সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক ডিজিটাল শাসনব্যবস্থা ও নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদান ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কর্মদক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করছে

प्रविष्टि तिथि: 05 AUG 2026 2:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ অগাস্ট, ২০২৬

 

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক তার বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করছে। ডিজিটাল শাসনব্যবস্থা ও নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদান ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রক 'ইন্ডিয়া এআই মিশন'-এর বৃহত্তর কাঠামোর আওতায় উপযুক্ত ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সংস্থাগুলির সহযোগিতায় এআই-চালিত বহুভাষিক চ্যাটবট, ভার্চুয়াল সহায়তা এবং বুদ্ধিদীপ্ত ডিজিটাল ইন্টারফেস—এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখছে। হজ পরিষেবা (যেমন 'হজ সুবিধা' অ্যাপ) এবং মন্ত্রকের অন্যান্য উদ্যোগের ক্ষেত্রেও এই ধরনের প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এই ধরনের প্রযুক্তির যেকোনো ব্যবহার ভারত সরকারের প্রযোজ্য নীতি-কাঠামো এবং সংশ্লিষ্ট আইনি ও বিধিবদ্ধ বিধান মেনে করা হয়।

দেশে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বশীল এআই পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্যে সরকার 'ইন্ডিয়া এআই মিশন' অনুমোদন করেছে। বিভিন্ন ক্ষেত্রে দেশীয় এআই সক্ষমতা, উদ্ভাবন, এআই-এর দায়িত্বশীল ব্যবহার এবং আর্থ-সামাজিক রূপান্তরকে এগিয়ে নিয়ে যেতে এই মিশনের সাতটি মূল স্তম্ভ রয়েছে। এগুলি হলো—ইন্ডিয়া এআই কম্পিউট (IndiaAI Compute), ফাউন্ডেশন মডেলস (Foundation Models), ইন্ডিয়া এআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (IndiaAI Application Development Initiative), ইন্ডিয়া এআই ফিউচার স্কিলস (IndiaAI Future Skills), এআই-কোষ বা 'AIKosh' (ইন্ডিয়া এআই ডেটাসেট প্ল্যাটফর্ম), নিরাপদ ও বিশ্বস্ত এআই (Safe & Trusted AI) এবং ইন্ডিয়া এআই স্টার্টআপ ফাইন্যান্সিং (IndiaAI Startup Financing)।

৫ নভেম্বর ২০২৫-এ প্রকাশিত 'ইন্ডিয়া এআই গভর্নেন্স গাইডলাইনস' এআই-এর নিরাপদ, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক বিকাশের জন্য একটি সামগ্রিক কাঠামো প্রদান করে। এই নির্দেশিকাটি বিশ্বাস, মানুষকে অগ্রাধিকার (People First), বিধিনিষেধের চেয়ে উদ্ভাবনকে গুরুত্ব, ন্যায্যতা ও সমতা, দায়বদ্ধতা, সহজবোধ্য নকশা (Understandable by Design) এবং নিরাপত্তা, সহনশীলতা ও স্থায়িত্বের নীতির ওপর ভিত্তি করে তৈরি।

গোপনীয়তা, তথ্যের সুরক্ষা, ডেটা সুরক্ষা, তথ্য নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং এআই-এর দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত সুরক্ষাব্যবস্থা এই ধরনের প্রযুক্তি-ভিত্তিক সমাধানের অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে 'ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ২০২৩'  এবং অন্যান্য প্রযোজ্য আইনি বিধান মেনে চলা হয়; এর মধ্যে রয়েছে যুক্তিসঙ্গত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং অন্যান্য বিধিবদ্ধ প্রয়োজনীয়তা পূরণ।

মন্ত্রকের ডিজিটাল উদ্যোগগুলি তার প্রকল্প ও কর্মসূচির সামগ্রিক প্রশাসন ও পর্যবেক্ষণের অংশ হিসেবে বাস্তবায়িত হয়। সেই অনুযায়ী, 'সংখ্যালঘুদের জন্য এআই ভিশন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য—যেমন আবেদন, অনুমোদন, তহবিল বরাদ্দ, সুবিধাভোগী এবং ফলাফলের মূল্যায়ন—আলাদাভাবে সংরক্ষণ করা হয় না।

আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু এই তথ্য জানিয়েছেন।

 


SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2295007) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी