ১,৭৫৪। ন্যাশনাল স্কলারশিপ ফর হায়ার এডুকেশন ক্ষেত্রে ১৩, ১৮, ১৯। ন্যাশনাল ফেলোশিপ ফর হায়ার এডুকেশন ক্ষেত্রে ৪, ৩, ৪। পশ্চিমবঙ্গে পিভিটিজি জনসংখ্যা ৬৮,৭২০। ৩০.০৬.২০২৬ পর্যন্ত আলিপুরদুয়ারে পিএম জনমন কর্মসূচিতে সুবিধাপ্রাপকের সংখ্যা জলশক্তি মন্ত্রকের একটি গ্রাম অনুমোদন পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ২টি এমএমইউ অনুমোদিত। এমওপি-তে ১১টি এইচএইচএস অনুমোদিত। এদের প্রত্যেকটিরই বৈদ্যুতিকীকরণ করা হয়েছে। জনজাতি বিষয়ক মন্ত্রকের ৪টি ভিডিভি-কে অনুমোদন করা হয়েছে।
সরকার বিভিন্ন চলতি কেন্দ্রীয় এবং কেন্দ্রীয় পোষিত কর্মসূচির মাধ্যমে আলিপুরদুয়ার জেলার তপশিলি উপজাতি সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আছে ডিএজেজিইউএ এবং পিএম জনমন। এইসব কর্মসূচির অধীনে উন্নয়ন পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রয়োজনের ভিত্তিতে। সেই মতো এই জেলা এইসব উদ্যোগের সুবিধা পাচ্ছে।
SC/AP/NS….
(रिलीज़ आईडी: 2295514)
आगंतुक पटल : 12